Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৫৪ তাফসীরে ইবন কাছীর ইকরামা বলেন-বেহেশতের ফলমুল দুনিয়ার ফলমূলের সহিত দৃশ্যত সামঞ্জস্যপূর্ণ হইবে বটে, কিন্তু দুনিয়ার ফলমূলের চাইতে বেহেশতের ফলমূল অনেক উত্তম হইবে । সুফিয়ান ছাওরী আ'মাশ হইতে, তিনি আবু জবিয়ান হইতে ও তিনি ইবৃন আব্বাস (রা। হইতে বর্ণনা করেন £ "দুনিয়ার কোন বস্তুই জান্নাতের কোন বস্তুর মত হইবে না, কেবলমাত্র নাম ছাড়া । অন্য এক হাদীসেও ইহার সমর্থন মিলে । উহাতে বলা হইয়াছে, “দুনিয়ার কোন বস্তুই জান্নাতে পাওয়া যাইবে না, শুধু উহার নাম পাওয়া যাইবে ।" বর্ণনাটি আবূ মু'আবিয়া হইতে ছওরী ও ইবৃন আবূ হাতিমের মাধ্যমে ইব্র্ন জারীর উদ্ধৃত করেন। আলোচ্য আয়াতাংশ প্রসঙ্গে আবদুর রহমান ইব্‌ন যায়দ ইবৃন আসলাম বলেন-জান্নাতীরা দুনিয়ার ফলমূলের মতই জান্নাতী ফলমূল দেখিয়াও বলিতে পারিবে, উহা আঙ্গুর, ইহা আপেল ইত্যাদি । তাই তাহারা বলিবে, ইহাতো আমরা দুনিয়াতেও খাইয়াছি। সুতরাং জান্নাতের ফলমুল দৃশ্যত দুনিয়ার ফলমুলের মতই হইবে, তবে স্বাদ হইবে ভিন্নতর । ১১৪ 019১1145878] আয়াতাংশ প্রসঙ্গে ইবৃন আব্বাস (রা)-এর বরাত দিয়া ইব্ন আবূ তালহা বলেন- জান্নাতের দম্পতি সর্বপ্রকার অপবিভ্রতা ও কষ্ট হইতে মুক্ত হইবে । মুজাহিদ বলেন £ তাহারা খতুত্রাব, মল-মুত্র, সর্দি-কাশি, বীর্য-প্রসূৃতি ইত্যাকার সকল ঝঞ্চাট হইতে মুক্ত থাকিবে । কাতাদাহ বলেন- জান্নাতের দম্পতিগণ দৈহিক ও আত্মিক সর্ববিধ অপবিভ্রতা হইতে মুক্ত থাকিবেন। তিনি অপর এক বর্ণনায় বলেন ঃ তাহাদের খতুস্রাব কিংবা' অন্য কোনরূপ কষ্ট-ক্লেশ থাকিবে না। আতা, হাসান, ষিহাক, আবু সালেহ, আতিয়্যা ও সুদ্দী প্রমুখ হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। ইব্‌ন জারীর বলেন- আমার কাছে ইউনুস ইব্‌ন আবদুল আ'লা ও ইব্‌ন ওহাব আব্দুর রহমান ইব্ন যায়দ ইবৃন আসলাম হইতে বর্ণনা করেন £ জান্নাতের হুরগণ এমন পৃত-পবিত্র হইবেন যে, তাহাদের কখনও খতুয্রাব হইবে না। হযরত হাওয়া আ)-কে তদ্রুপ সৃষ্টি করা হইয়াছিল। তাই তিনি আল্লাহ্র নাফরমানী করিলে আল্লাহ্‌ পাক তাহাকে বলেন £ আমি তোমাকে জান্নাতে পৃত-পবিত্র করিয়া সৃষ্টি করিয়াছিলাম। শীঘ্রই তোমাকে এই (গন্দম) বৃক্ষের মতই খাতু প্রভাবাধীন ও ফলপ্রসূ করিব । অবশ্য হাদীসটি অত্যন্ত দুর্বল গেরীব)। হাফিজ আবু বকর ইবৃন মারদুবিয়্যাহ বলেন £ নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে আবু সাঈদ খুদরী (রা), আবূ নাজরাহ, কাতাদাহ, শু“বা আবদুল্লাহ ইবৃন মুবারক, আব্দুর রায্যাক ইব্‌ন উমর আল বাধীঈ, মুহাম্মদ ইবৃন উবায়দ আলকিন্দী, আহমদ ইব্‌ন মুহাম্মদ আল খাওয়ারী ও জা“ফূর ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন হরবের বর্ণিত একটি হাদীস ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ আমাদের এই হাদীসটিও সনদের দিক দিয়া দুর্বল (গরীব)। অবশ্য হাকিম স্বীয় 'মুস্তাদরাক' সংকলনে মুহাম্মদ ইবৃন ইয়াকুব, আল হাসান ইব্‌ন আলী ইবৃন আফ্ফান ও মুহাম্মদ ইবৃন উবায়দের ধারাবাহিক সনদে উক্ত হাদীস উদ্ধৃত করিয়া বলেন- হাদীসটি ইমাম বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ । কিন্তু, তাহার এই দাবী পর্যালোচনা সাপেক্ষ বটে । কারণ, আব্দুর রাষ্যাক ইবৃন আমর আল বাযীঈ বলিয়াছেন, এই হাদীসের অন্যতম রাবী আবূ হাতিম ইব্‌ন হিব্বান আল্‌ বুস্তীর বর্ণনাকে দলীল হিসাবে গ্রহণ করা বৈধ নহে। ্‌

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।