0০011191115 অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৭৩ ইমাম তাহাৰী প্রমুখ বিজ্ঞ ব্যক্তিগণ বলেন- "অনেক লোক কুরায়শের ভাষায় তথা নবী করীম (সা)-এর ভাষায় কুরআন মজীদ শুধু পড়িতে সমর্থ ছিল। কারণ তাহারা ছিল নিরক্ষর । তাহারা উহা লিখিয়া রাখিতে পারিত না । ফলে তাহাদের পক্ষে উহা ধরিয়া রাখা কষ্টকর ছিল । তাই সাতটি ভাষা-রীতিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে অনুমতি প্রদান করা হইয়াছিল । ইমাম তাহাবী, কাষী বাকিল্লানী এবং শায়েখ আবু উমর ইব্ন আব্দুল বার বলেন- প্রথম দিকে সাতটি ভাষা-রীতিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে অনুমতি প্রদান করা হইয়াছিল। কিন্তু, পরবতীকালে অসুবিধা দূর হইয়া যাইবার পর উক্ত অনুমতি রহিত হইয়া গিয়াছে । লিখন-পঠনের মাধ্যমে কুরআন মজীদের সংরক্ষণ কার্য সহজ হইয়া যাইবার ফলেই উপরোল্লেখিত অসুবিধা অপসারিত হইয়া গিয়াছে। আমি ছইবৃন কাছীর) বলিতেছি- কেহ কেহ বলেন, হযরত উসমান রো)-ই সাতটি ভাষা রীতির ছয়টিকে পরিত্যাগ করত মাত্র একটি ভাষা রীতিতে কুরআন মজীদ সংকলন করেন। তিনি যখন দেখিলেন, কুরআন মজীদের শব্দের উচ্চারণ রীতিতে লোকদের মধ্যে দারুণ মতভেদ দেখা দিয়াছে, তখন তাহার মনে এই আশংকা জন্মিল যে, ভবিষ্যতে এই মতভেদ চরম মতভেদে এবং পরিশেষে পরস্পরকে কাফির আখ্যাদানে পরিণত হইতে পারে । তাই তিনি অন্য সকল উচ্চারণ রীতি পরিত্যাগ করতে হযরত জিবরাঈল (আ) কর্তৃক নবী করীম (সা)-এর নিকট সর্বশেষ রমযানে পেশকৃত উচ্চারণ রীতিতে কুরআন মজীদ সংকলন করিলেন। সংঘর্ষ এড়াইবার উদ্দেশ্যে তিনি লোকদিগকে আদেশ দিলেন- তাহারা যেন অন্যান্য অনুমোদিত উচ্চারণ রীতিতে কুরআন মজীদ তিলাওয়াত না করে। অবশ্য দুর্ৃত্তগণ তথাপি উহা ছাড়ে নাই। তাহারা উহাকে কেন্দ্র করিয়া মুসলিম উম্মাহকে বহুধা বিভক্ত করিয়া ছাড়িয়াছে। অনুরূপভাবে হযরত উমর (রা) এক সঙ্গে উচ্চারিত তিন তালাককে এক তালাক গণ্য করিতে লোকদিগকে আদেশ দিয়াছিলেন। তাহার উদ্দেশ্য ছিল, এক সঙ্গে উচ্চারিত তিন তালাকে তিন তালাক সংঘটিত হওয়ার ফলে দাম্পত্য তথা পারিবারিক জীবনে যে শোচনীয় অশান্তি ও অব্যবস্থা নামিয়া আসে, তাহার আদেশে উহা তিরোহিত হইয়া যাইবে । কিন্তু, ফল হইয়াছিল বিপরীত । তাহার আদেশের পর সমাজে তালাকের সংখ্যা বাড়িয়া গেল। হযরত উমর (রা) বলিলেন- পূর্ব প্রচলিত ব্যবস্থাই যদি লোকদের মধ্যে প্রচলিত রাখিতাম! অতঃপর তিনি তাহাই করিলেন । অনুরূপভাবে তিনি হজ্জের মাসগুলিতে তামাত্ু (৮:০5) ১ করিতে লোকদিগকে 'নিষেধ করিতেন । তাহার উদ্দেশ্য ছিল, এইরূপ নির্দেশের ফলে হজ্জের মাসগুলির বাহ্েও আল্লাহ্র ঘরের যিয়ারত চালু থাকিবে । হযরত.আবু মুসা 'ম্মাশআরী (রা) অবশ্য হজ্জের মাসগুলিতেও তামাত্ব জায়েয মনে করিতেন । তবে আমীরুল মুমিনীনের প্রতি আনুগত্য প্রদর্শন করিবার নিমিত্ত তিনি স্বীয় ফতোয়া প্রত্যাহার করিয়া লইয়াছিলেন। দ্বিতীয় তাৎপর্য 8 একদল আহলে ইলম বলেন- কুরআন মজীদ সাত হরফে নাযিল হইবার তাৎপর্য ইহা নহে যে, কুরআন মজীদের প্রতিটি শব্দ সাত রকম উচ্চারিত হইতে পারে; বরং উহার তাৎপর্য এই যে, কুরআন মজীদের একটি শব্দ এক উচ্চারণ রীতিতে এবং অন্যটি অন্য উচ্চারণ রীতিতে উচ্চারিত হইবে । এইরূপে উহাতে আরবী ভাষাভাষীদের বিভিন্নরূপ উচ্চারণ রীতির মধ্য হইতে সর্বমোট সাতটি উচ্চারণ বীতি বিদ্যমান রহিয়াছে । ইমাম খাত্বাবী বলেন- “কুরআন মজীদের কোন কোন শব্দ অবশ্য সাত প্রকারের উচ্চারণ রীতিতেই উচ্চারিত ১. তামাতু উমরাহ্র ন্যায় বায়তুল্লাহ্ শরীফের এক শ্রেণীর যিয়ারত। কাছীর (১ম খণ্ড)_-১০
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।