Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর বলিয়াই কোন সূরার আয়াতসমূহের অবস্থান পরিবর্তন করিয়া তিলাওয়াত করা অবৈধ । পক্ষান্তরে, পরবর্তী সূরা পূর্বে তিলাওয়াত করিয়৷ পূর্ববর্তী সূরা পরে তিলাওয়াত করা অবৈধ নহে। তবে হযরত উসমান (রা) যেরূপে উহাদিগকে বিন্যস্ত করিয়াছেন, তাহার অনুসরণে উহাদিগকে সেইরূপে স্থাপন করিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। আর কোন সূরার তিলাওয়াত শেষ করিবার পর উহার অব্যবহিত পরবর্তী সূরাকে বাদ দিয়া অন্য কোন সূরা তিলাওয়াত করায় কোন দোষ নাই । তবে, এইরূপ না করিয়া উহার অব্যবহিত পরবর্তী সুরা তিলাওয়াত করাই উত্তম । নবী করীম (সা) কখনও জুমুআর নামাযের প্রথম রাকআতে সুরা জুমুআ এবং দ্বিতীয় রাকআতে সুরা. মুনাফিকুন আবার কখনও প্রথম রাকআতে সুরা আ'লা এবং দ্বিতীয় রাকআতে সুরা গাশিয়া তিলাওয়াত করিতেন । পক্ষান্তরে তিনি ঈদের নামাযের প্রথম রাকআতে সূরা কাফ এবং দ্বিতীয় রাকআতে (উহার অব্যবহিত পরবর্তী সুরা আব্যারিয়াত-এর পরিবর্তে) সুরা কামার তিলাওয়াত করিতেন । হযরত আবূ কাতাদাহ (রা) হইতে ইমাম মুসলিম উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে ঃ নবী করীম (সা) জুমুআর দিনে ফজরের নামাধের প্রথম রাকআতে সূরা আলিফ লাম মীম আস-সাজদাহ এবং দ্বিতীয় রাকআতে সুরা দাহর তিলাওয়াত করিতেন । কোন সূরা তিলাওয়াত করিয়া উহার পূর্ববর্তী অন্য কোন সূরা তিলাওয়াত করায়ও কোন দোষ নাই । হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত রহিয়াছে £ নবী করীম সো) প্রথমে সুরা বাকারা, তৎপর সূরায়ে নিসা এবং তৎপর সূরায়ে আলে ইমরান তিলাওয়াত করিয়াছেন । ইমাম মুসলিম উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। হযরত উমর (রা) ফজরের নামাযের প্রথম রাকআতে সুরা নাহল এবং দ্বিতীয় রাকআতে সুরা ইউসুফ তিলাওয়াত করিয়াছেন। কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত হইয়া যাইবার পর হযরত উসমান (রা) মূল সংকলনখানা হযরত হাফসা (রা)-এর নিকট ফিরাইয়া দিলেন। উহা তাহারই নিকট সংরক্ষিত (চলমান) হইবার কালে অন্যান্য সাহাবী এতদ্বিষয়ে তাহার বিরোধিতা করিতেন । যেমন বিরোধিতা করিয়াছিলেন হযরত ইবৃন আব্বাস (রা) কুরআন মজীদের অনুলিপিসমূহের প্রস্তুত হওয়ার এবং মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায় উহার ছড়াইয়া পড়ার বেশ কয়েক বৎসর পর! (অবশ্য হযরত ইব্‌ন আব্বাস (রো)-এর ধারণায় আলোচ্য সূরাদ্বয়ের বিন্যাস প্রভৃতি ব্যবস্থা রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক গৃহীত পন্থায় না হওয়ার কারণে তিনি হযরত উসমান (রা)-এর নিকট প্রশ্ন তুলিয়াছিলেন।) . ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন ? উক্ত হাদীসটি -... (হাসান) এবং উহার সনদের কোন রাবীই মিথ্যাবাদী নহে । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ফারেসী ও আওফ ইবৃন আবু জামাপা ভিন্ন অন্য কোন সূত্রে উহা বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই। সনদের অন্যতম রাবী ইয়াধীদ আল ফারেসী একজন অখ্যাত রাবী । সে ইয়াযীদ ইব্‌ন হুরমুয, না অন্য কেহ এ বিষয়ে হাদীস শান্ত্রবিদদের মধ্যে মতভেদ রহিয়াছে। এতদসস্বন্ধীয় সঠিক তথ্য এই যে, সে ইয়াধীদ ইব্‌ন হুরমুয ভিন্ন অন্য কেহ ছিল। সে হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছে এবং আবদুল্লাহ্‌ ইবৃন যিয়াদ ও হাজ্জাজ ইবৃন ইউসুফ হইতে কুরআন মাজীদের অনুলিপি সম্বন্ধে তথ্য বর্ণনা করিয়াছে। সে আব্দুল্লাহ্‌ ইবৃন যিয়াদের সচিব ছিল । একদা ইয়াহিয়া ইব্‌ন মাঈনের নিকট তাহার পরিচয় মন্তব্য করিয়াছেন_ তাহার নিকট হইতে হাদীস গ্রহণ করা যাইতে পারে।' 'তাহযীবুত্তাহযীব' নামক গ্রন্থ হইতে গৃহীত ইমাম তিরমিযীর মন্তব্য সম্বাপ্ত হইল। এই ধরনের অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে হাদীসের একক রা, উহা বুরজান:মজীদের লা বিপুল অনগোসী কর্তৃক বর্ণিত ও প্রচারিত রসের বিন্যাস কষ গৃহীত ত পারেনা ।”

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।