Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ٧٦٢
📝 نص 📖 PDF

0০011161715 ৩৪০ "ভাফসীরে ইবন কা্ছার এদিক-ওদিক নল! তাকাইয়া মনোযোগের সহিত নামায পড়িবে ।.তৃতীয় নির্দেশ হইল, তোমরা রোযা রাখবে । ইহার উদাহরণ হইল এই যে, এক ব্যক্তির নিকট একটি মিশকের পাত্র রহিয়াছে এবং তাহার সঙ্গীরা উহা হইতে সুঘ্াণ লাভ করিতেছে । তেমনি রোষাদারের মুখ হইতে আল্লাহ্‌ তা'আলা মিশক হইতেও বেশী সুঘ্বাণ লাভ করেন। আল্লাহ্‌ পাকের ততুর্থ নির্দেশ হইল দান-সাদকা করা । ইহার উপমা এই যে, এক ব্যক্তিকে গলায় রশি লাগাইয়া হত্যা করার জন্য লইয়া যাওয়া হইতেছে । তখন সে তাহার যাহা কিছু সম্পদ আছে তাহা মুক্তিপণ হিসাবে দিয়া নিজের প্রাণ বাচাইল । তোমাদের প্রতি পঞ্চম নির্দেশটি হইল সর্বদা আল্লাহ্‌ পাকের যিকির করা। ইহার উদাহরণ হইল এইরূপ যে, এক ব্যক্তি তাহার পশ্চাতে দ্রুতগতিতে ছুটিয়া আসা শত্রুর হাত হইতে বাঁচার জন্য একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় নিয়া প্রাণে বাচিল। মানুষ আল্লাহ্‌র যিকিরে মশগ্ল হইলে শয়তানের আক্রমণ হইতে এইভাবে রক্ষা পাইয়া থাকে । বর্ণনাকারী বলেন, অতঃপর মহানবী (সা) বলিলেন-আমিও তোমাদের এমন পাঁচটি কাজের আদেশ দিতেছি যাহা আল্লাহ্‌ পাক আমাকে করিবার জন্য নির্দেশ দিয়াছেন। উহা হইল ংঘবদ্ধ থাকা, নেতার কথা শ্রবণ করা, নেতার অনুগত হওয়া, আল্লাহ্‌র জন্য হিজরত করা ও আন্রাহ্‌্র পথে জিহাদ করা । যে ব্যক্তি সংঘবদ্ধতা ছাড়িয়া এক বিঘত দূরে সরিল, সে তাহার গর্দান হইতে ইসলামের রজ্জু ছুঁড়িয়া ফেলিল। অবশ্য ফিরিয়া আসিলে অন্য কথা । যে ব্যক্তি জাহিলিয়াতের পথে ডাকিবে, সে জাহান্নামের জ্বালানীতে পরিণত হইবে । সাহাবারা প্রশ করিলেন-হে আল্লাহ্র রাসূল? যদি সে নামায রোযা করে, তবুও? মহানবী (সা) জবাব দিলেন-হ্যা, যদিও সে নামায রোযা করে এবং নিজেকে মুসলমান ভাবে, তবুও । আল্লাহ্‌ পাক মুসলমানদের যেভাবে মুসলিম, মু'মিন, আল্লাহ্‌র বান্দা ইত্যাদি নামে সম্বোধন করিয়াছেন, তোমরাও তাহাদের সেই সব নামে সন্বোধন করিবে । কখনও জাহিলী নামে ডাকিবে না।' মুহাদ্দিসগণ হাদীসটিকে 'সহীহ-হাসান' বলিয়াছেন। এই হাদীস দ্বারা তাওহীদ প্রমাণিত হয়। ইহাতে বলা হইয়াছে, “আল্লাহ্‌ তা'আলা যেহেতু তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং রিিকের ব্যবস্থা করিতেছেন, সুতরাং তোমরা কেবলমাত্র আল্লাহ্‌ তা“আলারই ইবাদত করিবে এবং তাহার সহিত কাহাকেও শরীক করিবে না।' ইমাম রাষী সহ অনেক তাফসীরকার এই হাদীস দ্বারা আল্লাহ্‌ তাআলার অস্তিত্‌ প্রমাণ করিয়াছেন । উরধ্বজগত ও নিম্ন জগতের সৃষ্টিকুল, সৃষ্টিকুলের আকৃতি-প্রকৃতির অশেষ বৈচিত্র্য, বিশ্বপ্রকৃতি ও উহার সুশৃঙ্খল রীতি-নীতি এবং অজস্র কল্যাণকর ব্যবস্থাপনা মহাকুশলী সৃষ্টিকর্তার কুদরত ও হিকমতের নিদর্শনরূপে সর্বত্র বিরাজমান । ইমাম রাধী বলেন £ জনৈক নিরক্ষর আরবের কাছে আল্লাহ্র অস্তিত্রে প্রমাণ চাওয়া হইলে সে উত্তর দিল, না দেখিয়া যেভাবে আমরা উটের অস্তিত এবং পায়ের দাগ দেখিয়া আগন্তকের আগমনের কথা বুঝিতে পাই, সেভাবেই গ্রহ-নক্ষত্রপূর্ণ আকাশ, বৈচিত্র্য বিমপ্তিত পৃথিবী ও তরঙ্গায়িত সমুদ্রের লীলাখেলা দেখিয়া আল্লাহ্‌র অস্তিত উপলব্ধি করি। ইমাম রাধী আরও বলেন £ বাদশাহ হারুন অর রশীদ ইমাম মালিক (র)-এর নিকট আল্লাহর অনতিত্র প্রমাণ জানিতে চাহিলে তিনি জবাব দিলেন-মানুষের ভাবা, কণ্ঠস্বর ও সুর বৈচিত্র্যের মধ্যেই আল্লাহ্‌র অস্তিত্রে প্রমাণ বিদ্যমান। তেমনি ইমাম আবূ হানীফা (র)-কে কতিপয় নাস্তিক আল্লাহ্‌র অস্তিতু সম্পর্কে প্রশ্ন করিলে তিনি জবাব দিলেন-'এসব কথা এখন রাখ । আমি এখন অন্য এক চিন্তায় নিমগ্ন । একদল

— صفحة ٣٣٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.