0০011191115 ৩৯৬ তাফসীরে ইব্ন কাহীর বেশী যোগ্য তো আপনি । রাসূল (সা) বলিলেন- না। যদি আমি মানুষের জন্য মানুষকে সিজদা দান বৈধ করিতাম, তাহা হইলে স্ত্রীর জন্য স্বামীকে সিজদা দানের নির্দেশ দিতাম । কারণ, সে অধিকতর হকদার । ইমাম রাষী উপরোক্ত ব্যাখ্যাকেই প্রাধান্য দিয়াছেন। একদল বলেন- সিজদা ছিল আল্লাহ্ তা'আলার জন্য এবং আদম (আ)-কে কিবলা বানানো হইয়াছিল । যেমন আল্লাহ্ পাক বলেন ঃ ৭। এ ৪০/৭। ১৪ সূর্য ঢলিয়া পড়িলে নামায পড় |) অবশ্য এই উপমাটি প্রশ্নাতীত নহে। মূলত প্রথম মতটিই উত্তম । আদমকে সিজদা দেওয়া হইয়াছে সম্মান প্রদর্শন ও প্রণতি জ্ঞাপনের জন্য এবং উহার মাধ্যমে আল্লাহ্র ইবাদত সম্পন্ন হইয়াছে । ইমাম রাযী তাহার তাফসীরে এই মতটির উপর জোর দিয়াছেন এবং বিপরীত মত দুইটিকে দুর্বল প্রতিপন্ন করিয়াছেন কারণ, কিবলা বানানোর মধ্যে মর্যাদা প্রকাশের ব্যাপার অনুপস্থিত। দ্বিতীয়ত, শুধুমাত্র বিনয় প্রকাশের জন্য মাটিতে মাথা ঠেকানোর ব্যাপারটিও দুর্বল । 5১৪৫1) 25 9৫5 9৮19 ১০1 4421 911,৯০2 আয়াত সম্পর্কে কাতাদাহ বলেন- আল্লাহ্ তা'আলা আদমকে যে মর্যাদা দান করিলেন, আল্লাহ্র দুশমন ইবলীসের উহাতে হিংসার উদ্রেক হইল । সে বলিল £ আমি অগ্নিসৃষ্ট আর সে হইল মৃত্তিকাসৃষ্ট । আদি পাপ হইল অহংকার কার। অহংকারের কারণেই সে আদমকে সিজদা করিতে অত্বীকার করিল। আমি বলি সহীহ হাদীসে আছে £ ০২5 ০ ৩১০৯ ৬ হি ০১০ ও ও 00 ০৪ বল) ১৭৪3 অর্থাৎ যাহার অন্তরে সরিষা বরাবর অহংকার আছে সে বেহেশৃতে যাইবে না। ইবলীসের অন্তর কুফর, হিংসা ও অহংকারপূর্ণ ছিল। এই কারণেই সে আল্লাহর রহমতের দরবার হইতে বিতাড়িত হইল। কোন কোন আরবী ভাষাবিদ বলেন £ ১+3৫। ০ 30৫ অর্থাৎ ৩০ নিত ১২1 (সে কাফির হইল) যেমন আল্লাহ্ তা'আলা বলেন ৫ ৩২৪ ১৪» || ১০ ১৫৫৪ (সে নিমজ্জিতদের অন্তরুক্ত হইল) কিংবা ০:11] ০ ১:53 (তাহা হইলে তোমরা আত্মপীড়ক হইবে) । কবি বলেন ঃ ূ্ (৫-০2 ৮১1১৪ ৩০৫ এ ০১৯৭ 0৮৪ * (১৫ ৩৮৯11 ১৯৪ ৪৫2 এখানেও এ ১). অর্থে 5,3(4 লওয়া হইয়াছে। ইব্ন ফাওরাক বলেন- উহার তাৎপর্য হইল এই যে, তাহার কুফরী আন্মাহ্র ইলমে বিদ্যমান ছিল। ইমাম কুরতুবী এই মতটিকে প্রাধান্য দিয়াছেন এবং এখানে তিনি একটি : মাসআলার উল্লেখ করিয়াছেন। আমাদের আলিমগণ বলেন ঃ নবী ছাড়া যাহারা কারামাত ও অলৌকিক ব্যাপার প্রদর্শন করিয়া থাকে, তাহা তাহাদের ওলী হওয়ার দলীল হয়:না। কোন কোন সূফী ও রাফেযী বিপরীত মত পোষণ করেন। তেমনি অলৌকিক ব্যাপার প্রদর্শন ঈমানের _ পরিপূর্ণতারও দলীল নহে। ইবলীস বহু অলৌকিক ক্ষমতার অধিকারী হইয়াও কাফির ছিল।
— Page 391 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.