Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌ বাকারা ৩৯১ অহংকার ও বড়াই জাগ্রত হইল, তখন সে বলিল, আমি তাহাকে সিজদা করিব না। আমি তো তাহা হইতে উত্তম। আমি তাহার বয়ঃজ্যেষ্ঠ। সৃষ্টির দিক দিয়াও আমি অধিক শক্তিশালী । তাহাকে মাটি ছারা সৃষ্টি করা হইয়াছে এবং আমাকে সৃষ্টি করা হইয়াছে আগুন দবারা। আর আগুন মাটি হইতে শক্তিশালী । ইবলীস যখন সিজদা দিতে অস্বীকার করিল, আল্লাহ্‌ তা'আলা তখন তাহাকে ইবলীস বলিয়া আখ্যা দিলেন অর্থাৎ সুমন্ত কল্যাণ হইতে বিদূরিত ও বঞ্চিত করিলেন। অনন্তর তাহার নাফরমানীর শাস্তিস্করূপ তাহাকে বিতাড়িত শয়তানে পরিণত করিলেন । : অতঃপর এইসব বস্তু ইবলীসের সঙ্গী অগ্নিসৃষ্ট ফেরেশতাদের সামনে পেশ করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন, “আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিব না, তোমাদের এই ধারণা যদি সত্য হয়, তাহা হইলে এইগুলির নাম বল।' উক্ত ফেরেশতারা যখন জানিতে পাইলেন যে, না জানিয়া শুনিয়া ভবিষ্যতের গায়বী কথা বলায় আল্লাহ্‌ তা'আলা নারাজ হইয়াছেন, তখন তাহারা সবাই বলিলেন- আল্লাহ ছাড়া কেহ গায়বী কথা জানে এরূপ অপবিত্র ধারণা হইতে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করিতেছি। মূলত আপনি যাহা শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের অন্য কোন জ্ঞান.নাই। আপনি তো যাহা শিখাইবার তাহা আদমকে শিখাইয়াছেন। তখন তিনি বলিলেন- হে আদম, তাহাদিগকে এইগুলির নাম বলিয়া দাও। যখন আদম (আ) সেইগুলির নাম বলিয়া দিলেন, তখন আন্নাহ্‌ তা'আলা বলিলেন- হে প্রশ্নবকারী ফেরেশতাকুল! আমি কি বলি নাই যে, আমি আসমান যমীনের সকল গায়েবী খবর খুব ভালভাবেই জানি এবং আমি ছাড়া তাহা আর কেহ জানে না। তাই তোমরা যাহা প্রকাশ কর তাহা যেমন জানি, নাটোর নানা সার তাহাও। অর্থাৎ ইবলীসের অন্তর্নিহিত দন্ত ও অহংকারের খবরও রাখি। বা মশহুর তাফসীরে এই সনদে হযরত ইবৃন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণিত হইয়াছে। আস্‌ সুদ্দী তাহার তাফসীরে আবূ মালিক হইতে, তিনি আবূ সালেহ হইতে, তিনি ইবৃন আব্বাস ও মুর্রা হইতে, তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন 8. “আল্লাহ্‌ তা'আলা যখন তাহার পছন্দনীয় সৃষ্টি সম্পন্ন করিয়া আরশে সমাসীন হইলেন, তখন ইবলীসকে আসমান ও যমীনের আধিপত্য প্রদান করিলেন। সে ফেরেশতা ছিল। জান্নাতের খাজাধ্ষীখানার দায়িত্ তাহার উপ ন্যস্ত ছিল বলিয়া তাহাকে জ্বিন বলা হইত। এই বিশাল দায়িতৃভার তাহার অন্তরে এই গর্ব সৃষ্টি করিল যে, ফেরেশতাদের উপর তাহার শ্রেষ্ঠতু রহিয়াছে বলিয়াই আল্লাহ্‌ তা'আলা তাহাকে এত বড় দায়িত্‌ দিয়াছেন। অন্তর্যামী ইহা জানিতে পাইয়া ফেরেশতাগণকে ডাকিয়া বলিলেন- অবশ্যই আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিব! তাহারা প্রশ্ন করিলেন, প্রভু হে, সেই খলীফা কিরূপ হইবে? তিনি বলিলেন, তাহার সন্তান-সন্ততি হইবে, তাহারা পারস্পরিক হিংসায় লিপ্ত হইয়া একে অপরকে হত্যা করিবে। তাহারা তখন বলিলেন, পরোয়ারদেগার, আপনি কেন এরূপ ফাসাদ ও রক্তারক্তি সৃষ্টিকারী খলীফা পৃথিবীতে পাঠাইবেন? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনার জন্য রহিয়াছি। তিনি বলিলেন, নিশ্চয় আমি তাহাও জানি যাহা তোম্রা জান না। অর্থাৎ তোমাদের ইবলীসের অবস্থাও জানি। |

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।