Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

00171691715 8০ তাফসীরে ইবন কাছীর সাহাবীগণ “হে সুরা বাকারার ধারকগণ' এই সম্বোধনে পরস্পরকে সধোধিত করিতেছিলেন। কাফিরগণ পরাজিত হইয়া রণক্ষেত্র হইতে পলায়ন করিতে লাগিল। সাহাবীগণ তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া অনেককে হত্যা এবং অনেককে বন্দী করিয়া ফেলিলেন। সেরা মিথ্যুক মুসায়লামা নিহত হইল । তাহার দলবল ছত্রভঙ্গ হইয়া গেল এবং ইসলামে ফিরিয়া আস্লি। যুদ্ধ জয়ে মুসলমানদিগকে বিরাট মুল্য দিতে হইয়াছিল । এই যুদ্ধে প্রায় পাচশত হাফিজ সাহাবী শাহাদতবরণ করিলেন। এতদ্র্শনে হযরত উমর (রা) হযরত সিদ্দীকে আকবর . (রা)-কে কুরআন মজীদ সংগ্বহ ও সংকলন করিতে পরামর্শ প্রদান করিলেন। হযরত উমর (রা)-এর আশংকা ছিল, ভবিষ্যৎ যুদ্ধসমূহে আরও হাফিজ সাহাবী শহীদ হইতে পারেন। এমতাবস্থায় কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত না করিলে উহার কিয়দংশ বিনষ্ট ও হাতছাড়া হইয়া যাইতে পারে । লিপিবদ্ধ আকারে উহা সংরক্ষিত হইলে উহার প্রথম প্রচারক দলের তিরোধানেও উহা বিনষ্ট হইবে না। বিষয়টি যাহাতে যুক্তি-প্রমাণ দ্বারা দৃঢ় ও মজবৃত হয়, তজ্জন্য হযরত আবু বকর সিদ্দীক (রা) এতদৃবিষয়ে হযরত উমর (রা)-এর সহিত যথেষ্ট আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর তিনি হযরত উমর (রা)-এর সহিত এঁকমত্যে পৌছিলেন। অনুরূপভাবে হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও হযরত উমর ফারূক (রা)-এর সহিত এতদ্িষয়ে আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর তিনিও তাহাদের সহিত একমত হইলেন। উক্ত ঘটনা হযরত যায়দ ইবৃন ছাবিত (রা)-এর উচ্চ মর্যাদার প্রতি ইঙ্গিতবহও বটে । হযরত হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভান্বু ফুযালা, ইয়াধীদ ইব্‌ন মুবারক, আব্দুল্লাহ্‌ ইব্ন মুহাম্মদ ইবৃন খাল্লাদ ও আবু বকর ইবৃন আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত হাসান বসরী (র) বলেনঃ . “একদা হযরত উমর (রা) কুরআন মজীদের একটি আয়াত সম্বন্ধে কিছু মানুবের কাছে প্রশ্ন করিলেন। তাহারা বলিল, “আয়াতটি অমুক সাহাবীর স্মৃতিতে সংরক্ষিত ছিল। তিনি তো ইয়ামামার যুদ্ধে শহীদ হইয়াছেন ।' হযরত উমর (রা) বলিলেন- 'ইন্রা লিল্লাহি... রাজিউন। অতঃপর তিনি সমগ্র কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত করিতে আদেশ দিলেন । তদনুসারে উহা রা রা যান গান রানির হান সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন।” উপরোক্ত বর্ণনার সনদ বিচ্ছিন্ন । কারণ, সনদের প্রথম রাবী হযরত হাসান বসরী হযরত . উমর (রা)-এর সহিত সাক্ষাৎ লাভ করিতে পারেন নাই। বর্ণনায় হযরত উমর (রা)-কে যে কুরআন মজীদের সংঘহ ও সংকলনের ব্যবস্থাপক হিসাবে উল্লেখ করা হইয়াছে, উহার তাৎপর্য এই যে, তিনি উহার সংগ্বহ ও সংকলনের পরামর্শদাতা এবং গ্রস্তাবক ছিলেন। অনুরূপ অর্থ ইয়াহিয়া ইব্ন আব্দুর রহমান ইবৃন হাতিম হইতে ধারাবাহিকভাবে আলকামা, _ মুহাম্মদ ইবন আমর, আমর ইব্‌ন তালহা লায়ছী, ইব্‌ন ওহাব, আবূ তাহের ও ইবৃন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন ঃ 'কুরআন মজীদ একত্রিকরণের সময়ে হযরত উমর (রা) দুইজন সাক্ষীর সাক্ষ্য ব্যতিরেকে 'কোন আয়াত বা কোন অংশই কাহারও নিকট হইতে গ্রহণ করিতেন না। হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পক্ষ হইতে তীহার প্রতি উক্তরূপ নির্দেশ ছিল।' অনুরূপ অর্থে উরওয়াহ হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র হিশাম, ইব্ন আবূ যানাদ, ইবৃন ওহাব, আবূ তাহের ও আবূ বকর ইবৃন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।