0০011191115 ৩৫০ তাফসীরে ইব্ন কাছীর উদ্দেশ্য হইল জাহান্নামীদের জন্য প্রজ্বলিত অগ্নির উত্তপ্ততা ও দহন ক্ষমতার তীব্রতা বর্ণনা করা । সেক্ষেত্রে প্রতিমা-মূর্তির সাধারণ পাথরের চাইতে গন্ধক পাথর বহুগুণ বেশী কার্যকর। তাই প্রথমোক্ত ব্যাখ্যাই যুক্তিযুক্ত । আল্লাহ্ পাক বলেন ঃ (১,৯১১ ৩১ শু ০০০৮০ তখন আমি উহা বাড়াইয়া দেই ।” ইমাম কুরতুবীও এই মতকে প্রাধান্য দিয়াছেন। তাহার মতে এখানে সেই পাথরকেই বুঝানো হইয়াছে যাহা আগুনের তীব্রতা ও দহন ক্ষমতা বৃদ্ধির জন্য কার্ধকর। কারণ, জাহান্নামীদেরকে কঠোর শাস্তিদান এখানে উদ্দেশ্য । এই ব্যাপারে মহানবী (সা)-এর নিকট হইতে বর্ণিত অনেক হাদীস পাওয়া যায়। একটি হাদীস এই ঃ ১৮১৮। ১৪ ১$৮ 4৫ ইহার অর্থ দুইরূপ বর্ণিত হইয়াছে। এক. “মানুষকে কষ্টদায়ক প্রত্যেকেই জাহান্নামে যাইবে ।” দুই. “জাহান্নামে প্রত্যেক শ্রেণীর কষ্টদায়ক বস্তু থাকিবে ।' অবশ্য হাদীসটি ত্রটিমুক্ত ও সুপরিচিত নহে। ০১১৪1] ২০,১০1 আয়াতাংশের তাৎপর্য হইল এই যে, জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করিয়া রাখা হইয়াছে । এখানে ০,.০। এর অন্তর্গত সর্বনামটির ইঙ্গিত সুস্পষ্টতই মানুষ ও পাথর দ্বারা প্রজ্লিত জাহান্নামের দিকে । অবশ্য উক্ত সর্বনামটি পাথরের স্থলাভিষিক্তও হইতে পারে । তখন অর্থ দীড়ায়, পাথরগুলি কাফিরদের শাস্তি প্রদানের জন্য তৈরি করিয়া রাখা হইয়াছে! ইব্ন মাসউদ (রা) হইতে অনুরূপ একটি বর্ণনা পাওয়া যায় । মূলত এই অর্থ দুইটির মধ্যে কোন পার্থক্য নাই। একটি অপরটির পরিপূরক ও পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত। আগুন ছাড়া যেমন পাথর জলে না, তেমনি পাথর ছাড়া আগুনের দহন ক্ষমতা বাড়ে না। সুতরাং উভয় বস্তুইও কাফিরদের কঠোর শাস্তি বিধানের জন্য সৃষ্টি করা হইয়াছে। ইব্ন ইসহাক এই মর্মে একটি হাদীস মুহাম্মদ, ইকরামা, সাঈদ ইব্ন জুবায়র ও ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিক সূত্রে বর্ণনা করেন। ইব্ন আব্বাস (রা) ০:০৪] , ০১০1 -এর ব্যাখ্যায় বলেন-কাফিরদের জন্য সেইগুলি প্রস্তুত রাখা হইয়াছে। আলোচ্য আয়াতাংশ দ্বারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের ইমামগণ প্রমাণ দেন যে, 'সৃষ্টির সূচনাকাল হইতেই জাহান্নাম তৈরি করিয়া রাখা হইয়াছে।" জাহান্নাম যে বাস্তব আকারে বর্তমানে রহিয়াছে তাহার প্রমাণ অনেক হাদীস দ্বারাই পাওয়া যায়। যেমন-জান্নাত ও জাহান্নামের ঝগড়ার বর্ণনা, জাহান্নামের প্রার্থনা মোতাবেক উহাকে বৎসরে শীত ও গ্রীষ্মে দুই বার শ্বাস-প্রশ্বাস গ্রহণের অনুমতি প্রদানের বর্ণনা ইত্যাদি। ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত এক হাদীসে আছে, আমরা একটি বিকট শব্দ শুনিয়া মহানবী (সা)-এর নিকট উহার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন ঃ | ইহা সত্তর বৎসর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথরের জাহান্নামে পতিত হওয়ার আওয়াজ ।' তেমনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কিংবা মি'রাজের ঘটনাবলী বর্ণনামূলক ' হাদীসসমূহেও প্রমাণ মিলে যে, আন্মাহ্ পাক জান্নাত ও জাহান্নাম তৈরি করিয়া রাখিয়াছেন। তবে মু'তাযিলাগণ অজ্ঞাতবশত ইহা স্বীকার করে না। অবশ্য স্পেনের কাজী মান্যার ইব্ন সাঈদ আল বালুতী ইহা স্বীকার করিয়াছেন । মু'তাযেলী হইয়াও তিনি জান্নাত-জাহান্নাম বর্তমান থাকিবার অভিমত সমর্থন করিয়াছেন ।
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।