Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 1০১০1 5১5 ০.১ আয়াতাংশের অবস্থা ।১ সপ্তম অবস্থা এই যে, রানরন নিকরেল পুল উভয়ে অথবা শুধু বাহ্য আকৃতিতে পার্থক্য দেখা দেয়। যেমন ৪ ২১ ১.০ ৮.5 «| এর স্থলে ৮| ২৯৯১ ১৬৯৭৩ ৮০০ এ পাঠ করিবার অবস্থা২ অথবা ১৫ ৭4241 415 ০০৯০ ১1521 এর স্থলে ৩০০৯০ ০1521 ১৫31৫ ৩৫৫৩ (১511 ৮০13 পাঠ করিবার অবস্থা। কিংবা- ৮:৫১ 581 ৫51০81 ৬০৪ ১০ 241 003 ০৯১৪৫ ৮৭5 এর স্থলে ১৯৯১ ১১৪৪০1০৯1১৫ 1১০৪০ ৭111 ০০৩ ০৪৯১০ ০৩ পাঠ করিবার অবস্থা! পঞ্চম তাৎপর্য 8 কেহ কেহ বলেন- কুরআন মজীদ সাত হরফে নাধিল হইয়াছে, ইহার তাৎপর্য এই যে, কুরআন মজীদে বর্ণিত বিষয়াবলী সাত শ্রেণীতে বিভক্ত। উক্ত সাত শ্রেণীর বিষয়াবলী হইতেছে £ (১) আদেশ (২) নিষেধ (৩) পুরস্কারের ওয়াদা (৪) শাস্তির ব্যাপারে সতকীকিরণ (৫) কাহিনীসমূহ (৬) যুক্তি প্রদর্শন ও (৭) দৃষ্টান্তসমূহ। ইমাম ইবৃন আতিয়্যা মন্তব্য করিয়াছেন- আলোচ্য হাদীসের উক্ত তাৎপর্য বর্ণনা যুক্তিসঙ্গত নহে। কারণ, এই সকল বিষয়ের কোনটি 'হরফ' নামে অভিহিত হয় না। এতদ্যতীত, আলোচ্য হাদীসে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদকে “সাতটি হরফে' পড়িতে অনুমতি দেওয়া হইয়াছে । এমতাবস্থায় “হরফ' শব্দটির তাৎপর্য উপরোক্তরূপ হইলে মানিয়া লইতে হয় যে, কুরআন মজীদে বর্ণিত হালালকে হারাম, হারামকে হালাল অথবা অর্থগত অন্যরূপ কোন পরিবর্তন করিবার অনুমতি শরীআতে রহিয়াছে । অথচ ইহা উম্মতে মুহাম্মদিয়ার সর্ববাদীসম্মত রায়ের পরিপন্থী ।' ইমাম বাকিল্লানী এতদসম্পর্কিত একটি হাদীস বর্ণনা করতে মন্তব্য করিয়াছেন- উপরোক্ত বিষয়সমূহ এইরূপ নহে যাহার মধ্যে কোনরূপ পরিবর্তন সাধন করিয়া কুরআন মজীদ তিলাওয়াত করা শরীআতে বৈধ । প্রকৃতপক্ষে ইহা আদৌ সম্ভবপর নহে। ইমাম কুরতুবী বলেন ঃ মুদাবুনী, ইবৃন আবু সাফারাহ প্রমুখ বিপুল সংখ্যক বিশেষজ্ঞ বলিয়াছেন- প্রচলিত সাতটি কিরাআত মূলত হাদীসে অনুমোদিত সাতটি কিরাআত নহে। প্রচলিত সাতটি কিরাআত প্রকৃতপক্ষে হযরত উসমান (রা) কতৃক সংকলিত কুরআন মজীদে গৃহীত কিরাআতের বিভিন্নরূপ। উহা একটি কিরআতেরই একাধিক সংস্করণ ভিন্ন কিছু নহে। উহাদের মধ্যে যে পার্থক্য রহিয়াছে, তাহা একবোরেই সামান্য ৷ ইব্‌ন নুহাস প্রমুখ ব্যক্তিও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। প্রচলিত সাতটি কিরাআতের অনুসারী সাতজন কারীর প্রত্যেকেই অপর কারীদের কিরাআতকে অনুমোদন করিয়াছেন । তবে তাহাদের একেকজন যেহেতু নির্দিষ্ট একেকটি কিরাআতকে অধিকতর শুদ্ধ বলিয়া আখ্যায়িত করিয়াছেন, তাই উহাদের একেকটি কিরাআত তাহাদের একেকজনের নামের সহিত সম্পর্কিত হইয়া রহিয়াছে। মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে প্রচলিত সাতটি কিরাআতকেই সঠিক ও শুদ্ধ বলিয়া গ্রহণ করিয়াছেন। উহাদের সঠিকতা ও শুদ্ধতার সমর্থনে বহু পুস্তক রচিত হইয়াছে। এইরূপে আল্লাহ্‌ তা'আলার ওয়াদা অনুযায়ী তাহার কালাম সংরক্ষিত হইয়া আসিতেছে। ১. এইস্থলে কেহ কেহ ০, |. 3৯] ৪১৫. ০,০৯১ পড়েন। এইরূপ তিলাওয়াত বিরল । উহা প্রমাণিত নহে। ২. ২৯, শব্দের পর ,১১। শব্দ বৃদ্ধি করিয়া পড়া বিরল। পরবতী উদাহরণ দুইটির ক্ষেত্রেও ইহা প্রযোজ্য ।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।