00111091115 সূরা আল্ বাকারা ৩৩৯ হাদীস শরীফে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করীম (সা)-কে আল্লাহ্ যাহা চাহেন এবং আপনার যাহা মী হয় বলিলে তিনি প্রশ্ব করিলেন-তুমি কি আমাকে আল্লাহ্র সমতুল্য মনে কর? অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন-আল্লাহ্্র সহিত কাহাকেও শরীক না করিলে তোমরা উত্তম জাতি । কিন্তু তোমরা এইরূপ বলিয়া থাক যে, 'আল্লাহ্ যাহা চাহেন ও অমুকে যাহা চাহেন।' ইহা শিরিকী বাক্য । আবুল আলিয়্যা বলেন-“আল্লাহ্র সহিত তোমরা কাহাকেও শরীক করিও না এবং কাহাকেও তাহার সমতুল্য ভাবিও না।' রবী“ ইবৃন আনাস, কাতাদাহ, সুদ্দী, আবূ মালিক, ইসমাঈল ইবৃন আবূ খালিদ প্রমুখ মনীষীগণ অনুরূপ কথাই বলিয়াছেন। মুজাহিদ ১ ০15 ০১ |91:,51 «11 ১17 _ 5১ আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন- রর লারা রব সমকক্ষ নহে, একথা তাওরাত ও ইঞ্জীল পাঠ করিয়াও তোমরা জানিতে পাইয়াছ। সুতরা জানিয়া শুনিয়া কাহাকেও তীহার শরীক করিও না।' ইমাম আহমদ বলেন-আমার কাছে আফ্ফান, তাহার কাছে আবূ খলফ মুসা ইব্ন খলফ, তাহার কাছে ইয়াহিয়া ইব্ন আবূ কাছীর, তাহার কাছে যায়দ ইব্ন সালাম তাহার দাদা আর হারিছুল আশআরী হইতে বর্ণনা করেন ঃ “মহানবী (সা) বলিয়াছেন-আল্লাহ্ পাক ইয়াহিয়া ইবৃন যাকারিয়া (আ)-কে তীহার নিজের আমলের ও বনী ইসরাঈলদের আমল করাবার জন্য পাচটি কাজের আদেশ দিয়াছিলেন। হযরত ইয়াহিয়া (আ) বেখেয়ালে তাহা বনী ইসরাঈলদের জানাইতে বিলম্ব করায় হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, আল্লাহ্ পাক আপনার চলার ও বনী ইসরাঈলদের চালাবার জন্য যে পাঁচটি কাজের নির্দেশ দিলেন, তাহা তো এখনও আপনি তাহাদের জানাইলেন না। উহা কি আামি তাহাদের জানাইব? তিনি বিব্রত হইয়া বলিলেন, আমিই জানাইব। আপনি জানাইলে আমার ভয় হয়, আমার উপর আযাব আসিবে, হয়তো যমীন আমাকে গ্রাস করিয়া নিবে। অতঃপর ইয়াহিয়া (আ) বনী ইসরাঈলদের বায়তুল মুকাদ্দাসে সমবেত হওয়ার আহ্বান জানাইলেন উহা জনসমাগমে পরিপূর্ণ হইল । তখন তিনি মিম্বরে উপবিষ্ট হইয়া আল্লাহ্ তাআলার প্রশংসা জ্ঞাপন ও গুণগান করিয়া বলিলেন-আল্লাহ্ পাক আমার ও তোমাদের অনুসরণের জন্য পাঁচটি কাজের নির্দেশ প্রদান করিয়াছেন। প্রথম কাজটি হইল, একমাত্র আল্লাহ্ তা'আলার ইবাদত করিবে এবং কাহাকেও তাহার সহিত শরীক করিবে না। ইহার উদাহরণ হইল এই যে, এক ব্যক্তি রৌপ্য বা স্বর্ণের বিনিময়ে একটি ভূত্য ক্রয় করিল এবং তাহাকে আয়-উপার্জনের কাজে নিয়োগ করিল। কিন্তু সে উপার্জিত সম্পদ নিজ প্রতুর বদলে অন্যকে দেয়। তোমরা কি ভূত্যটির এই আচরণে সন্তুষ্ট হইতে পার? তাই যেই আল্লাহ্ তা'আলা তোমাদের সৃষ্টি করিয়া জীবিকার ব্যবস্থা করিতেছেন, তোমরা কেবল তাহারই ইবাদত কর এবং তাহার সহিত কাহাকেও শরীক করিও না । দ্বিতীয় কাজটি হইল নামায কায়েম করা । নামাযে যতক্ষণ পর্যন্ত বান্দা এদিক-সেদিক না তাকায়, ততক্ষণ আল্লাহ্ তা'আলা তাহার চেহারার দিকে তাকাইয়া থাকেন। সুতরাং তোমরা
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।