Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 ৩৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর ৩৫. আমি বলিলাম, “হে আদম! তুমি সন্ত্রীক জামাতে বসবাস কর ও মুক্তভাবে তোমাদের যাহা ইচ্ছা উহা হইতে ভক্ষণ কর। তবে এই গাছটির কাছেও যাইও না । তাহা হাইলে তোমরা আত্মপীড়কদের দলভুক্ত হইবে।' ৩৬. অতঃপর শয়তান তাহাদের পদঙ্খলন ঘটাইল । অবশেষে তাহাদিগকে তাহাদের নিবাস হইতে বহিষ্কার করিল। আমি বলিলাম, “তোমরা সকলেই পরস্পর শত্ররূপে পানি রা বাগা সর যার নার নির্ধারিত হইল।' তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে কিরূপ মর্যাদা দিয়াছিলেন, এখানে সেই সংবাদ প্রদান করেন। আদম (আ)-কে আন্রাহ্‌র নির্দেশে ইবলীস ছাড়া সকল ফেরেশতাই সিজদা করিলেন। অতঃপর তিনি আদম (আ)-এর সন্ত্রীক অবস্থানের জন্য জান্নাত নির্ধারণ করিলেন এবং জান্নাতের যেখান হইতে যাহা ইচ্ছা মুক্তভাবে খাওয়ার জন্য অনুমতি দিলেন যেন যত যাহা ইচ্ছা তৃপ্তি মিটাইয়া খাইতে পারে । হাফিজ আবু বকর ইব্ন মারদুবয়্া মুহাম্মদ ইবৃন ঈসা আদ দামেগানী হইতে, তিনি সালামা ইবৃন ফযল হইতে, তিনি মিকাঈল হইতে, তিনি লায়ছ হইতে, তিনি ইবরাহীম আততায়মী হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি আবূ যর (রা) হইতে বর্ণনা করেন ঃ আবূ যর (রা) বলেন- আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহর রাসূল, আদম (আ) কি নবী ছিলেন? তিনি জবাব দিলেন- হ্যা, তিনি নবী ও রাসূল ছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাহার সহিত প্রকাশ্যে সরাসরি কথা বলিতেন। যেমন ৪ 2১৯11 এ৯১93 ০) ০৪০ তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর।) . আদম (আ) কোন্‌ জান্নাতে ছিলেন তাহা লইয়া মতভেদ দেখা দিয়াছে । সেই বেহেশত কি আকাশে বিদ্যমান, না পৃথিবীর কোথাও? অধিকাংশের মত উহা আকাশে । ইমাম কুরতুবী মু'তাধিলা ও কাদরিয়াদের মত উদ্ধৃত করিয়া বলেন- উহা পৃথিবীতে ।'ইনশাআন্নাহ সূরা আ'রাফে শীঘ্বই উহার সবিস্তার আলোচনা আসিতেছে। আয়াতের বর্ণনাভঙ্গী বলিয়া দিতেছে, আদম (আ)-এর বেহেশতে প্রবেশের আগেই হাওয়া (আ)-কে সৃষ্টি করা হইয়াছে। মুহাম্মদ ইবৃন ইসহাক উহার ব্যাখ্যাদান প্রসঙ্গে বলেন- আন্রাহ্‌ তা'আলা ইবলীসকে অভিশপ্ত করার পর আদম (আ)-এর দিকে মনোনিবেশ করিলেন। তিনি তাহাকে সকল কিছুর নাম পরিচয় জ্ঞাত করিলেন। অতঃপর বলিলেন- তাহাদিগকে এইগুলির নাম বলিয়া দাও... ইত্যাদি । বর্ণনাকারী বলেন- অতঃপর আদমকে তন্দ্াচ্ছন্ন করা হইল এবং তাহার 'বাম পাঁজর হইতে একখানা 'হাড় নিয়া সেই স্থানটি গোশৃতপূর্ণ করা হইল। তখনও 'আদম নিদ্রিত, ছিলেন৷ ইত্যবসরে উক্ত হাড় দ্বারা তাহার স্ত্রী হাওয়া (আ)-কে সৃষ্টি করা হইল এবং তাহাকে যথাযথ রূপ দান করা হইল যেন আদম তাহার সাহচর্ষে পরিতৃপ্ত থাকেন। যখন , তাহার তন্দাচ্ছন্নতা কাটিল এবং নিদ্রা হইতে জাগ্রত হইলেন, তখন হাওয়া (আ)-কে তাঁহার পাশে উপবিষ্ট দেখিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলিলেন আমার গোশত, আমার রক্ত ও আমার্ত্রী। এ এই সব-বক্তব্য আহলে-কিতাব ও আহলে ইলম যথা ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ হইতে সংগৃহীত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ।

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।