Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর করিলে সে যেন উহাতে বীতস্পৃহ হইয়া উহা পরিত্যাগ না করে।' উক্ত সনদ সহীহ । তবে সিহাহ সিত্তাহ সংকলকগণ উপরোক্ত সনদে উহা বর্ণনা করেন নাই । হযরত সুলায়মান ইবুন সর্দ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, শরীক, ইসমাঈল ইবৃন্‌ মুসা, সুদ্দী ও ইমাম ইন্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন 8 নবী করীম (সা) বলেন- একদা আমার নিকট দুইজন ফেরেশতা আগমন করিলেন। তাহাদের একজন আমাকে বলিলেন, আপনি পড়ুন। অন্যজন প্রশ্ন করিলেন- কয়টি হরফে? প্রথমজন বলিলেন_ একটি হরফে । দ্বিতীয়জন বলিলেন- তীহার জন্য বৃদ্ধি করুন। এইরূপে তিনি সাতটি হরফ পর্যন্ত পৌছিলেন। সুলায়মান ইব্‌ন সর্দ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, আওয়াম ইব্‌ন হাওশাব, ইসহাক আযরাক, আবদুর রহমান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সালাম ও.ইমাম নাসায়ী তাহার “আল-ইয়াওম-ওয়াল্লাইল' নামক পুস্তকে বর্ণনা করিয়াছেন | সুলায়মান ইব্ন সর্দ বলেন- “একদা হযরত উবাই ইব্‌ন কা'ব দুইজন লোককে লইয়া নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলেন। তাহাদের একজনের কিরাআত অন্যজনের কিরআত হইতে পৃথক ছিল।” অতঃপর রাবী ইতিপূর্বে বর্ণিত হাদীসের ঘটনাটি বর্ণনা আবু ইসহাক, আওয়াম ও ইয়াধীদ ইবৃন হারূনের সনদে বর্ণনা করিয়াছেন । হযরত উবাই ইব্‌ন কা“ব (রা) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইবৃন সর্দ, জনৈক" আবদী (ইবৃন জারীর তাহার নাম ভুলিয়া গিয়াছেন), আবূ ইসহাক, ইসরাঈল, ইয়াহিয়া ইব্ন আদম, আবু কুরায়েব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ 'হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন- একদা আমি মসজিদে গিয়া একটি লোককে কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিলাম। আমি তাহাকে প্রশ্ন করিলাম- তোমাকে কে এরূপ তিলাওয়াত শিখাইয়াছেন? লোকটি বলিল- নবী করীম (সা)। আমি তাহাকে নবী করীম (সা)-এর নিকট লইয়া গিয়া আরঘ করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! এই লোকটিকে কুরআন মজীদ তিলাওয়াত করিতে বলুন। লোকটি (নবী করীম (সা)-এর নির্দেশে) কুরআন মজীদ তিলাওয়াত করিল। নবী করীম (সা) বলিলেন- তুমি শুদ্ধ পড়া পড়িয়াছ। আমি আরয করিলাম- হে আল্লাহ্‌র রাসূল । আপনি যে উহা আমাকে এইরূপে পড়াইয়াছেন। নবী করীম (সা) বলিলেন- “তুমিও শুদ্ধ পড়িয়াছ, শুদ্ধ পড়িয়াছ এবং শুদ্ধ পড়িয়াছ।" অতঃপর তিনি আমার বুকে মৃদু চপেটাঘাত করিয়া বলিলেন- “আয় আল্লাহ্‌! তুমি উবাইর অন্তর হইতে সন্দেহ দূর করিয়া দাও।” আমি ঘর্মাক্ত কলেবর হইয়া গেলাম। ভয়ে আমার পেট ফুলিয়া উঠিল । অতঃপর নবী করীম (সা) বলিলেন- 'একদা দুইজন ফেরেশতা আমার নিকট আসিলেন। তাহাদের একজন আমাকে বলিলেন, আপনি “এক হরফে' কুরআন মজীদ তিলাওয়াত করুন । অন্যজন বলিলেন- তাহার জন্যে 'হরফ" সংখ্যা বৃদ্ধি করুন। আমি বলিলাম- আমার জন্যে 'হরফের' খখ্যা বৃদ্ধি করুন। প্রথমজন বলিলেন- উহা “দুই হরফে" তিলাওয়াত করুন। এইরূপে তিনি 'সাত হরফ" পর্যন্ত পৌছিলেন এবং (আমাকে) বলিলেন- উহা “সাত হরফে" তিলাওয়াত করুন। নবী করীম (সো) হইতে ধারাবাহিকভাবে হযরত উবাই ইবৃন কা'ব, সুলায়মান ইব্‌ন সর্দ, সাতীর আবদী, আবূ ইসহাক, ইসরাঈল, হাজ্জাজ ও আবূ উবায়দ উহা প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইবৃন সর্দ, ইয়াহিয়া

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।