Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 ৬০ তাফসীরে ইবন কাছীর অন্তর্ভুক্ত রহিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবু লায়লা, আবদুল্লাহ্‌ ইব্ন ঈসা, ইসমাঈল ইবৃন আবূ খালিদ, ইয়াহিয়া ইবন সাঈদ ও ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত উবাই ইবন কা'ব (রা) বলেন ঃ 'একদা আমি মসজিদে অবস্থান করিতেছিলাম। এই সময়ে একটি লোক মসজিদে প্রবেশ করিল । লোকটি কুরআন মজীদের একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিল যাহা আমার নিকট সঠিক বিবেচিত হইল না। অতঃপর আরেকটি লোক মসজিদে প্রবেশ করিল। লোকটি কুরআন মজীদের সেই অংশ অন্যরূপ উচ্চারণে তিলাওয়াত করিল । আমরা সকলে নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । আমি আরয করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! এই লোকটি কুরআন মজীদের একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিয়াছে যাহা আমার নিকট সঠিক বিবেচিত হয় নাই। পক্ষান্তরে ওই লোকটি কুরআন মজীদের সেই অংশটি অন্যরূপ উচ্চারণে তিলাওয়াত করিয়াছে । নবী করীম (সা) বলিলেন- তোমরা প্রত্যেকে নিজ নিজ উচ্চারণে উহা তিলাওয়াত করো । তাহারা নিজ নিজ উচ্চারণে উহা তিলাওয়াত করিল। নবী করীম সো) বলিলেন- “তোমাদের সকলের তিলাওয়াতই সঠিক হইয়াছে।” উক্ত মন্তব্য আমার নিকট ভারী বোধ হইল । আমি অমুসলিম থাকাকালেও এইরূপ (সন্দিপ্ধ) ছিলাম না। তিনি আমার অব্যবস্থিতচিত্ততা উপলব্ধি করিয়া আমার বক্ষে মৃদু চপেটাঘাত করিলেন । আমি ঘর্মাক্ত কলেবর হইয়া গেলাম । আমি যেন ভয়ে আল্লাহর (আকাশের) দিকে তাকাইতে লাগিলাম | তিনি বলিলেন- “হে উবাই! আল্লাহ্‌ তা'আলা আমার নিকট সংবাদ পাঠাইলেন- তুমি 'একটি হরফ'-এ কুরআন মজীদ তিলাওয়াত করো । আমি আল্লাহ্‌ তাআলার দরবারে আবেদন জানাইলাম-প্রভু হে! আমার উম্মতের জন্য সহজ করুন। ইহাতে আন্রাহ্‌ তা'আলা আমার নিকট সংবাদ পাঠাইলেন- তুমি “দুইটি হরফ'-এ কুরআন মজীদ তিলাওয়াত করো । আমি আল্লাহ্‌ তা'আলার দরবারে আবেদন জানাইলাম- প্রভু হে! আমার উম্মতকে সুযোগ প্রদান করুন। ইহাতে আল্লাহ্‌ তা'আলা আমার নিকট সংবাদ পাঠাইলেন- তুমি “সাতটি হরফ*-এ প্রার্থনা গৃহীত হইবে । আমি আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন! প্রভূ হে! আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন!! তৃতীয় প্রার্থনাটি আমি সেই দিনের জন্য রাখিয়া দিলাম, যেদিন সকল মানুষ, এমনকি হযরত ইবরাহীম (আ)-ও আমার নিকট সাহায্য প্রার্থী হইবেন।” ইমাম মুসলিম (রে) উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী ইসল্গাঈল ইবৃন খালিদের উর্ধতন উপরোক্ত সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । হযরত উবাই ইব্‌ন কা'ব হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবূ লায়লা, ঈসা ইবৃন আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, আবদুল্লাহ্‌ ইব্‌ন ঈসা ইব্‌ন আবদুর রহমান ইব্ন আবূ লায়লা, ইসমাঈল রত মুহাম্মদ ইবৃন ফুযায়েল, আবু কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর রে) বর্ণনা রা্ঠূঃ হন জানি আল্লাহ্‌ তা'আলা আমাকে “একটি হরফে" কুরআন মজীদ তিলাওয়াত করিতে আদেশ করিলেন । আমি আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতের জন্য আসান করুন। আল্লাহ্‌ তা'আলা বলিলেন- তুমি উহ্‌ 'দুইটি হরফে" তিলাওয়াত করো । আমি আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতের জন্য সহজ করুন। উহাতে আল্লাহ্‌ তা“আলা

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।