Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ٧٦٢
📝 نص 📖 PDF

0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৬৫ ইব্‌ন ইয়া*মার কাতাদাহ, হুমাম, ওয়ালীদি তায়ালেসী ও ইমাম আবু দাউদ (র)-ও উক্ত হাদীস অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। অতএব দেখা যাইতেছে, উক্ত হাদীস প্র ক্ষেত্রেই হযরত উবাই ইব্‌ন কা'ব হইতে বর্ণিত হইয়াছে। বর্ণনা দ্বারা মনে হয়, সুলায়মান ইবৃন সর্দ খুযাঈ ' উহার সাক্ষী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত আবূ বুকরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে তদীয় পুর আবদুর রহমান, আলী ইব্‌ন যায়দ, হাম্মাদ ইবৃন সালমাহ, আবদুর রহমান ইব্‌ন মাহদী ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন ঃ 'নবী করীম (সা) বলেন যে, একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ), অর্মার নিকট আসিলেন। হযরত জিবরাইল বলিলেন- আপনি একটি মাত্র হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিবেন। ইহাতে হযরত মীকাঈল (আমাকে) বলিলেন- তাহাকে (হরফের সংখ্যা) বৃদ্ধি করিতে বলুন। হযরত জিবরাঈল বলিলেন- “আপনি কুরআন মজীদকে “সাতটি হরফে' তিলাওয়াত করিতে পারিবেন । উহার প্রত্যেকটি আরোগ্যদাতা ও যথেষ্ট । এই অনুমতি ততক্ষণ রহিয়াছে যতক্ষণ না আপনি রহমতের আয়াতকে আযাবের আয়াতের সহিত মিলাইয়া তালগোল পাকাইয়া না দেন।” ৃ ইমাম ইবৃন জারীরও উক্ত হাদীস উপরোক্ত রাবী হাম্মাদ ইবৃন সালমাহ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং হাম্মাদ ইবৃন সালমাহ হইতে ধারাবাহিকভাবে যায়দ ইব্‌ন খাব্বাব ও আবূ কুরায়েব এই অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তবে তিনি উহার শেষাংশে নিম্নোক্ত অতিরিক্ত বর্ণনাটি সংযোজন করিয়াছেন £ “হযরত জিবরাঈল (আ) বলিলেন- যেমন আপনি বলিয়া থাকেন- ?1৯ (তুমি আসো) কিংবা ৮2 (তুমি আসো)।' হযরত সামুরাহ রো) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদাহ, হাম্মাদ ইবৃন সালমা, বাহায, আফ্ফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন ঃ নবী করীম (সো) বলিয়াছেন- কুরআন মজীদ “সাতটি হরফে* নাধিল হইয়াছে । উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার সংকলক মুহাদ্দিসগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালমা, আবু হাযিম, আনাস ইব্‌ন ইয়ায ও ইমাম আহমদ বর্ণনা করিয়ছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদ সাতটি হরফে নাধিল হইয়াছে, কুরআন মজীদ সম্প.্ঙ সন্দেহ করা কুফর । নবী করীম (সা) ইহা তিনবার উচ্চারণ করিলেন । উহার যতটুকু তোমরা জানিতে পারো, ততটুকুর উপর আমল কর। আর উহার যতটুকু তোমরা জানিতে না পার, ততটুকু আলিমের নিকট লইয়া যাও (এবং তাহার নিকট হইতে উহা জানিয়া লও)।" ইমাম নাসায়ী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু যুমরাহ আনাস ইব্‌ন ইয়ায হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং আনাস ইবৃন ইয়াষ হইতে কুতাইবার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উম্মে আইন্উব হইতে ধারাবাহিকভাবে আবৃ ইয়াধীদ, তৎপুত্র উবায়দুল্লাহ্‌, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ "সাতটি হরফে' নাষিল হইয়াছে। উহার যে কোন হরফে তুমি উহা পড়িলেই চলিবে । উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার কোন . সংকলক উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। কাছীর (১ম খণ্ড)__-৯

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.