001119115 তি তাফসীরে ইব্ন কাছীর যে, ভবিষ্যতে মানুষ স্বকপোলকল্পিত উচ্চারণের শব্দ কুরআন মজীদে প্রক্ষিপ্ত করিয়া দিবে এবং উহার ফলে প্রকৃত ও বৈধ উচ্চারণসমূহ উদ্ধার করা কঠিন বা অসম্ভব হইয়া পড়িবে । কুরআন মজীদকে হিফাজত করিবার জন্যে তিনি উহার মাত্র একটি উচ্চারণরীতি বহাল রাখিলেন। অবশিষ্ট ছয়টি কিরাআত বা উচ্চারণরীতি পরিত্যক্ত হইল। সেই একটি মাত্র উচ্চারণ রীতিতে সারা বিশ্বে কুরআন মজীদ সংরক্ষিত ও পঠিত হইয়া আসিতেছে। সমগ্র সাহাবীকুল তথা সমগ্র মুসলিম উম্মাহ হযরত উসমান (রা)-এর উক্ত কার্যকে রুশদ ও হিদায়েত বিবেচনা করত উহার প্রতি স্বতোৎসারিত আনুগতা প্রদর্শন করিয়াছেন। সাতটি কিরাআতের মধ্য হইতে ছয়টিকে পরিত্যাগ করত মাত্র একটি কিরাআতে সারা বিশ্বে কুরআন মজীদ তিলাওয়াত করিবার মধ্যে তাহারা এই উম্মতের জন্যে খায়ের ও বরকত নিহিত মনে করিয়াছেন। আজ আর সে পরিত্যক্ত ছয়টি উচ্চারণরীতি বা কিরাআত উদ্ধার করা সম্ভবপর নহে। কেহ, চাহিলেও উক্ত ছয়টি কিরাআতের কোনটিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে সমর্থ হইবে না। এক্ষণে প্রশ্ন দেখা দেয়, স্বয়ং নবী করীম (সা) যে সকল কিরাআত বা উচ্চারণ রীতিতে সাহাবীগণকে কুরআন মজীদ শিক্ষা দিয়াছেন, তাহা পরিত্যাগ করা হযরত উসমান (রা) তথা সাহাবীকুলের জন্যে কিরূপে জায়েয হইল? এই প্রশ্বের উত্তর এই যে, শরীআত সাতটি কিরাআতের প্রত্যেকটিতে কুরআন মজীদ তিলাওয়াত করা ফরয বা ওয়াজিব করে নাই। শরীআত শুধু সাতটি কিরাআতের যে কোন কিরাআতে কুরআন মজীদ তিলাওয়াত করিবার অনুমতি প্রদান করিয়াছে। বস্তৃত সাতটি কিরাআত বহাল রাখা ফরয বা ওয়াজিব নহে; বরং কুরআন মজীদের তিলাওয়াতে সাতটি কিরাআত ভিন্ন অন্য কোন কিরাআত আমদানী করা অবৈধ । হযরত উসমান (রা) এবং সাহাবীগণ তাহা করেন নাই । বরং ফরয বা ওয়াজিব নহে এমন অনুমোদিত ছয়টি কিরাআতকে বাদ দিয়াছেন মাত্র । কেন তাহারা সেইগুলি বাদ দিলেন? তাহারা দেখিলেন, একটি বিশষ কিরাআত বা উচ্চারণে কুরআন মজীদ সংকলিত হইয়া যাইবার পর তদনুযায়ী উহা তিলাওয়াত করা কোন গোত্রের লোকের পক্ষেই, এমনকি বিশ্বের কোন লোকের পক্ষেই অসম্ভব বা কষ্টকর হইবে না। অধিকন্তু, কুরআন মজীদের কিরাআত লইয়া পারস্পরিক দ্বন্দ লিপ্ত হইবার এবং অশুদ্ধ ও অননুমোদিত উচ্চারণ রীতি উহাতে প্রবেশ করাইয়া দিবার পথ ইহা দ্বারা চিরতরে রুদ্ধ হইয়া যাইবে । বস্তুত তাহাই হইয়াছে । কুরআন মজীদ এবং একমাত্র কুরআন মজীদই মানব জাতির নিকট বিদ্যমান নির্ভুল ও প্রক্ষেপমুক্ত আসমানী গ্রন্থ । আল্লাহ্ তা“আলা তাহার কিতাব সংরক্ষণ করিবার বিনিময়ে পবিত্র হৃদয় সাহাবীগণকে আখিরাতে মহা পুরস্কারে পুরক্কৃত করুন । অতঃপর একটি বিষয়ের প্রতি আলোকপাত করা প্রয়োজন । কুরআন মজীদ মাত্র একটি কিরাআত আমাদের মধ্যে বর্তমান থাকিলেও উহার শব্দের মূলরূপ অপরিবর্তিত রাখিয়া কোন কোন শব্দের কোন কোন অক্ষরে ((-৪১) কর্তৃকারকে বিভক্তি (০২) কর্মকারকের বিভক্তি এবং (১) সম্বন্ধ পদের বিভক্তি স্থাপন, (৬৫...) হসন্তকরণ, (১৯১) স্বরাত্তকরণ, শব্দের অন্তর্গত বর্ণের অবস্থান পরিবর্তন ইত্যাদি ব্যাপারে মতভেদ করা হাদীসে উল্লেখিত নিষেধকে অমান্য করা নহে। সংশ্লিষ্ট হাদীসে বর্ণিত হইয়াছে যে, 'অনুমোদিত সাতটি কিরাআতের বিষয় লইয়া ঝগড়া করা কুফর।” বস্তুত উপরোন্লেখিত শ্রেণীর মতভেদ করা সাতটি অনুমোদিত কিরাআতের বিষয় লইয়া মতভেদ করা নহে। উম্মতের কোন বিজ্ঞ ব্যক্তিই উপরোক্ত রূপ মতভেদকে “কুফর' নামে আখ্যায়িত করেন নাই।
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।