0০011191115 অধ্যায় ফাযায়েলুল কুরআন ৬৩ ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম নাসায়ীও উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী শু'বা হইতে উর্ধতন উপরোক্ত সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম আবু দাউদ কর্তৃক হযরত উবাই ইব্ন কা“ব হইতে বর্ণিত একটি রিওয়ায়েতে এইরূপ বর্ণিত হইয়াছে ঃ “নবী করীম (সা) বলেন যে, একদা আমাকে কুরআন মজীদ শিক্ষা দেওয়া হইল । অতঃপর আমাকে প্রশ্ন করা হইল, এক হরফে অথবা দুই হরফে? আমার সাইহত অবস্থানকারী ফেরেশতা আমাকে শিখাইয়া দিলেন- আপনি বলুন, দুই হরফে । অতঃপর আমাকে প্রশ্ন করা হইল, দুই হরফে অথবা তিন হরফে? আমার সহচর ফেরেশতা আমাকে শিখাইয়া দিলেন- আপনি বলুন, তিন হরফে । এইরূপে তিনি (প্রশ্রকর্তা ফেরেশতা) সাত হরফ পর্যস্ত পৌছিলেন। অতঃপর তিনি বলিলেন-_ “উহার প্রত্যেকটি হরফই আরোগ্যদাতা ও যথেষ্ট । যেমন যদি আপনি বলেন ঃ ০১৫২ 1১১১০ (5১15 1১০০ (তিনি শ্রোতা, জ্ঞাতা, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়) অর্থাৎ যদি আপনার তিলাওয়াতে অর্থগত ভ্রান্তি না আসে, অন্য কথায় যদি না আযাব সম্পর্কিত আয়াতকে রহমত সম্পর্কিত আয়াতের সহিত অথবা রহমত সম্পর্কিত আয়াতকে আযাব সম্পর্কিত আয়াতের সহিত মিলাইয়া তাল গোল পাকাইয়া দেন (তাহা হইলে সকল হরফই ঠিক)।' ছাবিত ইবৃন কাসিম রে) হযরত আবু হুরায়রা (রা) হইতে স্বয়ং নবী করীম (সা)-এর উপরোক্তরূপ বাণী এবং হযরত ইবৃন মাসউদ (রা)-এর অনুরূপ উক্তি বর্ণনা করিয়াছেন। হযরত উবাই ইবৃন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যর, আসিম, যায়দাহ, হুসায়ন ইবৃন আলী জা'ফী ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন ঃ 'আহজারুল মারআ' নামক স্থানে হযরত জিবরাঈল (আ)-এর সহিত নবী করীম (সা)-এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হইল। নবী করীম (সা) তাহাকে বলিলেন- আমি নিরক্ষর উম্মতের নিকট প্রেরিত হইয়াছি। তাহাদের মধ্যে গোলাম, কিশোর ও অতিশয় বৃদ্ধ নর-নারী রহিয়াছে। ইহাতে হযরত জিবরাঈল (আ) বলিলেন- “তাহাদিগকে সাতটি “হরফ'-এ কুরআন মজীদ তিলাওয়াত করিতে আদেশ দিন।" ইমাম তিরমিযী (র) উহা হযরত হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ যর, আসিম ইব্ন আবূ নাজম প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইমাম আহমদ উহা প্রায় উপরোক্ত অর্থ হযরত হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যর, আসিম, হংম্মাদ ও খালিদ হইতে বর্ণনা করিয়াছেন। এই বর্ণনায় ইহাও বলা হইয়াছে, 'নশ্চয়ই কুরআন সাত হরফে অবতীর্ণ হইয়াছে।' হযরত হ্যায়ফা (রো) হইতে ধারাবাহিকভাবে রবী ইব্ন খারাশ, ইবরাহীম ইবৃন মুহাজির, সুফিয়ান, ওয়াকী' , আবদুর রহমান ও ইমাম আহমদ রে) বর্ণনা কয়াছেন ঃ 'একদা আহ্জারুল মারআ নামক স্থানে হযরত জিবরাঈল (আ)-এর সহিত নবী করীম (সো)-এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। উহাতে হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে বলেন- আপনার উম্মত কুরআন মজীদকে “সাতটি হরফে' তিলাওয়াত করিতে পারিবে । যে ব্যক্তি যে “হরফে উহা তিলাওয়াত করিতে পারে, সে যেন. উহা সেই “হরফেই” তিলাওয়াত করে। উহা যেন সে পরিত্যাগ না করে।' উপরোক্ত সনদের আবদুর রহমান নামক রাবীর বর্ণনায় উহা এইরূপে বর্ণিত হইয়াছে ঃ “হযরত জিবরাঈল (আ) বলিলেন- আপনার উম্মতের মধ্যে দুর্বল ব্যক্তি রহিয়াছে। কোন ব্যক্তি নির্দিষ্ট কোন 'হরফে' (কুরআন মজীদ) তিলাওয়াত
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।