0০011191115 সূরা আল্ বাকারা ৪১৭ সাঈদ ইব্ন জুবায়র (রা) হইতে রবীআর সূত্রে মালিক (র) বলেন- যে ব্যক্তি ন্যায় কাজের নির্দেশ দিল ও অন্যায় কাজে বাধা দিল, সে তা আমল না করিলেও উক্ত ওয়াজিবের ' সওয়াব পাইল । কিন্তু যে ব্যক্তি আমলও করিল না এবং আমলের জন্যে উপদেশও দিল না সে তো কিছুই পাইল না। যে ব্যক্তি কিছুই পাইল না সে কি ঠিক কাজ করিল? আমি বলিতেছি- আলিমের জন্য আমল না করিয়া উপদেশ দান নিন্দনীয় । কারণ, তাহারা জানিয়া বুঝিয়া উহার বিপরীত করিতেছে । গায়ের আলিম ও আলিম এক নহে । তাই হাদীসেও এই ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হইয়াছে। আবুল কাসিম আত্ তাবারানী তাহার 'মু'জামুল কবীর' সংকলনে নিম্ন হাদীসটি উদ্ধৃত করেন ঃ জুন্দুব ইবৃন আবদুল্লাহ (রা) হইতে যথাক্রমে আবূ তামীমাহ আল হুযায়ফা, আ“মাশ, আহমদ ইবনুল মাতালী আদ্দামেশকী বর্ণনা করেন, নবী করীম (সা) বলিয়াছেন £ যে আলিম নিজে নেক কাজ করে না, অথচ অপরকে নেক কাজের সবক দেয়, তাহার উদাহরণ হইল সেই প্রদীপ যাহা অপরকে আলো দেয়, অথচ নিজে জুলিয়া পুড়িয়া ছারখার.হইয়া যায়। এই হাদীসটি গরীব । কারণ, ইহা একটি মাম সুত্রে বরদিত। ইমাম আহমদ ইবৃন হাল তাহার মুসনাদ সংকলনে অপর একটি হাদীস উদ্ধত করেন। তাহা এই $ আনাস ইবৃন মালিক (রা) হইতে যথাক্রমে আলী ইব্ন যায়দ ইব্ন যায়দ ছইবৃন জুদআন), হাম্মাদ ইবৃন সালমাহ ও ওয়াকী" বর্ণনা করেন, রাসূল (সা) বলিয়াছেন- মিরাজের রাত্রে আমি একদল লোকের আগুনের কীচি দ্বারা ওষ্ঠ কর্তন করিতে দেখিলাম । আমি জিজ্ঞাসা করিলাম, ইহারা কাহারা? উত্তর আসিল, আপনার উম্মতের দুনিয়াদার বক্তাগণ। তাহারা মানুষকে নেক কাজের নির্দেশ দিত। কিন্তু নিজেরা উহা করিত না। অথচ তাহারা কিতাব পড়িত, তাহারা কি উহা বুঝিত না? - আব্দ ইব্ন হুমায়দ তাহার মুসনাদ ও তাফসীরে উক্ত হাদীস আল-হাসান ইব্ন মুসা ও হাম্মাদ ইব্ন সালমার সনদে উদ্ধৃত করেন। হাম্মাদ ইবৃন সালমা হইতে ইয়ামীদ ইব্ন হারনও উহা বর্ণনা করেন। ইব্ন মারদুবিয়্যাও মুহাম্মদ ইবৃন আব্দুল্লাহ ইবৃন ইবরাহীম হইতে, তিনি ইব্ন ইবরাহীম হইতে, তিনি আমর ইব্ন কায়স হইতে, তিনি আলী ইব্ন যায়দ হইতে, তিনি ুমামা হইতে ও ভিনি হযরত আনাস (রো) হইতে উত্ত হাদীস বর্ণনা করেন। উহাতে শুধু 'হে জিবরাঈল" কথাটি সংযোজিত হয়। ইব্ন হাব্বান তাহার 'সহীহ* সংকলনেও উহা উদ্ধৃত করেন। ইব্ন হাতিম ও ইব্ন মারদুবিয়্যা উহা পুনঃ হিশাম আদ্ দাস্তোয়ায়ী হইতে, তিনি মুগীরা (ইবৃন হাবীব) হইতে, তিনি মালিক ইব্ন দীনার হইতে, তিনি.ছুমামা হইতে ও তিনি মালিক ইবৃন আনাস (রো) হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। ইমাম আহমদ আরও একটি হাদীস উদ্ধৃত করেন। তীহাকে ইয়ালী ইব্ন উবায়দ ও তাহাকে আ“মাশ উহা আবু ওয়ায়েল হইতে বর্ণনা করেন। আবু ওয়ায়েল বলেন- উসামা (রো)-কে জিজ্ঞাসা করা হইল, আপনি হযরত উসমান (রা)-কে কিছু বলেন না কেন? আমি তখন তাহার পিছনে বসা ছিলাম । তিনি জবাব দিলেন- তোমরা অবশ্যই দেখিতেছ যে, আমি তাহাকে কিছু বলি না, বরং তোমাদের সকলের কথা শুধু শুনিতেছি। তবে তাহার ও আমার ভিতরে যাহা আলোচনা হবার তাহা হয়। আমি অবশ্য যাহা জানিতে পাই সঙ্গে সঙ্গেই কাছীর (১ম খণ্ড)-_-৫৩
— পৃষ্ঠা ৪১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।