Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৩৯ কুরআন মজীদের উক্ত আয়াতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর উপরোক্ত কার্য এবং উহার ব্যাপক ও সুদূরপ্রসারী সুফলের প্রতিও ইঙ্গিত রহিয়াছে। তিনি যাবতীয় কল্যাণের দ্বার উন্মোচন ও সর্ববিধ অকল্যাণের দ্বার রুদ্ধ করেন । উপরোল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) হইতেছেন কুরআন মজীদের সংহ ও সংরক্ষণের মহা ব্যবস্থাপক । তাহার ব্যবস্থাপনার ফলে কালামে পাক রবপ্রকারের বিকৃতির হাত হইতে সম্পরণ মুক্ত ও পবিত্র রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা তাঁহার প্রতি সন্তুষ্ট হউন এবং এজন্যে তাহাকে পুরস্কৃত করুন৷ ওয়াকী', ইবৃন যায়দ, কুবায়সা প্রমুখ ইমামগণ হযরত আলী কার্রামান্লাহু ওয়াজহাহু হইতে ধারাবাহিকভাবে আব্দ খায়ের, ইসমাঈল ইবৃন আবদুর রহমান আস সুদীষ্যুল কবীর ও সুফিয়ান ছাওরী (র) বর্ণনা করিয়াছেন ঃ 'হযরত আলী (রা) বলেন-কুরআন মজীদ সংরক্ষণ কার্যে হযরত আবু বকর সিদ্দীক (রা) হইতেছেন মানুষের মধ্যে অধিকতম নেকী ও সওয়াবের প্রাপক । কারণ, তিনিই কুরআন মজীদকে সর্বপ্রথম সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন।" উক্ত হাদীসের উপরোক্ত সনদ সহীহ। | | আবু বকর ইব্ন আবূ দাউদ তাহার রচিত 'আল-মুসাহেফ' গ্রন্থে বর্ণনা করিয়াছেন £ হিশামের পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম, আবাদাহ ও হারুন ইব্‌ন ইসহাকের মাধ্যমে আমার নিকট এই বর্ণনাটি পৌছিয়াছে ঃ “নবী করীম (সো)-এর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দীক রো)-ই কুরআন মজীদকে সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন। তৎকর্তৃক সংগৃহীত কুরআন মজীদের সংকলনটি ছিল সম্পূর্ণ বিশুদ্ধ ও পরিপূর্ণ । ইয়ামামাহ অঞ্চলে অবস্থিত “মৃত্যু উদ্যান' (২৪:৬২ ০১ « 11) নামক স্থানে মুসায়লামাতুল কাষ্যাব ও তদীয় বন্‌ হানীফা গোত্রীয় লোকদের বিরুদ্ধে সংঘটিত মুসলিম বাহিনীর যুদ্ধে বিপুলসংখ্যক হাফিজুল কুরআন শহীদ হওয়ায় হযরত উমর (রা) কুরআন মজীদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্বন্ধে সর্বপ্রথম সচেতন হন।' ঘটনাটি নিম্নরূপ নবী করীম (সা)-এর ইন্তেকালের পর ভণ্ড নবী, সেরা মিথ্যুক মুসায়লামা প্রায় এক লক্ষ ইসলাম ত্যাগী লোককে নিজের দলে ভিড়াইয়া ইসলাম ও মুসলিম জাতিকে ধ্বংস করিয়া দিবার উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিল। তাহাকে দমন করিবার জন্য হযরত আবু বকর সিদ্দীক (রা) হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর নেতৃতে প্রায় তের হাজার মুজাহিদের একটি বাহিনী পাঠাইলেন। মুসলিম বাহিনীর মধ্যে বিপুল সংখ্যক লোক ইসলামী অনুপ্রেরণা হইতে বঞ্চিত অজ্ঞ ও অপরিশুদ্ধ ছিল। তাহাদের ঈমানের দুর্বলতার কারণে মুসলিম বাহিনী রণক্ষেত্রে ছত্রভঙ্গ হইয়া পড়িল । ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত উচ্চ শ্রেণীর সাহাবীগণ সেনাপতি হযরত খালিদ (রা)-কে উচ্চস্বরে বলিতে লাগিলেন- “হে খালিদ! আমাদিগকে মুক্ত করুন ।' অর্থাৎ ওই সকল দুর্বল ঈমানের অধিকারী ব্যক্তি হইতে আমাদিগকে পৃথক করিয়া ফেলুন। অতঃপর তাহারা দুর্বল ঈমানের লোকগুলি হইতে পৃথক হইয়া গেলেন। সংখ্যায় তাহারা মাত্র প্রায় তিন হাজার ছিলেন। তীহারা প্রকৃত ঈমানী শক্তি লইয়া মুসায়লামার বাহিনীর উপর আক্রমণ করিলেন । তুমুল যুদ্ধের পর আল্লাহ্র ফযলে মুসলমানগণ জয়ী হইলেন। যুদ্ধের সময়ে

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।