Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর হযরত আবূ জুহাম আনসারী হইতে ধারাবাহিকভাবে খাযরামীর মুক্তদাস মুসলিম ইব্‌ন সাঈদ (এখানে অন্যেরা 'বিশর ইব্ন সাঈদ' নাম উল্লেখ করিয়াছেন), ইয়াধীদ ইবৃন খাসীফাহ, ইসমাঈল ইবৃন জা“ফর ও আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ | 'একদা দুইটি লোকের মধ্যে কুরআন মজীদের একটি আয়াতের বিষয় লইয়া মতভেদ দেখা দিল। তাহাদের প্রত্যেকেরই দাবী ছিল- নবী করীম (সা) তাহাকে উহা এইরূপ শিখাইয়াছেন। তাহারা উভয়ে নবী করীম (সা)-এর নিকট আগমন করিল । নবী করীম (সা) বলিলেন- “এই কুরআন মজীদ নিশ্চয় সাতটি হরফে নাধিল হইয়াছে । তোমরা উহা লইয়া ঝগড়া করিও না। কারণ, উহা লইয়া ঝগড়া করা কুফর ।' আবু উবায়দ উহা উপরোক্তরূপে রাবীর নামে সন্দেহের সহিত বর্ণনা করিয়াছেন ইমাম আহমদ অবশ্য উহা রাবীর নামে কোনরূপ সন্দেহ ব্যতিরেকে বর্ণনা করিয়াছেন। তৎকর্তৃক উল্লেখিত রাবীর নামই সহীহ। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদীসটি এই ঃ হযরত আবু যুহাম (রা) হইতে ধারাবাহিকভাবে বাসার ইব্‌ন সাঈদ (আবু উবায়দ এই স্থলে সন্দেহবশত “মুসলিম ইব্‌ন সাঈদ' নামটি উন্লেখ করিয়াছেন), ইয়াধীদ ইব্‌ন খাসীফাহ, সুলাইমান ইব্‌ন বিলাল, আবু সালমাহ খুযাঈ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ 'একদা দুইটি লোক কুরআন মজীদের একটি আয়াত লইয়া মতানৈক্যে পতিত হইল । তাহাদের একজন বলিল- আমি এই আয়াত এইরূপে নবী করীম (সা)-এর নিকট হইতে শিখিয়াছি। অন্যজন বলিল- আমি উহা এইরূপে নবী করীম (সা) নিকট হইতে শিখিয়াছি। অতঃপর তাহারা তৎসম্বন্ধে নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিল । তিনি বলিলেন- কুরআন মজীদ “সাতটি হরফে" নাযিল হইয়াছে । অতএব তোমরা কুরআন মজীদ লইয়া ঝগড়া করিও না । কুরআন মজীদ লইয়া ঝগড়া করা কুফর। উক্ত হাদীসের সনদও সহীহ । তবে সিহাহ সিত্বার সংকলকগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই । হযরত আমর ইব্‌ন “আসের মুক্তিপ্রাপ্ত দাস আবু কায়স (রা) হইতে ধারাবাহিকভাবে সালেহ ও আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ 'একদা জনৈক ব্যক্তি কুরআন মজীদের একটি আয়াত তিলাওয়াত করিলে হযরত আমর ইব্‌ন আস (রো) বলিলেন, উহা এইরূপ হইবে । তিনি যে কিরাআতকে শুদ্ধ বলিলেন, তাহা উক্ত ব্যক্তির কিরাআত হইতে পৃথক ছিল। লোকটি বলিল, নবী করীম (সা) উহা আমাকে এইরূপেই শিখাইয়াছেন। ইহাতে তাহারা উভয়ে নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইয়া তাহাদের মতভেদের বিষয়টি উল্লেখ করিলেন। নবী করীম (সা) বলিলেন- এই কুরআন মজীদ নিশ্চয় সাতটি হরফে নাযিল হইয়াছে। উহার যে কোন হরফেই তোমরা উহাকে পড়, তোমাদের পড়া শুদ্ধ হইবে । তোমরা কুরআন মজীদ লইয়া ঝগড়া করিও না । কারণ, কুরআন মজীদ লইয়া ঝগড়া করা কুফর ।' আবূ কায়স হইতে ধারাবাহিকভাবে বাসার ইবৃন সাঈদ, ইয়াধীদ ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন মাখরামাহ, আবু সালমা খুযাঈ এবং ইমাম আহমদও উহা প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন । উক্ত সনদও সহীহ । :

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।