Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ঃ ফাষায়েলুল কুবআন ৬৭ হযরত ইব্ন মাসউদ (রা) হইতে "ধারাবাহিকভাবে আবূ সালমা ইব্‌ন আবদুর রহমান, সালমা, ইবৃন আবু সালমা ইবৃন আবদুর রহমান, ওকায়েল ইবৃন খালিদ, হায়াত ইব্‌ন শুরায়হ, _ ইব্‌ন ওহাব, ইউনুস ইব্ন আবদুল আ'লা ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ 'নবী করীম (সা) বলিয়াছেন, পূর্ববর্তী আসমানী কিতাব মাত্র একটি বিষয়ে _১-১ ১৪) (১৯1১ ও মাত্র একটি হরফে (.৯।এ ১১৯ ১৯) নাযিল হইত; কিন্তু কুরআন মজীদ সাতটি বিষয়ে সাতটি হরফে নাধিল হইয়াছে। উক্ত সাতটি বিষয় (.।:) হইতেছে ঃ (১) সতর্ক বাণী; (২) আদেশসুচক বাণী; (৩) হালাল; (8) হারাম; (৫) নিরিষ্টার্থক বাণী; (৬) অনিরিষ্টার্থক বাণী ও (৭) দৃষ্টান্তসূচক বাণী । তোমরা উহাতে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম বানাইবে । তোমাদের প্রতি যে আদেশ প্রদান করা হইয়াছে, উহা পালন করিবে । তোমাদিগকে যাহা করিতে নিষেধ করা হইয়াছে, তাহা হইতে বিরত থাকিবে । উহাতে বর্ণিত দৃষ্টান্তসমূহ দ্বারা উপদেশ গ্রহণ করিবে । উহার নিদিষ্টার্থক বাণী মানিয়া চলিবে এবং উহার অনিদিষ্টার্থক বাণীর প্রতি ঈমান আনিবে । আর বলিবে- “আমরা উহার প্রতি ঈমান আনিলাম । উহার সমুদয় আয়াতই আমাদের প্রতিপালক প্রভুর পক্ষ হইতে আসিয়াছে।' অতঃপর ইমাম ইব্‌ন জারীর মুহারেবী ও আবূ কুরায়বের সূত্রে হযরত ইবৃন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন । উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী না হইয়া হযরত ইব্ন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । মুহাদ্দিস আবূ উবায়দ বলেন- বিপুল সংখ্যক হাদীসে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদ 'সাতটি হরফে" নাধিল হইয়ছে। কিন্তু নিম্নোক্ত হাদীসে সাতটি হরফের পরিবর্তে ভিন্ন সংখ্যক “হরফ'ও উল্লেখিত হইয়াছে । হযরত সামুরাহ ইব্‌ন জুনদুব হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদাহ,হাম্মাদ ইবন সালমা ও আফ্ফান আমার আবু উবায়দের) নিকট বর্ণনা করিয়াছেন ঃ “নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ সাতটি হরফে নাধিল হইয়াছে । আবু উবায়দ বলেন- সাতটি হরফই সঠিক বলিয়া আমি মনে করি। কারণ, উহাই বিপুল সংখ্যক রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে । এ কথার তাৎপর্য ইহা নহে যে, কুরআন মজীদের নির্দিষ্ট একটি শব্দকে সাত প্রকারের উচ্চারণে তিলাওয়াত করা যায়। প্রকৃতপক্ষে কুরআন মজীদে সর্বসাকূল্যে মোট সাতটি গোত্রের ভাষা সন্নিবেশিত রহিয়াছে। উহার কোন শব্দের উচ্চারণ হয়তো একটি গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে। আবার অন্য কোন শব্দের উচ্চারণ হয়তো অন্য এক গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে । আবার অন্য কোন শব্দের উচ্চারণ হয়তো অন্য এক গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে। এইরূপে মোট সাতটি গোত্রের উচ্চারণ হইতে উহার শব্দ সম্তারের উচ্চারণ গৃহীত হইয়াছে। উক্ত সৌভাগ্যে যে সকল গোত্র সৌভাগ্যমন্তিত হইয়াছে, তাহাদের সকলের সৌভাগ্য আবার সমান নহে; বরং এই সৌভাগ্যে এক গোত্র আরেক গোত্রকে ছাড়াইয়া গিয়াছে। অর্থাৎ এক গোত্র হইতে অন্য গোত্র অপেক্ষা অধিকতর সংখ্যক উচ্চারণ গৃহীত হইয়াছে। শীঘ্বই বর্ণিতব্য বিপুল সংখ্যক হাদীসে উহা বিশদরূপে বর্ণিত হইয়াছে ।' মুহাদ্দিন আবু উবায়দ আরও বলেন- হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালেহ ও কালবী বর্ণনা করিয়াছেন ঃ কুরআন মজীদ সাতটি ভাষা-রীতিতে নাধিল হইয়াছে। উহার পাচটি হইতেছে- হাওয়াযেন (১১1১৯) গোত্রের অন্তর্গত আল-আজার

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।