Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৮০ তাফসীরে ইব্‌ন কাছীর যিহাক বলেন- তাকদীস অর্থ পবিত্রতা বর্ণনা । 41 14859 ১৮৯১ (১০০ ০০৯১৩ আয়াতের তাৎপর্য সম্পর্কে মুহাম্মদ ইবৃন ইসহাক বলেন, অর্থাৎ আমরা আপনার নাফরমানী করিতেছি না এবং আপনার অপছন্দনীয় কোন কাজ করিতেছি না। ইব্‌ন জারীর বলেন, তাকদীস অর্থ মহত্ব ও পবিত্রতা বর্ণনা করা । উহা হইতেই তাহাদের বক্তর্য 'সুববৃহুন কুদ্দসুন' এর উৎপত্তি হইয়াছে। সুবুহুন অর্থ তাহার নিফলুষতা বর্ণনা এবং কুদ্দুসুন অর্থ তাহার পবিত্রতা ও মহত্ব বর্ণনা । এই কারণে পবিত্র ঘরকে “বায়তুল মুক্কাদাস' বলা হয়। সুতরাং ফেরেশতাদের বক্তব্য এ: ০.১ ০৯১৪ অর্থ মুশরিকরা আপনার নামের সহিত যে সব কথাগুলি যুক্ত করিতেছে, উহা হইতে আমরা আপনার নিফলুষতা ও বিমুক্ততা বর্ণনা করিতেছি। আর 44 /,$% অর্থ কাফিররা আপনার অস্তিত্ব ও গুণাবলীর সহিত যে নীচ ধ্যান-ধারণা ও ইতর আচার-আচরণমূলক কথাবার্তার সংযোজন ঘটাইতেছে, তাহা হইতে আমরা আপনার পবিত্রতা ও শ্রেষ্ঠতৃ বর্ণনা করিতেছি। সহীহ মুসলিমে হযরত আবূ যর (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূল (সা)-কে এক ব্যক্তি প্রশ্ন করিল, উত্তম বাক্য কোন্টি? তিনি জবাবে বলিলেন- আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের জন্য যাহা পছন্দ করিয়াছেন তাহাই উত্তম এবং তাহা হইল- 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী"। আবদুর রহমান ইবৃন কারাত হইতে ইমাম বায়হাকী বর্ণনা করেন- “মিরাজের রাত্রিতে রাসূল (সা) তর্ধ্বাকাশে যে তাসবীহ শুনিয়াছেন তাহা হইল- 'সুবহানাল আলিয়্যিল আ'লা, সুবহানাহু ওয়া তা'আলা ।' ০৬559157151 291 003 আয়াত সম্পর্কে কাতাদাহ বলেন- তাহার ইলমে এই কৃথা বিদ্যমান ছিল যে, এই খলীফার মধ্য হইতে নবী-রাসূল, নেককার বান্দা ও জান্নাতী লোক সৃষ্টি হইবে। | উক্ত আয়াতের রহস্যাবলী সম্পর্কে ইবৃন মাসউদ, ইবৃন আব্বাস ও অন্যান্য সাহাবা (রা) এবং তাবেঈন (র) যাহা কিছু বলিয়াছেন শীঘ্বই তাহা আলোচিত হইবে। ইমাম কুরতুবী প্রথম এই আয়াতের ভিত্তিতে খলীফা" নির্বাচনকে ওয়াজিব বলিয়াছেন। খলীফার কাজ হইবে জনগণের ঝগড়া-বিবাদের মীমাংসা করা ও তাহাদের বিরোধ-বিসম্বাদ দূর করা । তাহা ছাড়া মজলুমের সহায়তা করা, দগ্ডবিধি চালু করা, অন্যায়-অনাচার বিলোপ করা ইত্যাকার গুরুতৃপূর্ণ কার্যসমূহ খলীফা ছাড়া কেহ করিতে পারে না! ওয়াজিব কার্য সম্পাদনের জন্য যে ব্যবস্থাপনা অপরিহার্য শর্ত হইয়া দীড়ায় তাহাও ওয়াজিব । আহলে সুন্নত ওয়াল জামাআতের একদল বলেন- ইমামত কুরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত হইতে হইবে । হযরত আবু বকর (রা)-এর ইমামত সেইভাবে নির্ধারিত হইয়াছে। তাহা ছাড়া স্বয়ং রাসূল (সা) তাহাকে নামাযের ইমামত দিয়া সেই ইঙ্গিত প্রদান করিয়াছেন। তাই অপরদল বলেন, রাসূলে খোদা (সা)-এর ইঙ্গিতও খিলাফত লাভের জন্য দলীল হইতে পারে। অথবা খলীফায়ে রাসূল যাহাকে মনোনীত করেন, তিনি খলীফা হইতে পারেন। হযরত আবু বকর (রা) হযরত উমর ফারূক (রা)-কে মনোনীত কর়েন। অথবা নেককারদের শূরা দ্বারা নির্বাচিত হইতে পারেন। যেমন উমর ফারূক (রা) ছয়জন প্রধান সাহাবার শুরা মনোনীত করিয়াছিলেন এবং তাহারা হযরত উসমান (রা)-কে খলীফা নির্বাচন করেন। অথবা জাতির 'আহনুল হল ওয়াল আকদ"' অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের বাইয়াত গ্রহণ কিংবা তাহাদের প্রদত্ত

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।