Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ফাযায়েলুল কুরআন ৫১ আবু ওয়ায়েল হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, ইব্‌ন শিহাব, সা'ঈদ ইবৃন সুলায়মান, মুহাম্মদ ইবৃন আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইবৃন নাযর ও আবু বকর বর্ণনা করিয়াছেন .... আবু ওয়ায়েল বলেন- 'একদা হযরত ইব্‌ন মাসউদ (রা) মিশম্বারে দাড়াইয়া আমাদের সম্মুখে বক্তৃতা করিলেন। তিনি বলিলেন, যদি কেহ চুরি করিয়া কিছু করে, তবে কিয়ামতের দিনে সে চুরির বস্তু লইয়া আল্লাহ্‌ তা“আলার সম্মুখে উপস্থিত হইবে । তোমরা তোমাদের নিকট রক্ষিত কুরআন মজীদের সংকলনকে গোপনে হিফাজত করিয়া রাখিয়া দাও । তোমরা আমাকে কিরূপে যায়দ ইব্‌ন ছাবিতের কিরাআত অনুযায়ী কুরআন মজীদ তিলাওয়াত করিতে বলো? অথচ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র মুখে সত্তরের কিছু অধিক সুরা শিখিয়াছি। সেই সময়ে যায়দ ইব্‌ন ছাবিত ছিল বালক মাত্র । সে বালকদের সহিত আসিত । তাহার মস্তকের অগ্রভাগে দুই গুচ্ছ কেশ ছিল। কুরআন মজীদের প্রতিটি.আয়াতের শানে নুযূল সম্বন্ধে আমিই অধিকতর ওয়াকেফহাল । আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে আমার চাইতে অধিকতর জ্ঞানের অধিকারী অন্য কেহ নাই। তবে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নহি। আমি যদি জানিতে পারি যেখানে যানবাহন হিসাবে ব্যবহার্য উট পৌছিতে পারে, সেইরূপ কোন স্থানে আল্লাহ্র কিতাব সম্বন্ধে গমন করিব।" অতঃপর আবূ ওয়ায়েল বলেন- হযরত ইব্‌ন মাসউদ (রো) মিম্বার হইতে নামিবার পর আমি জনতার মধ্যে বসিয়া পড়িলাম। দেখিলাম, হযরত ইবৃন মাসউদ (রা) যাহা বলিলেন, কেহই উহার বিরোধিতা করিল না।' উপরোক্ত রিওয়ায়েত বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও বর্ণিত রহিয়াছে । উহাতে হযরত ইবৃন মাসউদ (রা)-এর উক্তি এইরূপে বর্ণিত হইয়াছে £ “আল্লাহ্র রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর সাহাবীগণ জানেন, আমি আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে তাহাদের মধ্যে অধিকতর জ্ঞানের অন্যতম অধিকারী ।' এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আবু ওয়ায়েলের মন্তব্য “কেহই হযরত ইব্‌ন মাসউদ (রো)-এর বক্তব্যের বিরোধিতা করিল না'- ইহার তাৎপর্য এই যে, "হযরত ইব্‌ন মাসউদ (রা) কুরআন মজীদ সম্পর্কিত স্বীয় জ্ঞান ও ফযীলত সম্বন্ধে যাহা বলিলেন, কেহই উহার বিরোধিতা করিল না।' আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। পক্ষান্তরে অনেকেই কুরআন মজীদের সংকলন লুকাইয়া রাখিবার জন্য তাহার পরামর্শের বিরোধিতা করিয়াছিল । আলকামা হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ও আ'“মাশ বর্ণনা করিয়াছেন যে, আলকামা বলেন £ একদা আমি সিরিয়ায় আগমন করিলে তথায় হযরত আবূ দারদা (রা)-এর সহিত আমার সাক্ষাৎ হয়। তিনি আমার নিকট বলিলেন- “আমরা আবদুল্লাহ্‌ ইবন মাসউদ)-কে একজন ভীরু ব্যক্তি মনে করিতাম। তাহার কি হইল যে, তিনি আমীরের বিরুদ্ধে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন?' (রা) কর্তৃক কুরআন মজীদ সংকলনের প্রতি হযরত ইব্‌ন মাসউদের সমর্থন জ্ঞাপন” এই শিরোনাম দিয়াছেন। উহাতে তিনি বর্ণনা করিয়াছেন- ফালফালাহ জা'ফী হইতে উসামাহ, আবদুল্লাহ্‌ ইবৃন সাঈদ ও মুহাম্মদ ইবৃন উসমান আমার (আবূ বকর ইব্‌ন আবু দাউদের) নিকট বর্ণনা করিয়াছেন £ 'একদা কুরআন মজীদের অনুলিপিসমূহের (প্রস্তুতকরণের) বিষয় লইয়া ভীত হইয়া আমরা কিছু সংখ্যক লোক হযরত আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা)-এর নিকট গমন করিলাম । আমাদের

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।