Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আল্‌ বাকারা . ৩৯৩ তখন একমাত্র ইবলীস ছাড়া সকল ফেরেশতা সিজদা করিলেন । সে দন্তভরে অস্বীকার . করিল এবং কাফির হইল । আল্লাহ্‌ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিলেন- আমার নির্দেশ সত্তেও কোন্‌ বস্তু তোমাকে আমার স্বহস্তে গড়া সৃষ্টির উদ্দেশ্যে সিজদা হইতে বিরত রাখিয়াছে? সে জবাব দিল- আমি তাহা হইতে উত্তম। তুমি যাহাকে মাটি দিয়া গড়িয়াছ, তাহাকে আমি সিজদা করিতে পারি না। আল্লাহ্‌ তা“আলা তখন তাহাকে বলিলেন £ এ ১542 073 0৪০ ১৯। জান্নাত হইতে বাহির হইয়া যাও। উহা তোমার জন্য নহে।) তারপর বলিলেন £ ০৯২৮০|। ০০এ১| ০১১০৪৪০৫55৩ ১ জোন্নাতে থাকিয়া যদি তুমি বড়াই কর, তাহা হইলে বাহির হইয়া যাও এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হও ।) অতঃপর তিনি আদম (আ)-কে সকল কিছুর পরিচয় শিখাইয়া সেইগুলি ফেরেশতাদের নিকট পেশ করিয়া বলিলেন- বনী আদম দুনিয়াতে শুধু ফিতনা-ফাসাদ আর খুন-খারাবী করিবে, তোমাদের এই জানা যদি সত্য হয় তাহা হইলে এইগুলির পরিচয় দাও। তখন তাহারা বলিলেন- আপনি পবিভ্র। আপনি যাহা শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের আর কোন বিদ্যা নাই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও শ্রেষ্ঠতম কুশলী । , আল্লাহ্‌ তা“আলা তখন বলিলেন, হে আদম! তুমি তাহাদিগকে এইগুলির পরিচয় বলিয়া দাও। যখন সে তাহাদিগকে উহা বলিয়া দিল, তখন তিনি ফেরেশতাদিগকে বলিলেন- আমি কি তোমাদিগকে বলি নাই যে, নিশ্চয় আমি আসমান যমীনের অদৃশ্য খবর রাখি এবং তোমরা যাহা প্রকাশ কর ও গোপন রাখ, সকল কিছুই আমি ভালভাবে জানি । বর্ণনাকারী বলেন- তাহাদের প্রকাশ্য কথা হইল, 'আপনি কি পৃথিবীতে তাহাদিগকে সৃষ্টি করিবেন যাহারা ফাসাদ ও রক্তারক্তি করিবে?' আর তাহাদের অপ্রকাশ্য কথা হইল ইবলীসের অন্তরে লুকানো অহংকার । আস্‌ সুদ্দীর তাফসীরে উক্ত সাহাবায়ে কিরামের বরাতে উদ্ধৃত এই হাদীসটি মশহুর বটে; কিন্তু ইহার ভিতর কিছু কিছু ইসরাঈলী বর্ণনা রহিয়াছে । সম্ভবত ইহাতে “মুদরাজ' অর্থাৎ বর্ণনাকারীর কিছু বক্তব্যও প্রবিষ্ট হইয়াছে যাহা সাহাবাদের বক্তব্য নহে। অথবা উহা পূর্ববর্তী কোন গ্রন্থ হইতে তাহারা গ্রহণ করিয়াছেন। হাকিম তাহার 'মুস্তাদরাক' সংকলনে একই সনদে উহা উদ্ধৃত করিয়া বলিয়াছেন- হাদীসটি বুখারীর শর্ত পূরণ করিয়াছে। মোটকথা আল্লাহ্‌ তা'আলা যখন আদম (আ)-কে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলেন, তখন ইবলীসও সেই নির্দেশের আওতায় ছিল। যদিও সে নৃরসৃষ্ট ফেরেশতা ছিল না। তথাপি ফেরেশতাদের এক গোত্রুক্ত ছিল এবং কার্যত তাহাদের সদৃশ ছিল। সুতরাং উক্ত নির্দেশ তাহার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এই কারণেই তাহার নির্দেশ অমান্যটি নিন্দনীয় হইয়াছে। এই ব্যাপারে ইনশাআল্লাহ 2১ ৮1 ৬ উ--8৪ ০৯1 ০০৩৮৫ ০০2 না আয়াতের তাফসীরে আমি সবিস্তারে আলোচনা করিব। এই কারণে মুহাম্মদ ইব্‌ন ইসহাক খাল্লাদ হইতে, তিনি আতা হইতে, তিনি তাউস হইতে ও তিনি ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 'ইবলীস নাফরমান হওয়ার আগে ফেরেশতা কাছীর (১ম খণ্ড)__৫০

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।