Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌ বাকারা | ৩৭৫ বাক্যাংশের জবাবে আল্লাহ পাক ১':5155% £ 5 5151 "51 বলিয়াছেন। অর্থাৎ তোমরা ইবাদতের কথা বলিতেছ, অথচ তোমাদের বড় আবেদ ইবলীসের খবর তোমরা রাখ না। একদল তাফসীরকার বলেন, ফেরেশতাদের উভয় বক্তব্যের জবাবে আল্লাহ্‌ তাআলা *৮১1 ১৮৪ 2 ৮০ 251 বলিয়াছেন। কেননা উক্ত পূর্ণ বক্তব্যে বনী আদমের স্থলে তাহাদের পৃথিবীতে বসবাসের অভিলাষ ব্যক্ত হইয়াছে। তাই আল্লাহ তা'আলা বলিলেন, তোমরা আকাশের উপযোগী এবং আকাশে অবস্থানই তোমাদের জন্য মঙ্গলজনক | অথচ তোমরা তাহা বুঝিতে পাইতেছ না। ইমাম রাধী প্রদত্ত কতিপয় ব্যাখ্যার ইহা অন্যতম । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । ইব্‌ন হাযেম ও মুবারক হইতে তাহারা হাসান ও আবূ বকর হইতে ও তাহারা কাতাদাহ হইতে বর্ণনা করেন £ £১, ৮5১০১ এও লি 9 ২] 2০ 008 93 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেন- আমি ইহা করিতে যাইতেছি। অন্য কথায় তিনি কি করিতে মনস্থ্‌ করিয়াছেন, তাহাদিগকে তাহা অবহিত করিলেন মাত্র । ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন - আস্‌ সুদ্দী বলেন, আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের অভিমত চাওয়া হইয়াছে । কাতাদাহ হইতেও অনুরূপ বক্তব্য পাওয়া যায়। উপরোক্ত ব্যাখ্যাদ্বয়ের মধ্যে আমার মতে প্রথমটিই উত্তম । আল্লাহ্‌ সর্বজ্ঞ। ১৯১ ১ -এর ব্যাখ্যায় ইবন আবু হাতিম বলেন- আমাদিগকে আমার আববা, হইতে বর্ণনা করেন ঃ “রাসূল (সা) বলিয়াছেন, মক্কা হইতে পৃথিবীর বিস্তার শুরু হইয়াছে। মক্কার ঘরে প্রথম তাওয়াফ করেন ফেরেশতাগণ । তখন আল্লাহ্‌ তা'আলা বলেন- আমি পৃথিবীতে খলীফা বানাইতে চাই অর্থাৎ মক্কায় ।” হাদীসটি মুরসাল। উহার সুত্রও দুর্বল । উহাতে “মুদরাজ' বিদ্যমান। অর্থাৎ বর্ণনার ভিতর “অর্থাৎ মকায়” কথাটি বর্ণনাকারীর নিজস্ব। আল্লাহ সর্বজ্ঞ। ইহা সুস্পষ্ট যে, “আরদ' শব্দটির অর্থ ব্যাপক। ২২:12 শবের ব্যাখ্যা প্রসঙ্গে আস্‌ সুদ্দী তাহার তাফসীরে আবু মালিক হইতে, তিনি আবূ সালেহ হইতে, তিনি ইব্‌ন আব্বাস হইতে, তিনি মুর্রাহ আল হামদানী হইতে এবং তিনি ৮১ রা বনজ “আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিতে যাইতেছি। তখন ফেরেশতারা বলিলেন- হে আমাদের প্রতিপালক! সেই খলীফা কিরূপ হইবে? তিনি বলিলেন- “তাহার সন্তান-সন্ততি হইবে এবং তাহারা ঝগড়া-ফাসাদ ও হিংসা-বিভেদে লিপ্ত হইয়া একে অপরকে হত্যা করিবে ।”

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।