Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আল্‌ বাকারা ৩৯৯ তাহাকে দেখিয়া তিনি তৃপ্ত হইলেন। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলেন । তাই তিনি প্রকাশ্যে ঘোষণা করিলেন- হে আদম, তুমি সন্ত্রীক জান্নাতে বসবাস কর এবং সেখান হইতে যাহা খুশী খাও। তবে এই গাছটির কাছেও যাইও না। তাহা হইলে জালিমদের অন্তর্ভুক্ত হইবে । একদল বলেন, আদমের জান্নাতে প্রবেশের পর হাওয়াকে সৃষ্টি করা হইয়াছে । যেমন আস্‌ হইতে, তিনি ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন- ইবলীসকে জান্নাত হইতে বহিষ্কার করা হইল এবং আদমকে জান্নীতে রাখা হইল । তিনি সেখানে নিঃসঙ্গ চলাফেরা করিতেন, সাহচর্য ও তৃপ্তি দানের জন্য কোন স্ত্রী ছিল না। একবার গভীর ন্দ্ৰামগ্ন হইলেন এবং জাগিয়া তাহার মাথার পাশেই এক নারীকে বসা দেখিতে পাইলেন। তাহাকে আদমেরই পাঁজরের হাড় হইতে আল্লাহ্‌ তা'আলা সৃষ্টি করিয়াছেন । আদম (আ) তাহাকে প্রশ্ন করিলেন, তুমি কে? হাওয়া (আ) বলিলেন- নারী । আদম (আ) প্রশ্ন করিলেন- কেন তোমাকে সৃষ্টি করা হইল? হাওয়া (আ) বলিলেন- আমার দ্বারা তৃপ্তি লাভের জন্য । যেসব ফেরেশতারা ঘটনা প্রত্যক্ষ করিতেছিলেন, তাহারা প্রশ্ন করিলেন- হে আদম! উহার নাম কি? তিনি বলিলেন- হাওয়া | তাহারা বলিলেন- হাওয়া কেন হইল? তিনি জবাব দিলেন- উহা (৯) জীবিত কিছু হইতে সৃষ্টি বিধায় এই নাম হইয়াছে। | আল্লাহ্‌ তা“আলা তখন বলিলেন ঃ ৃ -০০১০১ ৪৯15৪ ৪৮০ 945 হল এইও১৩ ০৪ ১৫০ 45 ৯১-৯৩| ০১৯ (2১85 %9 অর্থাৎ আদমের জন্য আল্লাহ্‌র তরফ হইতে ইহা ছিল পরীক্ষা। উহা কোন্‌ বৃক্ষ তাহা লইয়া মতভেদ সৃষ্টি হইয়াছে। আস্‌ সুদ্দী অন্য এক রাবীর বরাতে ইব্ন আব্বাস (রা) হইতে এই হাদীস বর্ণনা করেন যে, আদম (আ)-এর জন্য যে গাছ নিষিদ্ধ হইল, তাহা আঙ্গুর গাছ। সাঈদ ইব্‌ৃন জুবায়র আস্‌ সুদ্দী, আশ শা'বী, জাদাহ ইব্‌ন হুবায়রাহ ও মুহাম্মদ ইবন কয়সও এই মত পোষণ করেন। হইতে এবং তাহারা ইবৃন মাসউদ ও একদল সাহাবা (রা) হইতে বর্ণনা করেন- নিষিদ্ধ বৃক্ষটি হইল আঙ্গুর বৃক্ষ । ইয়াহুদীদের ধারণা- নিষিদ্ধ গাছটি গম গাছ। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম বলেন ৪ আমাদিগকে মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন সামারা আল আহমাসী, তাহাকে আবূ ইয়াহিয়া, তাহাকে আবু নযর আবূ উমর আল খারায- ইকরামা হইতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ চিনির রান হার রানার গাছ। ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন জ্বায়র, মিনহাল ইব্‌ন আমর, আল-হাসান ইবৃন আম্মারা, ইবনুল আয়নিয়া ও আব্দুর রাষ্যাক বর্ণনা করেন- উহা সরিষা গাছ। ও তিনি ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন- উহা গম গাছ।

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।