Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আল নাকানা | রি লোক বলিয়া গেল, ঝ|ণিজ্যিক মালামাল বোঝাই বিরাট এক নৌকা আাপন হইতেই চলিতেছে , এবং সমুদ্রের উত্তাল তরঙ্গমালা নির্বিঘ্নে অতিক্রম করিয়া যাইতেছে । অথচ উহার কোন চালক নাই" প্রশ্নকারী নাস্তিকগণ বলিল, আপনি কি চিন্তায় অযথা সময় নষ্ট করিতেছেন? কোন জ্ঞানী লোকের পক্ষে কি এমন কথা বলা সন্ভব') এত বড় নৌকা তরঙ্গসংকুল সমুদ্রে নাবিক ছাড়া কি করিয়া চলিতে পারে? তখন ইমাম আবু হানীফা (ব) বলিলেন, তোমাদের জ্ঞানের কথা ভাবিয়। আমারও অনুশোচনা জাগে । একটি নৌকা খদি নাবিক ছাড়া না চলিতে পারে, তাহলে এই বিশাল ভূমগ্তল, আকাশমগ্ডলী ও উহার অসংখ্য সৃষ্টিকুল কি কনিয়া পরিচালক ছাড়া সুশৃঙ্খলভাবে চলিতে পারে? জানিয়া রাখ, সেই পরিচালকই হইলেন নিখিল সৃষ্টির প্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ তা'আলা । নাস্তিকরা তাহার জবাবে বিশ্মিত ও হতভন্ত হইল এবং জবাবের সারবস্তা ও সত্যতা উপলব্ধি করিয়া মুসলমান হইয়া গেল। ইমাম শাফেঈ (র)-এর কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হইলে তিণি জবাব দিলেন-তৃত গাছের পাতা এক, তার রং এক, স্বাদ এক. রসও এক । গরু ছাগল, হরিণ, মাকড়, মক্ষিকা, গুটি পোকা ইত্যাকার বহু প্রাণী ও কীট-পতঙ্গ উহার পাতা খায় ও রস পান করে। অথচ গুটি পোকা দেয় রেশম, মক্ষিকা দেয় মধু, ছাগল-গরু দেয় দুধ ও গোবর এবং হরিণ মিশ্ক উপহার দেয় । একই পাতায় এভাবে বিভিন্ন উপাদান সৃষ্টির পেছনে কি কোন কুশলী অ্রষ্টার অস্তিত্‌ অনুভূত হয় না? তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তা'আলা । ইমাম আহমদ ইবৃন হাম্বল (র)-এর নিকট এক সময় আল্লাহ্‌র অস্তিত্বে পক্ষে যুক্তি দাবী করা হইলে তিনি জবাব দিলেন-মনে কর, এখানে এমন একটি সুদৃঢ় দুর্গ রহিয়াছে যাহার কোন দরজা-জানালা নাই। এমনকি কোন ছিদ্রও নাই। দুর্গটির বহির্ভাগ রৌপ্যের ও ভ্যত্তরভাগ স্বর্ণের প্রভায় দীপ্যমান | ডান-বাম ও উপর-নীচ সব দিক দিয়াই দুর্গটি আবদ্ধ । উহাতে জীব-জানোয়ার তো দূরের কথা, বাযুও প্রবেশ করিতে পারে না। হঠাৎ উহার একটি দেয়াল ভাঙ্গিয়া পড়িল। অমনি উহা হইতে চক্ষু-কর্ণ বিশিষ্ট সুন্দরকায় এমন একপ্রাণী বাহির হইল যাহারা কণ্ঠে রহিয়াছে মন ভুলানো মিষ্টি মধুর কল-কাকলী। বলতো সেই আবদ্ধ দুর্গে সৃষ্ট এই জীবের কোন স্রষ্টা রহিয়াছেন কিনা? সেই সৃষ্টিকর্তাই হইলেন মানব সত্তার অতীত এক মহান সত্তা । তীহার ক্ষমতা ও শক্তি কি সীমিত, না সীমাহীন? তিনি অসীম ক্ষমতার অধিকারী । ইমাম সাহেব ডিমকে দুর্গের সহিত তুলনা করিয়াছেন। আন্মাহ্‌র অস্তিত্রে পক্ষে ইহা একটি বড় প্রমাণ । আবূ নুআস (র)-এর কাছে আল্লাহ্‌র অস্তিত্ সম্পর্কে প্রশ্ন তোলা হইলে তিনি জবাব দিলেন-_ ৩৮৯4 ০১০ ০) ৬৮০ ০111 ৮১৮০ ৮২ ১৮০1 117 ১519 ০৮১১১ ০৮০ ভে ০০0 ০০১৪ 4] ০ 444। আকাশ হইতে বারিবর্ষণ, উহা দ্বারা ধরার বুকে ফসল, ফলমূল ও গাছপালা-তরুলতার জন্মলাভ ও কচি-কচি ডগায় নানাবিধ ফুলের সমারোহ আল্লাহ্র অস্তিত্ব ও একত্র অকাট্য প্রমাণ ।' ০

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।