Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর তখন আল্লাহ্‌ পাক জবাব দিলেন £ ০1554 15 14151 | আল-হাসান বলেন- জিন জাতি পৃথিবীতে ফাসাদ ও রক্তপাত ঘটাইয়াছিল। তাই আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে এই কথা উদ্রেক করিলেন যে, শীঘবই উহা আবার ঘটিবে। সুতরাং তাহারা যাহা জানিত, তাহাই মুখে প্রকাশ করিল । ০ দোএ। 08259 (৪ আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন- আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে এই জ্ঞান দান করিয়াছেন যে, পৃথিবীতে বসবাসকারী সৃষ্ট জীবেরা ফাসাদ ও রক্তারক্তি করিবে । এই কারণেই তাহারা উক্ত প্রশ্ন তুলিতে পারিয়াছিলেন। ইবনুল মুবারক মারূফ অর্থাৎ ইব্‌ন খুরবূজ আল মক্কী হইতে এবং তিনি আবূ জাফর মুহাম্মদ ইবৃন আলী হইতে বর্ণনাকারীর বরাতে বর্ণনা করেন যে, আবূ জা“ফর বলেন ঃ “আস সাজল' নামক এক ফেরেশতা আছেন। তাহার দুই সহচর হইলেন হারত ও মারত। তাহারা প্রতিদিন তিনবার লাওহে মাহফুজের দিকে তাকাইবার অনুমতি ছিল । একদিন তিনি এমন সময়ে দৃষ্টিপাত করিলেন যখন তাহার জন্য অনুমতি ছিল না। তখন তিনি আদম সৃষ্টি ও সংশ্লিষ্ট ব্যাপারসমূহ অবলোকন করিলেন এবং সংগোপনে হারূত-মারতকে উহা জ্ঞাত করিলেন । অতঃপর যখন আন্মাহ্‌ তা'আলা ফেরেশতাদের কাছে আদম সৃষ্টির অভিপ্রায় ব্যক্ত করিলেন, তখন তাহারা দুইজন উক্ত প্রশ্ন উথাপন করেন । হাদীসটি 'গরীব'। আবূ জা'ফর মুহাম্মদ ইব্ন আলী ইব্ন আল হুসাইন আল-বাকেরের বর্ণনা হিসাবে যদি ইহাকে শুদ্ধও বলা হয়, তথাপি বলিতে হয়, তিনি আহলে কিতাব হইতে উহা বর্ণনা করিয়াছেন সুতরাং উহাতে ত্রুটি থাকা স্বাভাবিক । তাই উহা প্রত্যাখ্যান করা অপরিহার্য । আল্লাহই সর্বজ্ঞ! তাহা ছাড়া এই বর্ণনায় দেখা যায়, প্রশ্বকারী ফেরেশতা ছিলেন মাত্র দুইজন। উহা আয়াতের তাৎপর্ষের পরিপন্থী । ফলে উহা অধিকতর অগ্রহণযোগ্য । কারণ, আয়াত হইতে বুঝা যায়, সমবেত সকল ফেরেশতাই প্রশ্ন তুলিয়াছিলেন। ইব্ন আবু হাতিমের এক বর্ণনায়ও ইহাই প্রমাণিত হয়। ইব্‌ন আবূ হাতিম বলেন, আমাকে আমার পিতা, তাহাকে হিশাম ইবৃন আবু উবায়দাহ্‌, তাহাকে আবদুল্লাহ ইব্‌ন ইয়াহিয়া ইবৃন আবূ কাছীর এই বর্ণনা শুনান যে, আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি, প্রশ্নকারী ফেরেশতার সংখ্যা ছিল দশ হাজার সহসা আল্লাহর তরফ হইতে আগুন আসিয়া তাহাদিগকে জ্বালাইয়া ফেলিল। ৃ , এই বর্ণনা ও পূর্ব বর্ণনাটির মত্‌ ইসরাঈলী বর্ণনা । তাই উহা গ্রহণের অযোগ্য। আল্লাহই সর্বজ্ঞ। , ইবুন জুরায়জ বলেন- একদল স্যাখ্যাকার বলেন যে, আল্লাহ্‌ ফেরেশতাদের আদম সৃষ্টি উক্ত বক্তব্য উত্থাপন করেন। তাহারা সবিশ্বয়ে প্রশ্ন করেন, হে আমাদের প্রতিপালক! আপনি তাহাদের সৃষ্টিকর্তা হওয়া সত্তেও তাহারা কি করিয়া আপনার নাফরমান সাজিবে? এরূপ নাফরমান জাতিকে আপনি কেন সৃষ্টি করিবেন? তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে এই জবাব

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।