001119115 ফাযায়েলুল কুরআন ৪৭ হযরত উসমান (রা) বলিলেন- রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি একটি সুরার অংশ বিশেষ অবতীর্ণ হইবার পর সূরার সমটুকু অবতীর্ণ হইবার পূর্বেই আর এক সূরার অংশবিশেষ অবতীর্ণ হইত। তাহার প্রতি কোন সূরার অংশবিশেষ অবতীর্ণ হইলে তিনি ওহী লেখক সাহাবীকে ডাকাইয়া আনিয়া বলিতেন- “এই সকল আয়াতকে অমুক সূরার অমুক স্থানে স্থাপন কর।' সূরা আনফাল হইতেছে রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনার জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরা । পক্ষান্তরে সূরা তওবা হইতেছে রাসূলুল্লাহ্ (সা)-এর মদীনার জীবনের শেষ দিকে অবতীর্ণ সূরা । কিন্তু উভয় সূরায় বর্ণিত ঘটনাবলীর মধ্যে মিল রহিয়াছে । আমার বিশ্বাস ছিল, উহা দুইটি নহে; বরং , একটি সুরা । আমরা প্রকৃত অবস্থা জানিবার পূর্বেই রাসূলুল্লাহ্ (সা) ইন্তিকাল করেন। আমার ধারণা অনুযায়ী আমি উহাদিগকে পাশাপাশি স্থাপন করিয়াছি এবং উভয়ের মধ্যে বিসমিল্লাহ লিখি নাই। এইরূপে উহা এক সূরা হইবার ফলে দীর্ঘ সপ্তক (.1৬-1| ₹:-.411) শ্রেণীভুক্ত হইয়াছে। উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয়, সুরাসমূহের আয়াতের বিন্যাস নবী করীম (সা) কর্তৃক (আল্লাহ্র নির্দেশ মত) সম্পন্ন হইয়াছিল। পক্ষান্তরে, সুরাসমূহের বিন্যাস হযরত উসমান (রা) কর্তৃক সম্পাদিত হইয়াছিল ।১ সূরাসমূহের আয়াত নবী করীম (সো) কর্তৃক বিন্যস্ত হইয়াছে ১. 'আল মানার' তাফসীর গ্রন্থের লেখক বলেন- ইমাম ইবৃন কাছীরের উপরোক্ত উক্তি সকল সূরার বেলায় সঠিক নহে; বরং তাহার উক্তি সম্পূর্ণ বাতিল । উক্ত রিওয়ায়েতের ভিত্তিতে কেহ কেহ শুধু আলোচ্য সূরা দুইটির বেলায় তীহার মন্তব্যকে সঠিক বলিয়া মনে করেন; কিন্তু তাহাদের এইরূপ মন্তব্যও বাতিল। করিবার পর আমি নিম্নোক্ত মন্তব্য পেশ করিতেছি “সুনান নামক তিনখানা হাদীস সংকলনের সংকলকত্রয় ইমাম আহমদ, ইব্ন হিব্বান এবং আল-হাকিম করৃক হযরত উসমান (রো)-এর উত্তর এইরূপে বর্ণিত হইয়াছে ৪ রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি একটি সূরার অংশবিশেষ অবতীর্ণ হইবার পর উক্ত সুরার সমগ্টুকু অবতীর্ণ হইবার পূর্বেই অন্য এক সূরার অংশবিশেষ অবতীর্ণ হইত । তাহার প্রতি কোন সূরার অংশবিশেষ অবতীর্ণ হইবার পর তিনি ওহী লেখক কোন সাহাবীকে ডাকাইয়া আনিয়া বলিতেন- “যে সূরায় অমুক অমুক বিষয় বিবৃত রহিয়াছে, এই সকল আয়াত সেই সূরায় সংযুক্ত কর।" সূরা আনফাল হইতেছে রাসূলুল্লাহ্ (সা)-এর মাদানী যিন্দেগীর প্রথম দিকে অবতীর্ণ সূরা । পক্ষান্তরে, সূরা তাওবা রাসূলুল্লাহ্ (সা)-এর মাদানী জীবনের শেষদিকে অবতীর্ণ সূরা । কিন্তু, উভয় সূরায় বর্ণিত ঘটনাবলীর মধ্যে মিল রহিয়াছে । আমার বিশ্বাস ছিল, উহারা দুইটি নহে; বরং একটি সূরা । আমরা প্রকৃত অবস্থা জানিবার পূর্বেই রাসূলুল্লাহ্ সো) ইন্তিকাল করেন । আমার ধারণা অনুযায়ী আমি উহাদিগকে পাশাপাশি স্থাপন করিয়াছি এবং উভয়ের মধ্যে বিস্মিল্লাহ্ লিখি নাই। এইরূপে উহারা এক সূরা হইবার ফলে দীর্ঘ সপ্তক (1১11 ₹-.....1) শ্রেণীভুক্ত হইয়াছে ।' উপরোক্ত রিওয়ায়েতের ভিত্তিতে ইমাম বায়হাকী বলিয়াছেন যে, সূরা আনফাল ও সুরা তাওবা ভিন্ন সকল সূরার বিন্যাস নবী করীম (সা) কর্তৃক সম্পন্ন হইয়াছে। আল্লামা সুযূতীও তদনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। উক্ত অভিমতের বিরুদ্ধে যুক্তি দেওয়া যায় যে, রাসূলুল্লাহ্ (সা) কুরআন মজীদের সকল সূরা বিন্যস্ত করিয়া মাত্র দুইটি সূরা অবিন্যস্ত রাখিয়া গিয়াছেন, এইরূপ ঘটনা যুক্তিযুক্ত নহে। এতদ্যতীত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে যে, নবী করীম (সা) প্রতি বৎসর রমযান মাসে হযরত জীবরাঈল (আ)-কে একবার করিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। কিন্তু, যে বৎসর তিনি ইন্তেকাল করেন, সেই বৎসর উহা দুইবার তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। প্রশ্ন হইতেছে, তিলাওয়াতকালে তিনি উহাদিগকে কোথায় স্থাপন করিতেন? প্রকৃত কথা এই যে, অন্যান্য সূরার ন্যায় আলোচ্য সূরাদ্বয়ও রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক বিন্যস্ত হইয়াছে। হযরত উসমান (রা) উহা হয়ত ভুলিয়া গিয়াছিলেন। আলোচ্য সূরাদয় স্বয়ং . রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক বিন্যস্ত না হইলে হযরত উসমান (রা)-এর উদ্যোগে কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।