* ০০017181715 শ সূরা আল বাকারা ৩৪৩ ২৩. আমি আমার বান্দার উপর যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের সন্দেহ সৃষ্টি হইয়া থাকিলে, তোমরা উহার অনুরূপ কোন সূরা আনয়ন কর। তোমাদের কথার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ্ ব্যতীত তোমাদের অন্য যত প্রভু আছে তাহাদেরও ডাকিয়া লও । ২৪. তারপরও যদি না পার এবং কখনই পারিবে না, তখন সেই আগুনকে ভয় কর যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর | উহা কাফিরদের জন্যই প্রস্তুত করা হইয়াছে। তাফসীর ঃ তাওহীদ ও একতৃ্বাদের আলোচনার পর আল্লাহ পাক তাহার রাসূলের রিসালাত এবং নবৃওতের সত্যতা ও শুদ্ধতা প্রথাসিদ্ধ পন্থায় প্রতিষ্ঠিত করিয়াছেন। তাই তিনি কাফিরদের সম্বোধন করিয়া বলিতেছেন, আমার বান্দা মুহাম্মদের প্রতি আমি যে কুরআন অবতীর্ণ করিয়াছি, তাহা সম্পর্কে তোমাদের যদি সংশয় সৃষ্টি হইয়া থাকে যে, উহা আল্লাহ্র কথা নহে, মুহাম্মদ নিজেই উহার রচয়িতা, তাহা হইলে কুরআনের কোন সূরার মত একটি সুরা রচনা করিয়া তোমরা দেখাও । এই ব্যাপারে তোমরা আল্লাহ ব্যতীত যে কোন ব্যক্তি বা শক্তির সাহায্য গ্রহণ করিতে পার। কিন্তু তোমরা সমবেত প্রচেষ্টা দ্বারাও তাহা পারিবে না। ইব্ন আববাস (রা) উপরোক্ত আয়াতের ৮৫০1১, শব্দের ব্যাখ্যায় বলিয়াছেন, শব্দটির অর্থ হইল “তোমাদের সাহায্যকারী" অর্থাৎ তোমাদের সাহাষ্যকারীগণকে অনুরূপ সূরা প্রণয়নের কাজে ডাক। আবূ মালিকের উদ্ধৃতি দিয়া সুদী বলিয়াছেন, শব্দটির অর্থ হইল তোমরা যাহাদিগকে আল্লাহ্র অংশীদার বানাইয়াছ, তাহাদিগকে ডাক । অর্থাৎ অন্য যতসব সহায়তাকারী তোমাদের রহিয়াছে তাহাদেরকে, এমনকি আন্রাহ্ ব্যতীত তোমাদের যে সকল মা“বৃদ রহিয়াছে তাহাদিগকেও ডাকিয়া সকলে মিলিয়া অনুরূপ একটি সূরা তৈরি কর। উক্ত শব্দের ব্যাখ্যায় মুজাহিদ বলিয়াছেন, ইহা দ্বারা আরবী ভাষাবিদ পত্তিত ও আরবের শাসকবর্গকে বুঝানো হইয়াছে। অর্থাৎ তোমরা তোমাদের কবি-সাহিত্যিক ও কর্ণধার-পরিচালক মগ্ডলীকে এই কাজে সাহায্যের জন্য ডাকিয়া লও. কিন্তু ডাকিলেও লাভ হইবে না, সূরা তো দূরের কথা, একটি লাইনও রচনা করিতে সক্ষম হইবে না। রা দীন রিটা রা পানারাসারারা ০, ৫, ৯৮ ০. - ০৯৪০৮০০০৫ ও ১০৪05, এ ০ 40৩০১০০5610 ৩] “হে নবী! বলিয়া দাও, যদি তোমাদের দাবী সত্য হয়, তবে তাওরাত ও কুরআনের চাইতে অধিক পথ প্রদর্শনকারী কোন কিতাব আল্লাহ্র নিকট হইতে নিয়া আস। আমিও সেই কিতাবকে অনুসরণ করিব ।” আল্লাহ্ পাক অন্যত্র বলেন ৪ 77
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।