0০011191115 ফাযায়েলুল কুরআন 8৫ হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) ছিলেন কুরআন মজীদের সঠিক সংকলনের অনুলিপি বিভিন্ন এলাকায় প্রেরণ করিবার অনুপ্রেরণা দাতা । উপরে উল্লেখ করা হইয়াছে, আরমেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে তিনি ইরাক ও সিরিয়ার অধিবাসীদের সংস্পর্শে আসিয়া জানিতে ' পারিয়াছিলেন যে, লোকেরা কুরআন মজীদের বিভিন্ন বর্ণের উচ্চারণের বিষয়ে বিভিন্ন মতের অনুসারী হইয়া গিয়াছে। এতদ্দর্শনে তিনি হযরত উসমান (রা)-কে বলিয়াছিলেন- 'ইয়াহুদী ও নাসারা জাতি তাহাদের প্রতি অবতীর্ণ আসমানী কিতাবের বিষয়ে যেরূপ মতভেদে লিপ্ত হইয়া পড়িয়াছিল, এই উম্মত কুরআন মজীদ লইয়া সেইরূপ মতভেদে লিপ্ত হইবার পূর্বেই উহাকে রক্ষা করুন ।' ইয়াহুদী ও নাসারা জাতি তাহাদের প্রতি অবতীর্ণ আসমানী কিতাবের বিষয়ে এইরূপে মতভেদে লিপ্ত হইয়াছিল যে, ইয়াহুদী জাতির হাতে তাওরাত কিতাবের একটি সংকলন রহিয়াছে এবং “সামেরী' সম্প্রদায়ের হাতেও উহার একটি সংকলন রহিয়াছে । আর উভয় সম্প্রদায়ের তাওরাতের মধ্যে প্রচুর অমিল দেখিতে পাওয়া যায় । এই অমিল শুধু শব্দের অমিল নহে; বরং অর্থের অমিলও বটে। সামেরীদের তাওরাতে হামযা (5১411), হা (4411) এবং ইয়া (০০:11) এই বর্ণ তিনটি দেখিতে পাওয়া যায় না। পক্ষান্তরে ইয়াহুদীদের তাওরাতে উহা সমুপস্থিত। আবার, নাসারা জাতির হাতেও তাওরাত কিতাবের একটি সংকলন রহিয়াছে। ইয়াহুদী ও “সামেরী' সম্প্রদায়ের তাওরাত এবং নাসারা জাতির তাওরাতের মধ্যেও মিল খুঁজিয়া পাওয়া যায় না। আবার, নাসারা জাতির হাতে যে ইন্জীল (4:১1) কিতাব রহিয়াছে, উহার সংখ্যা একটি নহে; বরং উহার সংখ্যা চারটি 8 (১) মার্ক লিখিত ইন্জীল; €২) লুক লিখিত ইন্জীল; (৩) মথি লিখিত ইন্জীল (৪) যোহন লিখিত ইন্জীল। এইগুলির পরস্পরের মধ্যে প্রচুর অমিল পরিলক্ষিত হয়। এই সকল ইন্জীলের প্রত্যেকটিই কলেবরে অত্যন্ত ক্ষুত্র। কোনোটি মধ্যম আকারের অক্ষরে চৌদ্দ পাতার কাছাকাছি; কোনোটি উহার দেড়গুণ এবং কোনোটি বা দ্বিগুণ হইবে । উহাতে হযরত ঈসা €(আ)-এর জীবন বৃত্তান্ত, তাহার আচরণাবলী, তাহার আদেশ-নিষেধ এবং তাহার রচনাবলী লিপিবদ্ধ রহিয়াছে । উহাতে স্বল্প-সংখ্যক এইরূপ বাক্যও রহিয়াছে যাহার সম্বন্ধে নাসারা জাতির দাবী এই যে, সেইগুলি আন্লাহ্ তা'আলার বাণী । উক্ত ক্রটিরাজির মধ্যে বড় ক্রটি হইতেছে উহারা পরস্পর বিরোধী । তাওরাতের অবস্থাও তথৈবচ। পরিবর্তন-পরিবর্ধন হইতেছে উহার অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে পারে যে, সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তফা (সা) কর্তৃক আনীত শরীআত দ্বারা, তাওরাত-ইন্জীলের শরীআতসহ সকল শরীআতই রহিত হইয়া গিয়াছে। মোটকথা, হযরত হুযায়ফা (রা)-এর কথা শুনিয়া হযরত উসমান (রা) উদ্দিগ্ন হইয়া পড়িলেন। তিনি উম্মুল মুমিনীন হযরত হাফসা (রা)-কে বলিয়া পাঠাইলেন- “তিনি যেন তাহার নিকট রক্ষিত হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও হযরত উমর (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদখানা তাহাকে প্রদান করেন । তিনি উহার অনুলিপি প্রস্তুত করিয়া মূল সংকলনখানা তাহার নিকট প্রত্যর্পণ করিবেন এবং প্রস্তুত অনুলিপিসমূহ মুসলিম জাহানের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করিবেন, যাহাতে লোকেরা কুরআন মজীদের (ভ্রান্ত) সংকলনসমূহ ত্যাগ করত উক্ত বিশুদ্ধ সংকলন গ্রহণ করিতে পারে ।” হযরত হাফসা (রা) উহা হযরত উসমান (রা)-এর নিকট পাঠাইয়া দিলেন। হযরত উসমান (রা) নিম্নোক্ত সাহাবীগণকে উহার অনুলিপি প্রস্তুত করিতে
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।