Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আল্‌ বাকার। ৩৫১ বিশেষ জ্ঞাতব্য 4185 ১১ ৮০১৪: 15.5 আলোচ্য আয়াতাংশ ও সূরা ইউনুসের 4১2 ০2৪১১ আয়াতাংশের বক্তব্য হইতেই বুঝা যায় যে, কুরআনের এই চ্যালেঞ্জ উহার ছোট বড় যে কোন সূরার বেলায়ই প্রযোজ্য ৷ কারণ, ব্যাকরণবিদদের মতে শর্তের সহিত অনিদিষ্ট বিশেষ্য যুক্ত হইলে উহার যে কোন অংশের ক্ষেত্রেই উহা প্রযোজ্য, বিশেষ ক্ষেত্রে আবদ্ধ থাকে না । সুতরাং ছোট বড় সকল সুরাই যে অবিসংবাদিতার দাবীদার তাহা প্রমাণিত হইল । তাই এই ব্যাপারে ব্যাখ্যাকারগণ শ্রেণী নির্বিশেষে মতৈক্য পোষণ করেন। ইমাম রাষী তীহার তাফসীর গ্রন্থে প্রশ্নোত্তর পদ্ধতিতে উহার মীমাংসা প্রদান করেন। তিনি বলেন ঃ যদি প্রশ্ন করা হয় যে, ৭182 ১ 5১১০৭ 1১51 চ্যালেঞ্জের আওতায় সূরা আল্‌ আসর, সূরা কাওসার ও সূরা কাফিরন-এর মত ক্ষুদ্র সূরা শামিল করা হইলে এই ধরনের রিংবা উহার কাছাকাছি সূরা রচনা করা কোন মানুষের পক্ষে সম্ভব হইতে পারে। সেক্ষেত্রে এগুলিকে চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত করা দীনের উপর অপবাদ চাপানোর নামান্তর নহে কি? ইহার জবাবে আমাদের বক্তব্য এই যে, এই সকল সূরা যদি ভাষালংকারের বিচারেও শ্রেষ্ঠত্‌ বজায় রাখিয়া চলে তাহা হইলেও আমাদের দাবীর সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট । অবশ্য এই জবাব আমাদের নিকট দুর্বলতর বিবেচিত হইতে পারে । উহার আরেক জবাব হইল এই, যদি তাহা সম্ভব বলিয়া আপাতত মানাও হয়, তথাপি উহার চরম বিরুদ্ধবাদীরাও উহা করিতে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় আমাদের দাবীর সত্যতা প্রতিষ্ঠিত হইয়াছে । আমাদের প্রধান যুক্তি হইল এই যে, ষ্টার ছোট বড় কোন বাণীর সমকক্ষ বাণী সৃষ্টি করা কোন সৃষ্টির পক্ষে আদৌ সম্ভব নহে। ইমাম শাফেঈ (র) বলেন, মানুষ যদি শুধু সূরা আল্‌ কাওসার নিয়া চিন্তা-ভাবনা করে তাহা হইলেই কুরআনের যে কোন অংশের অবিসংবাদী হওয়া সম্পর্কে তাহারা নিশ্চিত হইতে পারে। আমর ইবনুল আস (রো) হইতে আমাদের কাছে এই বর্ণনা পৌছিয়াছে যে, তিনি ইসলাম গ্রহণের পূর্বে একদল প্রতিনিধিসহ মুসায়লামাতৃল কায্যাবের কাছে গিয়াছিলেন। মুসায়লামা তাহাকে প্রশ্ন করিল-তোমাদের মক্কার বন্ধুর নিকট সদ্য কি কোন ওহী নাধিল হইয়াছে? তিনি জবাব দিলেন-হ্যা, তাহার নিকট অত্যন্ত অলংকারপূর্ণ এক অনুপম সুরা অবতীর্ণ হইয়াছে। সে প্রশ্ন করিল-উহা কি? তিনি জবাবে সূরা আল্‌ কাওসার পাঠ করিলেন। সে কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল-আমার উপরও তন্ধপ একটি সূরা নাধিল হইয়াছে । তিনি প্রশ্ন করিলেন-তাহা কোন সুরা? সে জবাবে পাঠ করিল £ - ১৪-৭ ১৪৯ ০১] ১১এ৩- ১১৮০৪ ০১১ ৮০৮০] 0015 ১১৪ ৮০ ১0৪ “হে ইদুর! হে ইদুর! তোর আছে শুধু দুইটি কান ও বুক। আর তো সবই তোর নগণ্য ও |” উহা পাঠান্তে সে জিজ্ঞাসা করিল-সূরাটি কিরূপ হে আমর! তিনি জবাব দিলেন-আল্লাহ্‌র কসম! তুমি অবশ্যই জান যে, আমি নিশ্চয়ই তোমাকে মিথ্যাবাদী বলিয়া জানি ।

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।