001119115 সুরা আল বাকারা ৪২৫ বাখিবে। আর তোমরা আল্লাহ্র প্রতি ঈমানে দৃঢ় ও অবিচল থাকিবে । অন্যান্য আসমানী কিতাব প্রাপ্তগণ যদি ঈমান আনে, তবে উহা তাহাদের জন্যে কল্যাণকর ও মঙ্গজলজনক হইবে ।' সাহাবী হযরত মুআবিয়া ইব্ন হায়দাতুল কুশায়রী (রা) হইতে “মুসনাদ' এবং “সুনান' শ্রেণীর হাদীস সংকলনসমূহে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) বলিয়াছেন- “তোমরা হইতেছ সন্তরতম উম্মাত। আল্লাহ্র নিকট তোমরা সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মাত ।' উপরোক্ত বিষয়ে বিপুল সংখ্যক হাদীস বর্ণিত রহিয়াছে। ০১1 ২1১১ -2৫ ১০4! এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সেইগুলি আলোচিত হইবে | কেহ কেহ বলেন, “আলোচ্য আয়াতাংশে বনী ইসরাঈল জাতির যে শ্রেষ্ঠত্ব কথা বর্ণিত হইয়াছে, উহা শুধু বিশেষ কোন দিক দিয়া সেই যুগের সব জাতির উপর তাহাদের শ্রেষ্ঠতৃ। উহা দ্বারা কোনক্রমে প্রমাণিত হয় না যে, তাহারা সর্বদিক দিয়া সর্বযুগের অন্য সকল জাতি অপেক্ষা শ্রেষ্ঠতম ছিল ।” ইমাম রাষী উপরোক্ত ব্যাখ্যা উল্লেখ করিয়াছেন । তবে উহা গ্রহণযোগ্য নহে। কেহ কেহ আবার বলেন- বনী ইসরাঈল জাতি সর্বযুগের সর্বজাতির উপরই শ্রেষ্ঠতু লাভ করিয়াছে। কারণ, আল্লাহ্ তাআলা তাহাদের মধ্য হইতে বিপুল-সংখ্যক ব্যক্তিকে নবুওতের মহা-সম্মানে সম্মানিত করিয়াছেন ।' ইমাম কুরৃতুবী স্বীয় তাফসীরে উপরোক্ত ব্যাখ্যা উল্লেখ করিয়াছেন । তবে উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে । কারণ, সকল জাতি কথাটি ব্যাপক । অথচ বনী ইস্রাঈল জাতির সৃষ্টির পূর্বে আগত নবী হযরত ইব্রাহীম (আ) ছিলেন তাহাদের সকল নবী অপেক্ষা শ্রেষ্ঠতর। আবার তাহাদের আগমনের পর আগত নবী মুহাম্মদ মুস্তাফা (সা) ছিলেন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। তিনি হইতেছেন দুনিয়া ও আখিরাতে সর্বকালের সর্বদেশের সমথ মানব জাতির শ্রেষ্ঠতম সৃষ্টি। আল্লাহ্ তা'আলার শান্তি ও রহমতের ধারা তীহার প্রতি বর্ষিত হউক। কি রা ও ৩৫০৫, $85৬৬5৩০ 09৬56১১0 ০৫5৬৮25$ (57) ও ০০১৮০25০৩৩৬ ৩ ৪৮. সেইদিনকে ভয় কর যেদিন কেহ কাহারও জন্য কোন ব্যাপারে যথেষ্ট হইবে না, কাহারও জন্য কোন সুপারিশ কবৃল হইবে না; কাহারও কোনরূপ বিনিময় গৃহীত হইবে না; এমনকি তাহারা কোনই সাহায্য পাইবে না। তাফসীর ৪ পূর্বোক্ত আয়াতে বনী ইসরাঈল জাতিকে প্রদত্ত নি'আমাত বা দানসমূহের কথা তাহাদিগকে স্মরণ করাইয়া দিবার পর আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিনের দীর্ঘ ও কঠোর শাস্তির ব্যাপারে তাহাদিগকে সতর্ক করিয়া দিতেছেন। আয়াতে তিনি বলিতেছেন- কিয়ামতের দিনে কেহ কাহারো সামান্যতম উপকারও করিতে পারিবে না। কেহ কাহারো জন্যে সুপারিশও করিতে পারিবে না। কোনোরূপ মুক্তিপণের বিনিময়ে কাহাকেও দোযখের আযাব হইতে মুক্তি প্রদান করা হইবে না। আর অন্য কোনো উপায়েও কেহ সাহায্য কাছীর (১ম খও্)_৫৪
— পৃষ্ঠা ৪২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।