Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর কুরআনের গ্রন্থনা ইমাম বুখারী (র) বলেন- আমাদিগকে মূসা ইব্‌ন ইসমাঈল, তাহাদিগকে ইবরাহীম ইব্‌ন সাদ, তাহাদিগকে ইবৃন শিহাব, উবায়দ ইব্‌ন সিবাক হইতে এই হাদীস শুনান “যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন- ইয়ামামার যুদ্ধের সময়ে আবূ বকর (রা) আমাকে কাছে ডাকিয়া পাঠাইলেন। তখন উমর ফারূক (রা) তাহার কাছে উপবিষ্ট ছিলেন। আবু বকর (রা) বলিলেন-_ “উমর ইবনুল খাত্তাব আমার কাছে আসিয়া জানাইল যে, রণাঙ্গণ খুবই উত্তপ্ত। কুরআনের হাফিজগণের এখন কঠিন সময় । আমার ভয় হয়, রাষ্ট্রের হাফিজগণ এরূপ শহীদ হইতে থাকিলে আমরা কুরআনের অনেকাংশ হারাইয়া ফেলিব। তাই আমি মনে করি, এখন কুরআন গ্রন্থাকারে সংকলিত করার নির্দেশ দেওয়া যায়।' আমি উমর ইবনুল খাত্তাব রো)কে জিজ্ঞাসা করিলাম- রাসূল (সা) যাহা করেন নাই, আমরা তাহা কিরূপে করিতে পারি? উমর বলিলেন- আল্লাহ্র শপথ! ইহা উত্তম কাজ। অতঃপর যতদিন এই ব্যাপারে আমার মন পরিষ্কার হয় নাই, ততদিন উমর আর আমার কাছে আসেন নাই। অবশেষে আমিও উমরের মতকে উত্তম ভাবিলাম। তখন আবু বকর (রা) 'বলিলেন- তুমি বিচক্ষণ যুবক ও সর্বাধিক অপবাদমুক্ত নির্দোষ ব্যক্তি । তুমি রাসূল (সা)-এর ওহী লেখক ছিলে । সুতরাং তুমিই কুরআন সংগ্রহ করিয়া গ্রন্থরূপ দান কর।" আল্লাহর কসম! আমাকে যদি বলা হইত যে, একটি পাহাড় বহন করিয়া আরেকটি পাহাড়ের কাছে লইয়া যাও, তাহা হইলে তাহাও আমার কাছে এত ভারী মনে হইতে না, যাহা এই নির্দেশে মনে হইল ।” আমি তাহাকেও প্রশ্ন করিলাম- রাসূল (সা) যাহা করেন নাই তাহা আপনারা কি করিয়া করিতেছেন?' তিনিও জবাব দিলেন- আল্লাহ্‌র কসম! ইহা উত্তম কাজ।" তারপর যতদিন আমার বুঝ আসেনি, ততদিন আবু বকর (রা) আমার কাছে আসিতে লাগিলেন। অবশেষে আন্নাহ্‌ তা'আলা আবূ বকর ও উমরকে যেই বুঝ দান করিয়াছেন, আমাকেও তাহা দান করিলেন । অতঃপর আমি কুরআন সংগ্রহ ও গ্রন্থনা শুরু করিলাম । উহা গাছের বাকল, পাথরের টুকরা ও মানুষের অন্তরে গ্রথিত ছিল। আবু খুযায়মা আনসারী (রা)-এর কাছে সূরা তাওবার শেষাংশ পাইলাম (লাকাদ জাআকুম রসূলুম মিন আনফুসিকুম হইতে সুরা বারাআত সমাপ্ত)। এই সহীফা হযরত আবূ বকর (রা)-এর ইন্তেকাল পর্যন্ত তাহার কাছেই ছিল। তারপর উহা হযরত উমর রা)-এর কাছে রক্ষিত থাকে ।” ইমাম বুখারী রে) এই হাদীসটি তাহার সংকলনে ভিন্ন প্রসঙ্গ বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ, ইমাম তিরমিধী ও ইমাম নাসাঈ ভিন্ন সূত্রে যুহরী হইতে উহা বর্ণনা করেন। এই কাজটি নিঃসন্দেহে অতি উত্তম, মহৎ ও বিরাট কাজ । হযরত সিদ্দীকে আকবর (রো) ইহা রাসূলের স্থলাভিষিক্ত করিয়াছেন। অন্য কেহ এই মর্যাদার যোগ্য হয় নাই। তিনিই যাকাত বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তেমনি তিনিই জিহাদ পরিচালনা করেন মুরতাদদের বিরুদ্ধে এবং রোমক ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। তিনি অভিযান পরিচালনা করেন, দূত প্রেরণ করেন, সৈন্য প্রেরণ করেন, বিশৃঙ্খল অবস্থাকে সুশৃঙ্খল করেন ও বিক্ষিপ্ত কুরআনকে গ্রথিত করেন । ফলে সমগ্র কুরআনের অসংখ্য কারী ও হাফিজ সৃষ্টি হয়। অবশ্যই ইহা আল্লাহ্‌ পাকের নিম্ন বাণীর হুবহু বাস্তবায়ন মাত্র । তিনি বলেন £ ১১৮১৭ €? (31১ ১২311 1১15 ৯০ “নিশ্চয় আমি যিকর (কুরআন) অবতীর্ণ করিয়াছি এবং অবশ্যই আমি উহার সার্বক্ষণিক সংরক্ষক 1”

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।