Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪৩০ তাফসীরে ইবৃন কাছীর ৪৯. (সেদিনের কথা স্মরণ কর) যখন আমি তোমাদিগকে ফিরাউন গোত্র হইতে মুক্তি দিলাম । তাহারা তোমাদিগকে নৃশংস শাস্তি দিত। তোমাদের পুত্রগণকে হত্যা করিত ও কন্যাগণকে জীবিত রাখিত। ইহার ভিভর তোমাদের জন্য তোমাদের প্রভুর পক্ষ হইছে বিরাট পরীক্ষা ছিল। ৫০. যখন আমি তোমাদের জন্য নদীকে বিভক্ত করিয়া তোমাদিগকে উদ্ধার করিলাম ও ফিরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করিলাম, তখন তোমরা তাহা প্রত্যক্ষ করিতেছিলে। তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা ফিরাউনের নৃশংসতম লোমহর্ষক অত্যাচার হইতে বনী ইসরাঈল জাতিকে মুক্ত করিবার কথা তাহাদিগকে স্মরণ করিয়া দিতেছেন। ফিরাউন বনী ইসরাঈল জাতির সদ্যপ্রসূত পুত্র-সন্তানদিগকে হত্যা করিত এবং তাহাদের কন্যা-সন্তানদিগকে জীবিত থাকিতে দিত। ইহা ছিল বনী ইসরাঈল জাতির প্রতি আপতিত এক মহাবিপদ । হযরত মুসা (আ)-এর নেতৃতে বনী ইসরাঈল জাতিকে নির্বিঘ্নে সমুদ্র অতিক্রম করাইয়া এবং ফিরাউন ও তদীয় লোক-লঙ্করকে উহাতে ডুবাইয়া মারিয়া আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতিকে এই মহাবিপদ হইতে মুক্ত করেন। বনী ইসরাঈল জাতির উপর ফিরাউনের পক্ষ হইতে উপরোক্ত হিংস্ৃতম অত্যাচার নামিয়া আসিবার পশ্চাতে একটা স্বপ্ন সক্রিয় ছিল। একদা ফিরাউন স্বপ্নে দেখিল- “বায়তুল-মুকাদ্দাস হইতে একটা অগ্নিপিড বহির্ণত হইয়া মিসর-দেশীয় ফিরাউন বংশীয় কিবৃতি লোকদের গৃহে গৃহে প্রবেশ করিল। উহা বনী-ইসরাঈল জাতির লোকদের গৃহে প্রবেশ করিল না।' ফিরাউনের স্বপ্ন ব্যাখ্যাকারীগণ তাহাকে বলিল- “উক্ত স্বপ্নের অর্থ এই যে, বনী ইসরাঈল গোত্রের একটা লোকের হাতে একদা তাহার রাজতৃ ধ্বংস হইয়া যাইবে ।' স্বপ্নদর্শণে এবং ব্যাখ্যা শ্রবণে ফিরাউন অত্যন্ত ভীত হইয়া পড়িল স্বপ্রের ব্যাখ্যাকারীগণ কর্তৃক তাহার নিকট উহার ব্যাখ্যা এ্র্ণিত হইবার পরে লোকদের মধ্যে এই কথা ছড়াইয়া পড়িল যে, “বনী ইসরাঈল জাতি ১ তাহাদের মধ্যে এক ব্যক্তি আবির্ভূত হইবার অপেক্ষায় রহিয়াছে। তাহার নেতৃতে তাহারা : নির্যাতন হইতে মুক্তি লাভ করিয়া স্বাধীনতা ও সম্মানের অধিকারী হইবে।' ফিতনা-ফাসাদ সম্পর্কিত হাদীছে উপরোক্ত ঘটনা বর্ণিত রহিয়াছে। “সূরা তৃ-হা'-এর ব্যাখ্যায় ইনশা আল্লাহ্‌ উহা বর্ণিত হইবে। যাহা হউক, অতঃপর ফিরাউন বনী ইসরাঈল গোত্রের নবজাত পুত্র সন্তানদিগকে হত্যা করিতে এবং কন্যা সন্তানদিগকে জীবিত ছাড়িয়া দিতে আদেশ দিল। সে ই হন রত জার পালাল বর বানান ভাত রা করিতেও আদেশ দিল। 'আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা“আলা ফিরাউনের বনী ইসরাঈল গোত্রের পুত্র-সন্তানদিগকে হত্যা করিবার এবং তাহাদের কন্যা-সন্তানদিগকে জীবিত থাকিতে দিবার ঘটনাকে তাহাদের উপর নিপতিত বিপদের ব্যাখ্যা হিসাবে উল্লেখ করিয়াছেন । পক্ষান্তরে সূরা ইবৃরাহীমে উহাকে তাহাদের উপর নিপতিত বিপদ হইতে পৃথক ও স্বতন্ত্র বিপদ হিসাবে উল্লেখ করিয়াছেন। পু পানামা পাও কও রা ও নি পুত্র-সন্তানদিগকে মারিয়া ফেলিত এবং তোমাদের কন্যা সন্তানদিগকে জীবিত থাকিতে দিত ।”

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।