Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 নৃরা আল পাকার! 286 প্রথমোক্ত অভিমতের প্রাধান্য লাভের আরও কারণ আছে । এক, ইহা স্বারা এককভাবে ও সমবেতভাবে উতয় পন্থায়ই সকলের প্রতি চ্যালেঞ্জ প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিতের যেমন পার্থক্য কর! হয় নাই, তেমনি পার্থক্য করা হয় নাই আহলে কিতাব-গায়ের আহলে কিতাবেরও । সুতরাং ইহা নিরক্ষরদের প্রতি চ্যালেঞ্জের তুলনায় ব্যাপক ও সার্বজনীন । দুই, উপরোক্ত অন্য আয়াতে “অনুরূপ দশটি সুরা রচনা করিয়া দেখাও বাক্যাংশটিও প্রমাণ করে যে, উক্ত সর্বনামটির ইঙ্গিত কুরআনের প্রতি, মুহাম্মদের প্রতি নহে । তিন, কুরআনের এই রংবার চ্যালেঞ্জে আরবী ভাষাবিদ, কবি, সাহিত্যিক যাহার সাহায্য নিয়া সম্ভব তাহাদের সকলকেই শামিল করার আহ্বান জানানো হইয়াছে । তাই ইহা বিশেষ শ্রেণীর চ্যালেঞ্জ নহে; বরং সর্বশ্রেণীর মানুষের প্রতি সর্বকালের জন্য সার্বিক চ্যালেঞ্জ । ফলে বারংবার ইহার উল্লেখ আসিয়াছে এবং পরিশেষে সুস্পষ্ট ভাষায় জানাইয়া দেওয়া হইয়াছে,তোমরা পার নাই আর কখনও পারিবে না।' মূলত মক্কা ও মদীনার তদানীন্তন সুধীমণ্ডলী চরম বিরোধী মনোভাব রাখিয়াও এই চ্যালেঞ্জের জবাব দিতে শোচনীয়ভাবে ব্যর্থ হইয়াছে । কুরআন কিংবা উহার দশটি সূরা অথবা উহা ক্ষুদ্রতম সুরাটির কোন আয়াতের অনুরূপ কিছু রচনা করিতেও অপারগ রহিয়াছে । তাই আল্লাহ্‌ তা'আলা 11535 ১1 (কখনই পারিবে না) ঘোষণা দ্বারা চ্যালেঞ্জের পসংহার টানিলেন। 15185 -১। শব্দে ব্যাকরণবিধি অনুসারে ভবিষ্যৎ কালের নিশ্চিত না সূচক (53415 ০৪) অব্যয় ১: ব্যবহৃত হইয়াছে। ইহা কুরআন পাকের অন্যতম মুজিযা। একমাত্র কুরআনই নির্দিধায় সর্বকালের স্বীয় অবিসংবাদিতার ঘোষণা দিতে পারে । কারণ, একমাত্র আল্লাহ্‌ ছাড়া অতীত, বর্তমান ও ভবিষ্যতে এইরূপ রচনা কখনও কাহারো পক্ষে সৃষ্টি করা সম্ভবপর নহে। করিয়া সম্ভব হইবে? কুরআন নিয়া যাহারা গবেষণা ও চিন্তা-ভাবনা করিয়াছে, তাহারা ৬০১2৮০৬৯৭৯০ আত্তিক স্বরূপ উভয় দিক দিয়াই ইহা অতুলনীয় ও অবিসংবাদিত । তাই আল্লাহ্‌ বলেন 1৮5১৮৫৯ তে 55 অভি উহিএও এনা এ ই এ কি যাহার আয়াতগুলি প্রথমে দৃঢ়ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হইয়াছে। অতঃপর মহাজ্ঞানী ও মহাসংবাদ দাতার তরফ হইতে উহার বিশদ রূপ দান করা হইয়াছে।” তাই কুরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও উহার মর্ম অতিশয় ব্যাপক ও সুদুরপ্রস্বারী । ভাব ও ভাষা উভয় দিক দিয়াই উহা নজীরবিহীন ও বিশ্ময়কর। সমগ্র জগত উহার সমকক্ষতার ক্ষেত্রে চূড়ান্ত অপারগতার স্বীকৃতি প্রদান করিয়াছে। উহাতে একদিকে যেমন অতীতের ইতিহাস যথাযথভাবে উপস্থাপিত হইয়াছে, তেমনি অপরদিকে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীও সুস্পষ্টভাবে চিহ্নিত হইয়াছে। ন্যায়-অন্যায় ও ভাল-মন্দ সম্পর্কিত সকল কিছুই সুনিপুণভাবে উহাতে সন্নিবেশিত হইয়াছে। তাই আল্লাহ্‌ পাক ঘোষণা করিলেন £ 2০5 08১5 39০ 84৫ ২০৭৪ “তোমার প্রতিপালক তাহার বাণীকে সত্য ও সঙ্গতভাবেই পূর্ণাঙ্গতা দার্ন করিয়াছেন।” অর্থাৎ সংবাদদাতা হিসাবে সত্য সংবাদ ও বিধান দাতা হিসাবে ন্যায়ানুগ বিধান প্রদান করিয়াছেন। ইহার প্রতিটি বিষয়ই সত্য ও ন্যায়ের মানদণ্ড ও পথ প্রদর্শক। ইহাতে কোন - কাছীর (১ম খণ্ড)__-৪3

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।