Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৮৪ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর “আল্লাহ্‌ তা'আলা সকল প্রাণী সৃষ্টি করিয়াছেন পানি হইতে । উহাদের এক শ্রেণী পেটে ভর দিয়া চলে, অন্য শ্রেণী চলে দুই পায়ে ভর করিয়া এবং এক শ্রেণী চার পায়ে চলে। আল্লাহ যাহা যেরূপ ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা সকল কিছুর উপর ক্ষমতাবান।” আব্দল্লাহ ইব্‌ন মাসউদ (রা) ৫০১০ এর স্থলে (৫-০১০ পাঠ করিতেন। উবাই ইবৃন কা'ব (রা) উহাকে 1$.০১০ পাঠ করিতেন অর্থাৎ নাম সংশ্লিষ্ট ব্তুসমূহ। বিশুদ্ধ মত ইহাই যে, আল্লাহ্‌ তা'আলা আদমকে সকল কিছুর নাম, শ্রেণী, গুণাবলী ও কার্যকলাপ সম্পর্কে অবহিত করিলেন । যেমন ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন, উদরোৎসারিত মরৎ পর্যন্ত বাদ পড়ে নাই। অর্থাৎ প্রত্যেক প্রাণী, বস্তু, শ্রেণী ও তাহাদের ছোট-বড় সর্ববিধ কার্যকলাপ সম্পর্কে তাহাকে জ্ঞান দান করা হইয়াছে। এই কারণেই ইমাম বুখারী তাহার সহীহ সংকলনের “তাফসীর' অধ্যায়ে উ্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নিম্নোক্ত হাদীসসমূহ উদ্ধৃত করিয়াছেন। আমাকে মুসলিম ইবৃন ইবরাহীম, তাহাকে হিশাম, রদ মালিক হইতে বর্ণনা করেন ঃ _ “রাসূল (সা) বলিয়াছেন- আল্লাহ্‌ তা“আলা বলিলেন, 'আমার খলীফা ।' আমাকে ইয়াধীদ ইবৃন যরী“, তাহাকে সাঈদ, কাতাদাহ হইতে এবং তিনি আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন £ | . রাসূল (সা) বলিয়াছেন- কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হইয়া বলাবলি করিবে, কেহ যদি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিত । এতদুর্দেশ্যে তাহারা আদম (আ)-এর কাছে গিয়া বলিবে- আপনি মানব জাতির পিতা । আল্লাহ পাক আপনাকে নিজের হাতে গড়িয়াছেন। তাহার ফেরেশতারা আপনাকে সিজদা করিয়াছেন। তিনি আপনাকে সকল কিছুর নাম শিখাইয়াছেন। সুতরাং আমাদের জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করুন; অন্তত এখানে যেন আমরা শান্তিতে থাকিতে পারি। তিনি বলিবেন, এখানে আমি তোমাদের কাজে আসিব না। তখন তিনি নিজের পাপ ম্মরণ করিয়া লজ্জিত হইবেন । অতঃপর বলিবেন, তোমরা নৃহ আ)-এর কাছে যাও। তাহাকে. আল্লাহ্‌ তা'আলা প্রথম রাসূল করিয়া দুনিয়াবাসীর কাছে পাঠাইয়াছেন। তখন তাহারা তাহার কাছে আসিবে । তিনিও বলিবেন, এখানে আমি তোমাদের কোন কাজে আসিব না। তিনি নিজেই না জানিয়া আল্লাহ্‌র কাছে পুত্রের জন্য সুপারিশের ভুলটি স্মরণ করিয়া লজ্জিত হইবেন। তাই তিনি বলিবেন- তোমরা খলীলুল্রাহর কাছে যাও। তাহারা তাহার কাছে আসিলে তিনিও বলিবেন- এখানে আমি তোমাদের কোন কাজে আসিব না । বরং তোমরা মূসা (আ)-এর কাছে যাও। তাহার সহিত আল্লাহ্‌ পাক সরাসরি কথা বলিয়াছেন এবং তাহাকে তাওরাত দান করিয়াছেন! তখন তাহারা তাহার নিকট যাইবে । তিনিও বলিবেন, এখানে তোমাদের জন্য আমি উপযুক্ত নহি এবং তিনি হত্যার অপরাধ ছাড়াই এক ব্যক্তিকে হত্যার জন্য নিজ প্রভুর কাছে লজ্জিত হইবেন। তখন তিনি বলিবেন, তোমরা ঈসা (আ)-এর কাছে যাও। তিনি একাধারে আবদুল্লাহ, রাসূলুল্লাহ, কলেমাতুল্লাহ ও রূহুল্লাহ। অতঃপর তাহারা তাহার কাছে যাইবে । তিনিও বলিবেন, এখানে তোমাদের জন্য.আমি নহি। তোমরা আল্লাহর বান্দা মুহাম্মদ সো)-এর কাছে যাও। আল্লাহ তাহার পূর্বাপর অপরাধ মাফ করিয়া দিয়াছেন। : অতঃপর তাহারা আমার কাছে আসিবে । তখন আমি আমার প্রভুর অনুমতি গ্রহণের জন্য

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।