Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫৪ তাফসীরে ইবৃন কাছীর করা হইয়াছে। উহা বিনষ্ট হইলেও কুরআন মজীদ বিনষ্ট হইবার কোন আশংকা নেই। পক্ষান্তরে উহা রাখিয়া দিলে ভবিষ্যতে কোন সন্দেহপরায়ণ ব্যক্তি বলিতে পারে যে, উহাতে লিপিবদ্ধ অংশ-বিশেষ উহার অনুলিপিতে বাদ পড়িয়া গিয়োছে। উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, খারিজার পিতা হইতে. ধারাবাহিকভাবে খারিজা ও যুহরী কর্তৃক বর্ণিত রিওয়ায়েত বিশেষত গ্রহণযোগ্য নহে। উক্ত রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, হযরত উসমান (রা)-এর স্মরণে আসিল যে, সূরা আহযাবের ৯11 41119480505 1৯55 ০ ০৪১০1 ০০ এই আয়াতটি সংকলনে বাদ পড়িয়া গিয়াছে । অতঃপর অনুলিপি প্রস্তুত করিবার দায়িতে নিয়োজিত ব্যক্তিবর্গ উহা যথাস্থানে লিপিবদ্ধ করিলেন ।' প্রকৃতপক্ষে হযরত উসমান (রা)-এর আমলে নহে; বরং হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর আমলে উপরোক্ত ঘটনা ঘটিয়াছিল। হবরত বায়দ ইব্ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দ ইব্‌ন সাব্বাক ও যুহরী কর্তৃক বর্ণিত অপর একটি রিওয়ায়েতে উহা সুস্পষ্টরূপে বিবৃত হইয়াছে। প্রথমোক্ত রিওয়ায়েত গ্রহণযোগ্য না হওয়ার প্রমাণ এই যে, উহাতে বর্ণিত হইয়াছে, “আমরা অনুলিপি প্রস্তুতকারকগণ) উহা উক্ত সূরায় লিপিবদ্ধ করিলাম ।" অথচ উহা হযরত উসমান (রা) কর্তৃক সৃষ্ট অনুলিপির হাশিয়া বা টীকায় নহে; বরং গ্রন্থের অভ্যন্তর ভাগে লিপিবদ্ধ রহিয়াছে। কুরআন মজীদের সংকলন ছিল একটি মহা মর্যাদাপূর্ণ কীর্তি। হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা) উক্ত মহৎ কীর্তির প্রথম পর্যায় সম্পন্ন করেন। হযরত উসমান (রা) উহার দ্বিতীয় পর্যায় সম্পন্ন করেন। হযরত সিদ্দীকে আকবর রো) এবং হযরত ফারূকে আজম (রা) কুরআন মজীদের বিশুদ্ধ সংকলন প্রস্তুত করেন। পক্ষান্তরে হযরত উসমান (রো) উহার মজবুত ও স্থায়ী অনুলিপি প্রস্তুত করত অন্যান্য অনির্ভরযোগ্য সংকলনসমূহ বিনষ্ট করিয়া দিয়া একমাত্র বিশুদ্ধ সংকলনসমূহ বিশ্বে প্রচার করেন। এইভাবে তিনি অশুদ্ধ উচ্চারণে কুরআন _মজীদের প্রচলনের পথ রুদ্ধ করত বিশুদ্ধ উচ্চারণের কুরআন মজীদ প্রচারপূর্বক কুরআন মজীদকে হিফাজত করিবার ব্যবস্থা করেন। হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে রমযান মাসের শেষ দিকে তাহার জীবনের সর্বশেষ বারে কুরআন মজীদকে যেরূপে আবৃত্তি করিয়া শুনাইয়াছিলেন, উহা সেইরূপেই বিশ্বময় প্রচারিত হইয়াছে। হযরত জীবরাঈল (আ) নারে রা একবার শুনাইতেন। তাই নবী করীম (সা) উহার কারণ সম্পর্কে হযরত ফাতিমা (রা)-কে বলিয়াছিলেন- “আমার মনে হয়, আমার “ৃহ্য নিকটবর্তী ।' বুখারী শরীফ ও মুসলিম শরীফে - উপরোক্ত রিওয়ায়েত বর্ণিত রহিয়াছে। বর্ণিত আছে যে, নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আলী (রা) সংকল্প .. করিলেন যে, কুরআন মজীদ যে তারতীব ও পরম্পরায়.নাধিল হইয়াছে, উহাকে সেই তারতীব ও পরম্পরায় সংকলিত করিবেন। এই প্রসঙ্গে মুহাম্মদ ইবৃন সীরীন হইতে ধারাবাহিকভাবে আশআছ, ইব্‌ন ফুযায়েল, মুহাম্মদ ইব্ন ইসমাইল আহমাসী ও (আবু বকর) ইব্‌ন আবু দাউদ বর্ণনা করিয়াছেন £ “নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আলী (রা) শপথ করিলেন যে, তিনি যতদিন কুরআন মজীদকে একখানা সংকলিত গ্রস্থাকারে লিপিবদ্ধ না করিবেন, ততদিন _ জুমুআর নামা আদায় করিবার সময় ভিন্ন অন্য কোন সময়ে গায়ে চাদর ব্যবহার করিবেন না।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।