(০01719115 ৩৯২ তাফসীরে ইব্ন কাছীর অতঃপর আল্লাহ্ তা'আলা পৃথিবী হইতে মাটি আনার জন্য জিবরাঈল (আ)-কে পাঠাইলেন। পৃথিবী বলিল, তুমি আমাকে মাটি কমাইয়া সংকুচিত করিবে, ইহা হইতে আন্নাহর কাছে পানাহ্ চাই। তখন জিবরাঈল (আ) মাটি না নিয়া ফিরিয়া আসিলেন এবং আরয করিলেন, পরোয়ারদেগার, পৃথিবী তোমার কাছে পানাহ্ চাওয়ায় আমি তাহাকে পানাহ্ দিয়াছি। অতঃপর আল্লাহ্ তা'আলা মিকাঈল (আ)-কে পাঠাইলেন। তীহার কাছেও পৃথিবী অনুরূপ বলায় তিনিও ফিরিয়া আসিলেন এবং জিবরাঈল (আ)-এর মত একই ওজর পেশ করিলেন । অতঃপর মালিকুল মউত আযরাঈল (আ)-কে পাঠানো হইল । তাহার কাছেও পৃথিবী পূর্বানুরূপ বলিল । তখন তিনি বলিলেন, “আমিও আল্লাহ্ তা'আলার কাছে তাহার হুকুম পালন না করিয়া ফিরিয়া যাওয়া হইতে পানাহ চাহিতেছি। এই বলিয়া তিনি পৃথিবীর বিভিন্ন স্থানের লাল, সাদা, কালো ইত্যাদি রঙের মাটি একত্র করিয়া লইয়া 'গেলেন। এই কারণে আদম সন্তানগণ বিভিন্ন রঙের হইয়াছে। অতঃপর মাটিক ছানিয়া খামীরা বানানো হইল এবং ফেরেশতাগণকে বলা হইল- আমি মাটি দ্বারা মানুষ গড়িতেছি। যখন সঠিকভাবে গড়া হইবে এবং উহাতে আখি প্রাণ সঞ্চার করিব, তখন তোমরা উহাকে সিজদা করিবে । আয়াত $ 01১55 ৮০০ ৯৭১ ০১৪০০৮৮০৫০০০১০১০ 3৮০০ া | ০৪৬৯০ অতঃপর আল্লাহ্ তা'আলা নিজ হাতে আদমকে গড়িলেন। উদ্দেশ্য ইবলীস যেন আদম সৃষ্টির ব্যাপার লইয়া কোনরূপ অহংকারের সুযোগ না পায়। আদমের দেহ গড়িয়া চল্লিশ বছর - রাখিয়াছিলেন। ফেরেশতারা তাহা “দেখিয়া চমকিয়া উঠিল! তাহাদের মধ্যে ইবলীস বেশী অস্থির হইল। সে যখন উহার পাশ দিয়া যাইত, তখন আঘাত করিত। সঙ্গে সঙ্গে উহা পাতিল, হাড়ির মত আওয়াজ করিত। তখন সে বলিত, মাটি ছানিয়! ইহা কি বস্তু বানানো হইয়াছে? অতঃপর সে উহার মুখ দিয়া ঢুকিয়া পশ্চাৎ্ঘার দিয়া বাহির হইত। অতঃপর ফেরেশতাগণকে বলিত, ইহা হইতে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের প্রভু অভাবমুক্ত এবং ইহা পেট সর্বদধ। যদি আমি ইহার উপর আধিপত্য লাভ করি, তাহা হইলে ধ্বংস করিয়া ফেলিব। অতঃপর যখন আল্লাহ্ তা'আলা আদমের দেহে প্রাণ সঞ্চারের ইচ্ছা করিলেন, তখন ফেরেশতাগণকে বলিলেন- যখন আমি উহাতে আমার প্রাণ হইতে প্রাণ সঞ্চার করিব, তখন তোমরা উহাকে সিজ্দা করিবে। যখন উহার রূহ মস্তিষে প্রবিষ্ট হইল, তখন আদম হাচি দিলেন। তখন ফেরেশতারা তাহাকে 'আলহামদু লিল্নাহ' বলিতে বলিলেন, তিনি আলহামদু লিল্লাহ বলিলেন। আল্লাহ্ তা'আলা বলিলেন- য্যারহামুকা রব্বুকা। যখন তাহার চক্ষুদবয়ে প্রাণ , সব্তারিত হইল, তখন তিনি বেহেশতের ফল-মূল দেখিতে পাইলেন। যখন তীহার পেটে প্রাণ প্রবিষ্ট হইল, তখন ক্ষুধার্ত হইয়া জান্নাতের ফল-মূল খাইতে উদ্যোগী হইলেন। অথচ তখনও তাহার পদদ্য়ে প্রাণ সঞ্চারিত হয় নাই। তাই আল্লাহ্ তাআলা বলেন £ ০০ ০ ০০০১১ 15 (মানুষকে তাড়াহুড়া-প্রিয় করিয়া গড়া হইয়াছে ।)
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।