Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ 762
📝 Text 📖 PDF

001119115 -ফাযায়েলুল কুরআন ূ ৪৩ রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপরোক্ত আদেশের তাৎপর্য কোনক্রমে ইহা হইতে পারে না যে, তিনি পবিভ্র সুন্নাহকে হিফাজত করা হইতে বিরত থাকিতে সাহাবীদিগকে আদেশ করিয়াছেন। প্রকৃতপক্ষে কুরআন মজীদকে পবিত্র সুন্নাহ হইতে পৃথক রাখিবার উদ্দেশ্যই নবী করীম (সা) উপরোক্ত আদেশ দিয়াছিলেন। নবী করীম (সা)-এর আদেশের ফলে কুরআন মজীদের কোন অংশ উহার সংকলন হইতে যেমন বাদ পড়ে নাই, তেমনি পবিত্র সুন্নাহর কোন অংশ উহার ংকলনে প্রক্ষিপ্ত হইতে পারে নাই । এই জন্য সকল প্রশংসা মহান আল্লাহ্‌র প্রাপ্য । নবী করীম (সা)-এর উপরোক্ত উদ্দেশ্য পরিপুরণের জন্যই হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রো) কুরআন মজীদ সংগ্রহ ও সংকলন করিবার ব্যবস্থা করিয়াছিলেন । হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের উপরোক্ত সংকলন তাহার নিকট সংরক্ষিত ছিল। তাহার ইন্তেকালের পর উহা হযরত উমর (রা)-এর নিকট সংরক্ষিত ছিল। হযরত হাফসা রো) হযরত উমর (রা)-এর নিকট রক্ষিত সম্পদের রক্ষণাবেক্ষণকারিণী হিসাবে উহা হিফাজত করিয়াছিলেন। তাহার নিকট হইতে উহা হযরত উসমান (রা) গ্রহণ করেন। এ সম্পর্কে আমরা ইনশা আল্লাহ্‌ শীঘ্ঘই আলোচনা করিতেছি। হযরত উসমান (রা) কর্তৃক কুরআন লিপিবদ্ধকরণ হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন শিহাব, ইবরাহীম, মুসা ইব্‌ন ইসমাঈল ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত হুযায়ফা ইবৃন ইয়ামান (রা) হযরত উসমান (রা)-এর নিকট আগমন করিলেন। ইতিপূর্বে তিনি আরমেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে ইরাকী মুসলিম বাহিনীর সহিত সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন । কুরআন মজীদের তিলাওয়াতের বিষয়ে মুসলমানদের মধ্যে নানারূপ মত দেখিয়া তিনি মর্মাহত ও ভীত হইয়া পড়িয়াছিলেন। তিনি হযরত উসমান (রা)-কে বলিলেন- হে আমীরুল মুমিনীন! ইয়াহুদী ও নাসারা জাতি স্ব-স্ব কিতাব লইয়া যেরূপে মতভেদে লিপ্ত হইয়া পড়িয়াছিল, এই উম্মত কুরআন মজীদ লইয়া তদ্রপ মতভেদে লিপ্ত হইবার পূর্বে উহার প্রতি মনোযোগী হউন। এতদশ্রবণে হযরত উসমান (রা) হযরত হাফসা রো)-এর নিকট বলিয়া পাঠাইলেন, “আপনার নিকট রক্ষিত কুরআন মজীদের সংকলন গ্রন্থ্খানা আমার নিকট পাঠাইয়া দিন। আমি উহার অনুলিপি. রাখিয়া উহা আপনার নিকট প্রত্যর্পণ করিব ।' হযরত হাফসা (রা) উহা হযরত উসমান (রা)-এর নিকট পাঠাইয়া দিলেন। তিনি হযরত যায়দ ইব্‌ন ছাবিত রো), হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন জুবায়র (রা), সাঈদ ইব্‌ন আস (রো) এবং আব্দুর রহমান ইবৃন হারিছ ইব্ন হিশাম (রা)-কে উহার কতগুলি অনুলিপি প্রস্তুত করিতে নির্দেশ দিলেন। তাহারা উহার কতগুলি অনুলিপি প্রস্তুত করিলেন। এখানে উল্লেখযোগ্য যে, শেষোক্ত কুরায়শী সাহাবীত্রয়ের প্রতি হযরত উসমান (রা)-এর নির্দেশ ছিল, কুরআন মজীদের কোন শব্দের উচ্চারণের বিষয়ে হযরত যায়দ ইবৃন ছাবিত ও তাহাদের ' মধ্যে মতভেদ দেখা দিলে তাহারা যেন উহা কুরায়েশ গোত্রের উচ্চারণ অনুযায়ী লিপিবদ্ধ করেন। বলা বাহুল্য, তাহারা তাহার উক্ত নির্দেশ অনুযায়ী স্বীয় কর্তব্য সম্পাদন করিয়াছিলেন । প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি প্রস্তুত হইবার পর হযরত উসমান (রা) হযরত হাফসা (রা)-এর নিকট হইতে আনীত মূল সংকলনখানা তীহার নিকট প্রত্যর্পণ করত ইসলামী রাষ্ট্রের প্রতিটি

— Page 40 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.