0০011191115 অধ্যায় 2 ফাবায়েলুল কুরআন ৬৯ আমাকে জান্নাতের সাতটি দরওয়াজার সংখ্যার সহিত সঙ্গতি রাখিয়া “সাতটি হরফে" উহা তিলাওয়াত করিতে আদেশ করিলেন। প্রত্যেকটি হরফই ফলদায়ক ও যথেষ্ট ।' | হযরত উবাই ইব্ন কাব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্ন আবু লায়লা, উবায়দুল্লাহ্ ইবৃন উমর, হিশাম ইবৃন সা'দ, ইব্ন ওয়াহাব, ইউনুস ও ইমাম ইব্ন জারীর (র) বর্ণনা করিয়াছেন £ “হযরত উবাই ইব্ন কা'ব রো) বলেন- একদা আমি একটি লোককে “সূরা নাহল'-এর একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিতে শুনিলাম। উহা আমার উচ্চারণ হইতে পৃথক ছিল। আরেকটি লোককে ভিন্ন উচ্চারণে উহা তিলাওয়াত করিতে শুনিলাম । আমি উভয়কে লইয়৷ নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । তাহার খেদমতে আরয করিলাম- হে আল্লাহ্র রাসূল! এই লোক দুইটিকে "সূরা নাহল'-এর একটি অংশ দুইটি পৃথক উচ্চারণে তিলাওয়াত করিতে শুনিলাম। “কে তোমাদিগকে ইহা শিখাইয়াছেন'- আমি তাহাদিগকে ইহা জিজ্ঞাসা করায় তাহারা বলিল, নবী করীম (সা) ইহা আমাদিগকে শিখাইয়াছেন। আমি তাহাদিগকে বলিলাম- আমি নিশ্চয় তোমাদিগকে নবী করীম (সা)-এর নিকট লইয়া যাইব। কারণ, নবী করীম (সা) আমাকে যে কিরাআত শিখাইয়াছেন, তোমাদের কিরাআত উহা হইতে পৃথক । নবী করীম (সা) তাহাদের একজনকে বলিলেন- তুমি পড়ো তো। লোকটি পড়িল। নবী করীম (সা) বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও সঠিক হইয়াছে । অতঃপর অন্য লোকটিকে বলিলেন- তুমি পড়ো তো! লোকটি পড়িল । তিনি বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও সঠিক হইয়াছে । হযরত উবাই (রা) বলেন, ইহাতে আমার মনে শয়তান ওয়াসওয়াসা (সন্দেহ) আনিয়া দিল। আমার চেহারা লাল হইয়া গেল৷ নবী করীম (সা) আমার চেহারায় উহা দর্শন করিয়া আমার বক্ষে মৃদু চপেটাঘাত করিলেন । অতঃপর বলিলেন- “আয় আল্লাহ্! তুমি তাহার নিকট হইতে শয়তানকে দূর করিয়া দাও। হে উবাই! একদা আমার নিকট আমার প্রতিপালক প্রভুর পক্ষ হইতে জনৈক আগন্তবক আগমন করিয়া বলিলেন- আল্লাহ্ তা'আলা একটি মাত্র হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন । আমি আল্লাহ্ পাকের কাছে আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতকে আসান দান করুন । আগন্তুক দ্বিতীয়বার আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্ তা'আলা দুইটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন । আমি প্রার্থনা করিলাম-প্রভু হে! আমার উম্মতকে সুবিধা দান ককন। আগন্তুক তৃতীমশ্র আমার নিকট আগমন করিয়া তিনটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিবার আদেশ প্রদানের কথা বলিলেন। আমি পূর্বের ন্যায় আবেদন জানাইলাম ৷ আগন্তুক চতুর্থবার আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্ তাআলা সাতটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আর* প্রতিবারের আবেদনের পরিবর্তে আপনার একটি করিয়া প্রার্থনা মঞ্ত্রর হইবে । আমি বলিলাম- হে আমার প্রতিপালক! আমার উম্মতকে ক্ষমা করো । হে আমার প্রভু! আমার উম্মতকে ক্ষমা করো । তৃতীয়বারের প্রার্থনাটি আমি কিয়ামতের দিনে আমার উম্মতের শাফাআতের উদ্দেশ্যে রাখিয়া দিয়াছি।' উক্ত হাদীসের সনদ সহীহ । আমি (ইবৃন কাছীর) বলিতেছি £ হযরত উবাই ইব্ন কা'ব (রা)-এর হৃদয়ে উদ্রিক্ত যে সন্দেহের উল্লেখ উপরে বর্ণিত হাদীসে রহিয়াছে, উহা দূর করিবার জন্যই নবী করীম (সা) (আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী) তাহাকে কুরআন মজীদের অংশবিশেষ তিলাওয়াত করিয়া
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।