Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 8০০ তাফসীরে ইবুন কাছীর তাহাকে আল কাসিম, তাহাকে বনু তমীমের এক ব্যক্তি বর্ণনা করেন £ ইব্‌ন আব্বাস (রা) আবুল জুলদকে প্রশ্ন লিখিয়া পাঠাইলেন যে, কোন্‌ গাছ আদমের জন্য নিষিদ্ধ ছিল এবং কোন্‌ গাছের কাছে গিয়া তিনি তওবা করেন? তিনি জবাবে লিখিয়াছেন- প্রথমটি হইল সরিষা গাছ আর দ্বিতীয়টি হইল যয়তুন গাছ। হাসান বসরী, ওহাব ইব্‌ন মুনাব্বিহ, আতিয়া আল আওফী, আবু মালিক, মুহারিব ইবৃন দিছার ও আব্দুর রহমান ইবৃন আবূ লায়লাও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। মুহাম্মদ ইবৃন ইসহাক কোন এক ইয়ামানবাসী হইতে ও তিনি ওহাব ইব্‌ন সুনাব্বিহ হইতে বর্ণনা করেন- উহা গম গাছ। তবে উহা জান্নাতের বিশেষ ধরনের গম গাছ। _ সুফিয়ান ছাওরী হেসীন হইতে ও তিনি আবূ মালিক হইতে বর্ণনা করেন- উহা খেজুর গাছ। , মুজাহিদের বরাত দিয়া ইবৃন জারীর বলেন, উহা তীন গাছ। কাতাদাহ ও ইব্‌ন জুরায়জও অনুরূপ বলিয়াছেন। সেই বৃক্ষ যাহার ফল খাইলে অপবিত্রতা সৃষ্টি হয় এবং জান্নাতে অপবিভ্রতা নিষিদ্ধ । আবদুর রায্যাক বলেন- আমাকে উমর ইব্ন আবদুর রহমান ইবৃন মিহরান বলেন £ আমি ওহাব ইব্‌ন মুনাব্বিহকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সন্ত্রীক বেহেশতে বসবাসের অনুমতি দিয়া যে গাছটির ফল খাইতে নিষেধ করিলেন, উহা শাখা-প্রশাখা বিশিষ্ট গাছ ছিল এবং ফেরেশতারা উহার ফল খাইয়া অমরতৃ লাভ করিত। | উক্ত গাছ সম্পর্কে তাফসীর গ্রন্থসমূহে উপরোক্ত ছয়টি মত দেখা যায়। ইমামুল আল্লামা আবূ জাফর ইবৃন জারীর (র) বলেন ৫ সঠিক কথা এই আল্লাহ্‌ তা'আলা আদম-হাওয়া (আ)-কে জান্নাতের নির্দিষ্ট একটি গাছের ফল খাইতে নিষেধ করিয়াছিলেন এবং তাহারা তাহা খাইয়াছিলেন। সেইটি কোন্‌ গাছ তাহা আমরা জানি না। কারণ, আল্লাহ্‌ তা'আলা কুরআনে এমন .কোন প্রমাণ রাখেন নাই যদ্ৰারা বান্দারা উহার নাম জানিতে পারে। এমনকি সহীহ হাদীস হইতেও উহার প্রমাণ মিলে না। অবশ্য কেহ বলেন, গম গাছ; কেহ বলেন, আঙ্গুর গাছ; কেহ বলেন তীন গাছ ইত্যাদি । সুতরাং উহার যে কোন একটি হইতে পারে। তবে উহা জানিয়া যেমন কোন উপকার হয় না, তেমনি না জানিলেও কোন ক্ষতি হয় না। আল্লাহই সর্বজ্ঞ । ইমাম রাখী এইভাবে তাহার তাফসীরে সংশয়ের সমাধান পেশ করিয়াছেন এবং ইহাই সঠিক কথা । ১ (৫5 5511 5449 আয়াতাংশের ৯. সর্বনামটি দ্বারা বেহেশত বুঝানো যাইতে পারে। তখন উহার অর্থ দীড়ায় (৫8 অর্থাৎ শয়তান তাহাদিগকে বেহেশতচ্যত করিল। _আসিম অনুরূপ পাঠ করিতেন। অথবা উহা দ্বারা নিকটতম বিশেষ্যটি বুঝানো যাইতে পারে। তাহা হইল ৪১২, তখন অর্থ দীড়ায়, সেই গাছের কারণে তাহারা বেহেশতগ্যত হইল ।.যেমন আল্লাহ্‌ তাআলা অন্যত্র বলিয়াছেন ৫ 431 ১৯ ২১০ 4৬৪ এখানেও সর্বনাম কারণের সাথেই সংযুক্ত হইয়াছে।

— পৃষ্ঠা ৩৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।