0০011191115 ৭২ তাফসীরে ইবুন কাছীর করিয়া দাও।' উক্ত হাদীসের সনদ গ্রহণযোগ্য । উহার অন্যতম রাবী হারব ইব্ন সাবিত “আবু সাবিত' নামেও পরিচিত । কোন সমালোচক তাহাকে বিরূপভাবে সমালোচনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই। সাত হরফের তাৎপর্য কুরআন মজীদ যে সাতটি হরফে নাযিল হইয়াছে, উহার তাৎপর্য সম্বন্ধে বিজ্ঞ ব্যাখ্যাকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম আবূ আবদুন্াহ্ মুহাম্মদ ইবৃন আবু বকর ইব্ন ফারাহ আনসারী কুরতুবী মালেকী স্বীয় তাফসীর গ্রন্থের ভূমিকায় বলিয়াছেন £ “সাতটি হরফ-এর তাৎপর্য কি? এ সম্বন্ধে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে । আলিমগণ উহার পয়ত্রিশটি তাৎপর্য বয়ান করিয়াছেন। এইস্থলে আমি উহার মধ্য হইতে মাত্র পাচটি তাৎপর্য বর্ণনা করিতেছি। আবু হাতিম মুহাম্মদ ইবৃন হাববান উহার সবগুলি বর্ণনা করিয়াছেন ।' অতঃপর ইমাম কুরতুবী উহার পাচটি তাৎপর্য বর্ণনা করিয়াছেন। নিম্নে আমি (ইব্ন কাছীর) সংক্ষেপে উহা বর্ণনা করিতেছি ঃ প্রথম তাৎপর্য £ অধিকাংশ বিজ্ঞ ব্যক্তি এই প্রথম তাৎপর্য বর্ণনা করিয়াছেন সুফিয়ান ইব্ন উয়াইনাহ, আবদুল্লাহ্ ইবৃন ওহাব, আবু জাফর মুহাম্মদ ইবৃন জারীর এবং ইমাম তাহাবী তাহাদের মধ্যে উল্লেখযোগ্য । উহা এই যে, কুরআন মজীদের একই স্থানে বিভিন্নরূপে পৃথক পৃথক শব্দে পরস্পর ঘনিষ্ট সাতটি অর্থ নিহিত থাকে । পরস্পর ঘনিষ্ট একাধিক অর্থের একাধিক পৃথক পৃথক শব্দের দৃষ্টান্ত হইতেছে ৪ ০/-51- 000৩ - ১1৯ ইহাদের প্রত্যেকটি শব্দের অর্থ প্রায় এক । অর্থাৎ “আসো' (আদেশসূচক)। ইমাম তাহাবী বলেন- হযরত আবু বুকরাহ (রা) নামক জনৈক সাহাবী কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে উপরোক্ত তাৎপর্য স্পষ্টতরভাবে বিবৃত হইয়াছে ঃ সাহাবী আবূ বুকরাহ (রা) বলেন- একদা হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিলেন, আপনি একটি মাত্র হরফে পড়ুন। ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন, আপনি অধিকতর সংখ্যক হরফের জন্য অনুমতি চান। তখন হযরত জিবরাঈল (আ) বলিলেন, আপনি দুইটি হরফে পড়ুন। ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন-আপনি অধিকতর সংখ্যক হরফের জন্যে অনুমতি প্রার্থনা করুন। এইরূপ হযরত জিবরাঈল (আ) সাতটি হরফ পর্যস্ত পৌছিলেন। অতঃপর তিনি বলিলেন- পড়ুন । উহাদের প্রত্যেকটি ই যথেষ্ট ও আরোগ্যদাতা ৷ তবে রহমতের আয়াতকে আযাবের আয়াতের সঙ্গে এবং আযাবের আয়াতকে রহমতের আয়াতের সঙ্গে মিলাইয়া তালগোল পাকাইবেন না। যেমন ৪ ৯1৯ - 102 - 51 অর্থ আসো । আবার 1১০ - €১৯০- ,২১ অর্থ সত্র যাও। | হযরত ইবৃন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবূ নাজীহ ও ওয়ারকা (র) বর্ণনা করিয়াছেন £ ট হযরত উবাই ইবৃন কা'ব (রা) ৪০৯] এ ০১৯:-০.| 4১82 733 ৫১০১ ১ ১8851053021 (১০1 ১151 এই আয়াতের €১১.১/১। শব্দের স্থলে ধাধা টিতে (১১1 এবং [১১৪ ১| পড়িতেন। (প্রত্যেকটির অর্থ “আমাদের জন্য অপেক্ষা করুন' ) তিনি অনুরূপভাবে 42 1১-3-41 ৮/-০11শ এই আয়াতের ।-১. শব্দের স্থলে |$১, এবং | ১. পড়িতেন।১ ১. কোন কোন আহলে ইলম মনে করেন যে, হযরত উবাই ইব্ন কা'ব (রো) ব্যাখ্যা হিসাবে এই সকল শব্দ | উচ্চারণ করিতেন। কিন্তু কোন রাবী ভুলে উহাকে কুরআন মজীদের অংশ মনে করিয়াছেন।
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।