Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌ বাকারা ৪০৩ | পথের সম্বল হিসাবে বেহেশতের কিছু ফলমূল দিলেন। উহা দুনিয়ার ফলমূলের মতই ছিল তবে দুনিয়ার ফল নষ্ট হয়, উহা নষ্ট হয় না। ইমাম যুহরী আব্দুর রহমান ইব্‌ন হরমুয়ুল আ'রাজের সনদে আবু হুরায়রা (রা)-এর বর্ণনা উদ্ধত করেন। তিনি বলেন 8 রাসূল (সা) বলিয়াছেন, “সর্বোত্তম দিন শুক্রবার । সেইদিন আদম (আ)-কে সৃষ্টি করা হইয়াছে, সেইদিন তাহাকে বেহেশতে রাখা হইয়াছে এবং সেইদিনই তাহাকে বেহেশত হইতে বাহির করা হইয়াছে ।' মুসলিম ও নাসাঈ হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। আর ব্লাধী বলেন- এই আয্লাতটিতে নাফরমানের জন্য বিভিন্ন কঠোর সতর্কবাণী রহিয়াছে। কারণ, প্রথমত লক্ষ্যণীয় যে, আদম (আ)-এর একটিমাত্র পদশ্থলনের জন্য কত বড় শাস্তি প্রদান করা হইল । তাই কবি বলেন ঃ ১৯৮৭৮০১৪৪১১ 1৯বিলছিও 5919 লি ৬১১৪ 1১৮ 62 ২:৮1 ১৪ ০০১৩ ০০৪1 0১১ * ৮৮৯১০০৬ ৮১৯১৭4। ৮৮1] ৮১১4] ০০০০ ১৯1৩ 52055510111 ৫৮৯: 0510১৯। ৮৪৯42১47551 অর্থাৎ হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তি! চোখ খুলিয়া সজাগ দৃষ্টিতে ঘটনা প্রবাহ হইতে শিক্ষা গ্রহণ কর। পাপের পর পাপ করিয়া চলিতেছ আর জান্নাতের সাফল্য অর্জনের আশা করিতেছ? তোমার প্রভু এত প্রিয় আদমকে একটি মাত্র পাপের জন্য জান্নাত হইতে তাড়াইয়া দিলেন। : ইবনুল কাইয়্যেম বলেন £ 1550১১০1511 59৮0 *: ৪০০ ০4৪ 34১৮। ৩১০৬ (০8৫1৩ অর্থাৎ তুমি কি দেখিতেছ, এখানে আমরা শক্রর হাতে বন্দী রহিয়াছি? এখন দেখ, কখন আমরা নিরাপদে আমাদের স্বদেশে ফিরিতে পারি । আর-রাযী বলেন যে, ফতহুল মুসেলী বলিয়াছেন ঃ “আমরা জান্নাতের বাসিন্দা ছিলাম, শয়তান আমাদিগকে বন্দী করিয়া দুনিয়ায় আনিয়াছে। তাই এখানে আমাদের জন্য দুঃখ-দুশ্চত্তা ছাড়া আর কিছুই নাই। যতদিন আমরা যেখান হইতে বহিষ্কৃত হইয়াছি সেখানে ফিরিয়া না যাইব, ততদিন আমাদের শান্তি নাই।” জমহুর উলামা বলেন যে, আদম (আ)-কে আসমানে অবস্থিত বেহেশতে রাখা হইয়াছিল, তাহা হইলে ইবলীস কি করিয়া আবার সেখানে প্রবেশ করিল? উহার এক জবাব হইল এই- আদম (আ) যে বেহেশতে ছিলেন উহা পৃথিবীতেই ছিল। আকাশে নহে। আমাদের “আল-বিদায়া-নিহায়া" কিতাবে তাহা সবিস্তারে আলোচিত হইয়াছে । জমহুর উলামার পক্ষ হইতে উহার কয়েকটি জবাব দেওয়া হইয়াছে । এক, বৈধ ও সম্মানজনকভাবে তাহার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ ছিল বটে, অবৈধ চোরাপথে অবমাননাকরভাবে প্রবেশ সম্ভব ছিল । তাই তাওরাতে দেখিতে পাই, ইবলীস সাপের.মুখে লুকাইয়া জান্নাতে ঢুকিয়াছে। একদল বলেন, জান্নাতের দরজার বাহির থাকিয়া আদমকে কুমন্ত্রণা দিয়াছে। অন্য দল বলেন- সে পৃথিবীতে থাকিয়াই আদম-হাওয়াকে জান্নাতে কুমন্ত্রণা দিয়াছে । যামাখশারী প্রমুখ এই জবাব দিয়াছেন। ইমাম কুরতুবী এই প্রসঙ্গে সাপ ও উহা হত্যা সম্পর্কিত বেশ কিছু হাদীস একত্র করিয়াছেন। হাদীসগুলি উত্তম ও কল্যাণপ্রদ।

— পৃষ্ঠা ৩৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।