Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ফাযায়েলুল কুরআন ৫৫ শপথ অনুযায়ী তিনি একসময় কুরআন মজীদের সংকলন প্রস্তুত করিয়া ফেলিলেন। ইহাতে হযরত আবূ বকর সিদ্দীক (রা) কিছুদিন পর তাহার নিকট বলিয়া পাঠাইলেন- “ওহে আবুল হাসান! আপনি কি আমার নেতৃত্বকে অপছন্দ করেন?" তিনি আসিয়। বলিলেন, আল্লাহ্‌র কসম! আমি আপনার নেতৃত্বকে অপছন্দ করি না; কিন্তু, আমি শপথ করিয়াছিলাম, কুরআন মজীদের সংকলন প্রস্তুত না করিয়া জুমুআর নামায আদায় করিবার সময় ভিন্ন অন্য কোন সময়ে গায়ে চাদর ব্যবহার করিব না ।' অতঃপর তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর হাতে বায়আত করত প্রত্যাবর্তন করিলেন।” আবূ বকর ইব্ন আবূ দাউদ কর্তৃক বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতের সনদ বিচ্ছিন্ন । উক্ত রিওয়ায়েত সম্পর্কে তিনি মন্তব্য করিয়াছেন- উপরোক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী আশআছ ভিন্ন অন্য কেহ উল্লেখ করে নাই যে, হযরত আলী (রা) কুরআন মজীদের সংকলন লিপিবদ্ধ করিয়াছিলেন । উক্ত “আশআছ' একজন মিথ্যাবাদী ব্যক্তি। অন্যান্য রাবী বর্ণনা করিয়াছেন- 'হযরত আলী রো) বলিলেন- ০1১৪] ৫০২৮৯... ০০ অর্থাৎ “যতদিন আমি কুরআন মজীদ কণ্ঠস্থ করিবার কার্য সম্পন্ন করিতে না পারিব, ততদিন... । যেমন, ১।১৪|। ১১. ০৯ -'অমুক ব্যক্তি কুরআন মজীদ কণ্ঠস্থ করিয়াছে ।' আমি (ইবৃন কাছীর) বলিতেছি, আবু বকর ইব্‌ন আবু দাউদের উপরোক্ত মন্তব্যই সঠিক ও গ্রহণযোগ্য ৷ কারণ, হযরত আলী (রো) কর্তৃক লিখিত কুরআন মজীদের কোন সংকলন বা অন্য কোন গ্রন্থ পাওয়া যায় না। তবে হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের ₹কলনের অবিকল অনুকরণে লিখিত এইরূপ কতকগুলি অনুলিপি পাওয়া যায়, যেগুলি সম্বন্ধে কথিত হইয়া থাকে যে, উহা হযরত আলী (রা) লিখিয়াছিলেন। কিন্তু এইরূপ ধারণা সঠিক নহে। কারণ, উহার কোন কোনটিতে লিখিত রহিয়াছে 8 401 ৯21 1 (15 4৯০৫ (ইহা হযরত আলী ইবন আবূ তালিব লিখিয়াছেন।)২ উক্ত বাক্যটি-আরবী ব্যাকরণগত দিক দিয়া ভুল। হযরত আলী (রা) দ্বারা এইরূপ ভ্রান্তি সংঘটিত হইতে পারে না। তিনি ছিলেন আরবী ব্যাকরণ শাস্ত্রের উদগাতা । আসওয়াদ ইবৃন আমর দুয়েলী তাহার নিকট হইতে ব্যাকরণ সম্পর্কিত যাহা বর্ণনা করিয়াছেন, তদ্দারা উহা প্রমাণিত হয়। তিনি আরবী শব্দ 1511 -কে ১১১ -০৪ ও ১১৯ এই তিন প্রকারে বিভক্ত করিয়াছেন। এতদ্যতীত অন্যান্য কতগুলি গুরুতৃপূর্ণ সুত্র হযরত আলী (রা) কর্তৃক উত্তাবিত এবং আবুল আসওয়াদ কর্তৃক সম্প্রসারিত হইয়াছে । গবেযকগণ পরবতীকালে উহার সুবিস্তৃত রূপ দান করিয়াছেন। এইরূপে আরবী ব্যাকরণ একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত হইয়াছে। | ১. তবে শিয়া সম্প্রদায়ের “রাওয়াফেয' নামক একটি সম্প্রদায় কতগুলি গ্রন্থ রচনা করিয়া তাহার নামে প্রচার করিয়াছে । কোন কোন চরমপন্থী রাফেযী বলিয়া থাকে যে, “হযরত আলী (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদে কিছু অতিরিক্ত আয়াত এবং সারা বিশ্বে প্রচলিত কুরআন মজীদের বিরোধী কিছু আয়াত সন্নিবেশিত রহিয়াছে । ইমাম মাহদী আসিয়া তাহার (হযরত আলীর) সংকলনখানা প্রকাশ করিয়া দিবেন।' তাহাদের এই সকল কথা হযরত আলী (রা)-এর প্রতি মিথ্যা দোষারোপ ভিন্ন কিছু নহে! তিনি আল্লাহ্‌ তাআলার কালামের মধ্যে কোনরূপ বিকৃতি ঘটাইবার-মত পাপাচার হইতে পবিত্র ছিলেন। যাহারা নবী করীম (সা)-এর আহলে বায়তের প্রতি এইরূপ জঘন্য মিথ্যা দোষারোপ করে, তাহাদের প্রতি আল্লাহ্‌র লা'নত বর্ষিত হউক। ২. উক্ত ভ্রান্ত বাক্যটি দ্বারা স্পষ্টরূপে বুঝা যায় যে, উহার লেখক কোন অনারব ব্যক্তি । সম্ভবত কোন পারসিক অমুসলিম কর্তৃক উত্ত বাক্যটি লিখিত হইয়াছে। পরবর্তী একটি টীকায় উহা স্পষ্ট হইয়া উঠিবে।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।