0০011109115 অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৭১ আলোচ্য পরিচ্ছেদে ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত দ্বিতীয় হাদীসে আছে যে, হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মিসওয়ার ইবন মাখরামাহ ও আবদুর রহমান ইব্ন আবদুল . কারী, উরওয়াহ ইবৃন যুবায়ের, ইব্ন শিহাব, ওকায়ল, লায়ছ, সাঈদ ইবৃন উফায়র ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন $ হযরত উমর (রা) বলেন_ একদা আমি নবী করীম (সা)-এর জীবদ্দশায় হিশাম ইব্ন হাকীমকে সূরা ফুরকান তিলাওয়াত করিতে শুশিলাম ! আমি তাহার __কিরাআতের প্রতি মনোযোগী হইয়া জানিতে পারিলাম, সে কতগুলি বর্ণ বৃদ্ধি করিয়া উহা তিলাওয়াত করিতেছে । নবী করীম (সা) আমাকে.উহা সেইরূপে তিলাওয়াত করা শিখান নাই । আমার অবস্থা এই হইল যে, তাহার নামাযের মধ্যেই তাহাকে পাকড়াও করি আর কী। তাহার নামা শেষ করা পর্যন্ত আমি ধৈর্যধারণ করিয়া রহিলাম। নামায শেষ হইবার পর আমি তাহার চাদর টানিয়া ধরিয়া জিজ্ঞাসা করিলাম- আমি তোমাকে যে সূরাটি তিলাওয়াত করিতে শুনিলাম, তাহা তোমাকে কে শিক্ষা দিয়াছে? সে বলিল- আমাকে উহা নবী করীম (সা) শিক্ষা দিয়াছেন । আমি বলিলাম- তুমি মিথ্যা বলিতেছ! কারণ, তুমি উহা যেরূপে তিলাওয়াত করিয়াছ, নবী করীম (সা) আমাকে উহা! অন্যরূপে শিক্ষা দিয়াছেন। আমি তাহাকে নবী করীম (সা)-এর নিকট টানিয়! লইয়া গেলাম । নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলাম- হে আল্লাহ্র রাসূল! আমি এই লোকটিকে কতগুলি অতিরিক্ত বর্ণ সহ সূরা ফুরকান তিলাওয়াত করিতে শুনিয়াছি। আপনি উক্ত অতিরিক্ত বর্ণসমূহ সহ আমাকে উহা শিক্ষা দেন নাই। নবী করীম (সা) বলিলেন- “হে হিশাম! তুমি পড়িয়া শুনাও তো।' আমি উহা ইতিপূর্বে যেইরূপ তিলাওয়াত করিতে শুনিয়াছিলাম, সে উহা! সেইরূপে তিলাওয়াত করিয়া নবী করীম (সা)-কে শুনাইল। নবী করীম (সা) বলিলেন- উহা এইরূপেই নাঘিল হইয়াছে। অতঃপর আমাকে বলিলেন- “হে উমর! তুমি পড়িয়া শুনাও তো।' নবী করীম (সা) উহা আমাকে বেইরূপে শিখাইয়াছেন, আমি তাহাকে উহা সেইরূপে তিলাওয়াত করিয়া শুনাইলাম। তিনি বলিলেন- “উহা এরূপেই নাধিল হইয়াছে । কুরআন মজীদ নিশ্চয় “সাতটি হরফে' নাযিল হইয়াছে । উহার যে হরফে তোমরা (কুরআন মজীদ) তিলাওয়াত করিতে পারো, সেই হরফে তিলাওয়াত করিও।' ইমাম আহমদ, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম বুখারীও উক্ত হাদীস ইবৃন শিহাব যুহরীর মাধ্যমে একাধিক সনদ শাখায় বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ উহা আবদুর রহমান ইব্ন আব্দুল কারী হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, যুহরী ও মালিক ইব্ন মাহদীর সনদেও প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। - "বু তালহা হইতে ধারাবাহিকভাবে আবদুন্রাহ ইব্ন আবূ তালহা, ইসহাক ইব্ন আবদুল্লাহ্, হারব্ ইবন সাবিত, আবদুস সামাদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ একদা জনৈক ব্যক্তি হযরত উমর (রা)-এর সম্মুখে কুরআন মজীদ তিলাওয়াত করিলে হযরত উমর (রা) তাহার কিরাআতকে ভ্রান্ত ও অশুদ্ধ আখ্যায়িত করিলেন । লোকটি বলিল- “আমি নবী করীম (সা)-এর সম্মুখে এইরূপেই তিলাওয়াত করিয়াছি। তিনি তো আমার কিরাআতকে অশুদ্ধ বলেন নাই ।' অতঃপর তাহারা উভয়ে নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইল । লোকটি নবী করীম (সা)-এর সম্মুখে সেইরূপে তিলাওয়াত করিল । নবী করীম (সা) তাহাকে ' বলিলেন- “তুমি সঠিক ও শুদ্ধরূপেই পড়িয়াছ।' ইহাতে হযরত উমর (রা) আবেগাণুত হইয়া পড়িলেন। নবী করীম (সা) বলিলেন- 'হে উমর! কুরআন মজীদের সকল কিরাআতই সহীহ ও শুদ্ধ, যতক্ষণ না তুমি ডেহার) আযাবকে মাগফিরাতে এবং মাগফিরাতকে আযাবে রূপান্তরিত
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।