0০011191115 ফাযায়েলুল কুরআন ৪৯ রহিল । একদা মারওয়ান ইব্ন হাকাম তাহার নিকট উহা চাহিয়া সংবাদ পাঠাইলে তিনি উহা তাহাকে দিতে অসম্মতি জানাইলেন। এইরূপে তীহার মৃত্যু পর্যন্ত উহা তাহার নিকট রক্ষিত রহিল। তাহার মৃত্যুর পর উহা তদীয় ভ্রাতা হযরত আবদুল্লাহ্ ইবৃন উমর রো)-এর নিকট রক্ষিত রহিল। আমীর মারওয়ান উহা তাহার নিকট হইতে লইয়া এই ভয়ে পোড়াইয়া ফেলিলেন যে, উহাতে হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত অনুলিপির সহিত সামঞ্জস্যবিহীন কোন কিছু লিপিবদ্ধ থাকিতে পারে ।১ হযরত উসমান (রা) একটি অনুলিপি মক্কা শরীফে, একটি অনুলিপি বসরা নগরীতে, একটি অনুলিপি কৃফা নগরীতে, একটি অনুলিপি সিরিয়া প্রদেশে, একটি অনুলিপি ইয়ামান প্রদেশে ও একটি অনুলিপি বাহরাইনে প্রেরণ করিলেন এবং একটি অনুলিপি মদীনা শরীফে রাখিয়া দিলেন। আবূ হাতিম সাজিস্তানী হইতে আবূ বকর ইব্ন আবূ দাউদ উপরোক্ত রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । ইমাম কুরতুবী অবশ্য বলিয়াছেন, হযরত উসমান (রা) মাত্র চারিখানা অনুলিপি বিভিন্ন এলাকায় প্রেরণ করিয়াছেন। কিন্তু তাহার এই অভিমত সমর্থিত নহে। জনসাধারণের নিকট কুরআন মজীদের অন্যান্য যে (অসম্পূর্ণ বা সম্পূর্ণ) সংকলন রক্ষিত ছিল, হযরত উসমান (রা) তাহা পোড়াইয়া ফেলিতে নির্দেশ দিলেন- যাহাতে কুরআন মজীদের কিরাআত ও উহার শব্দের উচ্চারণে মুসলমানদের মধ্যে মতভেদ দেখা না দেয়। তাহার সময়ের সকল সাহাবী এই কার্যে তাহাকে সমর্থন করিয়াছিলেন । যাহারা একত্রিত হইয়া তাহাকে হত্যা করিয়াছিল, কেবলমাত্র তাহারাই এই কার্ষের বিরোধিতা করিয়াছিল। আল্লাহ্ তাহাদের প্রতি লানত বর্ষণ করুন। বিরোধীগণ হযরত উসমান (রা)-এর যে সকল কার্যের বিরূপ সমলোচনা করিয়াছিল, ইহা ছিল সেগুলির অন্যতম । প্রকৃতপক্ষে তাহাদের সমালোচনা ছিল অযৌক্তিক, অমূলক ও ভিত্তিহীন। শীর্ষস্থানীয় সাহাবীগণ ও তাবেঈগণ সকলেই উক্ত কার্যে তাহার প্রতি সমর্থন প্রদান করিয়াছিলেন । শু“বা, ইমাম আবূ দাউদ তায়ালেসী, ইবন মাহদী ও গুনদুর বর্ণনা করিয়াছেন £ হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের মূল সংকলন ও উহার অনুলিপি ছাড়া সকল পা্ুলিপি পোড়াইয়া ফেলিলেন, টানার রা বার রান “উসমান (রা) উহা না করিলে আমিই উহা করিতাম ।” হযরত সুসআব ইব্ন সা'দ ইব্ন আবী ওয়াককাস হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, শু“বা, আবদুর রহমান, আহমাদ ইব্ন সিনান ও আবূ বকর ইবন আবু দাউদ বর্ণনা করিয়াছেন যে, হযরত মুসআব বলেন £ ১. এখানে ইহা বলাই সন্গত ছিল যে, আমীর মারওয়ান উহা এই আশংকায় পোড়াইয়া ফেলিলেন যে, কেহ দাবী করিতে পারে যে, উহাতে হযরত উসমান (রো) কর্তৃক প্রস্তুত অনুলিপির সহিত সামঞ্জস্যবিহীন কোন কিছু লিপিবদ্ধ রহিয়াছে। প্রকৃতপক্ষে মূল সংকলনখানা ছিল বিক্ষিপ্ত ও অবিন্যস্ত। সুসংবদ্ধ একটি গ্রন্থের আকারে উহা আবদ্ধ ছিল না। এইহেতু বলা যায়, আমীর মারওয়ানের উপরোক্ত আশংকা ভিত্তিহীন ছিল না। পক্ষান্তরে হযরত উসমানের নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুত অনুলিপিসমূহ ছিল সুসংবদ্ধ, সুবিন্যস্ত ও একটি মাত্র গ্রন্থের আকারে আবদ্ধ । উহা দীর্ঘদিনেও নষ্ট হইবার আশংকা ছিল না। কথিত আছে, উক্ত অনুলিপিসমূহের মধ্যে হইতে একটি অনুলিপি রুশ বাদশাহদের নিকট রক্ষিত ছিল। তাহাদের উত্তরসূরীগণ উহার একটি আলোকচিত্র রাখিয়া দিয়া মূল সংকলনখানা বুখারা নগরীর অধিপতিকে উপটৌকন হিসাবে প্রদান করেন। উহাও কথিত আছে, মূল সংকলনখানা বুখারার আমীরের হস্তগত হয় নাই। কাছীর (১ম খণ্ড)-_৭
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।