০0119115 নি তাফসীরে ইব্ন কাছীর ইব্ন মারদুবিয়্যা আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাম্মাদ ইবূন সালমাহ হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্ন মাজাহও আবদুল মালিক ইবৃন উমায়র হইতে বর্ণিত উক্ত সনদে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। ইবৃন আব্বাস (রা) হইতে যথাক্রমে ইয়াধীদ ইবনুল আসিম ও আল্ আযলাহ ইব্ন আবদুল্লাহ আলকিন্দী ও সুফিয়ান ইবৃন সাঈদ আছছাওরী বর্ণনা করেন ঃ এক ব্যক্তি নবী করীম (সা)-কে বলিল-আল্লাহ্ ও আপনি যাহা চাহেন।" তখন নবী করীম (সা) বলিলেন-তুমি কি আমাকে আন্রাহ্র সমতুল্য করিয়াছ?বরং এইরূপ বল, “একমাত্র আল্লাহ্ যাহা চাহেন। ইব্ন মারদুবিয়্যাও এই হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম নাসাঈ, ইব্ন মাজাহ ও ঈসা ইব্ন ইউনুসও আযলাহ হইতে বর্ণিত সনদে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। উল্লিখিত হাদীসসমূহে আল্লাহ্ পাকের একত্ের উপর জোর দেওয়া হইয়াছে এবং তাহার সহিত কাহাকেও সমতুল্য অংশীদার বানাইতে নিষেধ করা হইয়াছে। ইব্ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইবৃন জুবায়র, ইকরামা, মুহাস়র ইব্ন আর মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করেন £ 'ইব্ন আব্বাস (রো) বলেন-আল্লাহ্ পাক ₹:)19--০| 4 (540 আয়াতটি কাফির ও মুনাফিক উভয় গ্রপের জন্য নাধিল করিয়াছেন । উহাতে বলা হইয়াছে “তোমাদের প্রতিপালক শুধু ও তোমাদেরই সৃষ্টিকর্তা নহেন, এমনকি তোমাদের পূর্ব পুরুষদেরও সৃষ্টিকর্তা । সুতরাং তাহার সহিত কোন দিক দিয়া কাহাকেও শরীক করিও না এবং এককভাবে তাহারই প্রভৃত্ স্বীকার কর।' ০555 5505 19121 411151৯5915 আয়াতের ব্যাখ্যা ইবৃন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, “আল্লাহ্র সহিত অন্য কাহাকেও শরীক করিও না এবং কাহাকেও তাহার সমতুল্য ভাবিও না। কারণ, তাহারা তোমাদের ক্ষতি বা উপকার কোনটাই করিতে পারে না। তাহারা তোমাদের প্রতিপালকও নহে এবং তোমাদিগকে ও অন্যান্যকে জীবিকাও সরবরাহ করিতে পারে না। তোমরাও একথা ভালভাবেই জান। তোমরা ইহাও ভাল করিয়া জান যে, আল্লাহ্র রাসূল তোমাদিগকে যে নির্ভেজাল একত্বাদের আহ্বান জানাইতেছেন, তাহার সত্যতা সম্পর্কে লেশমাত্র সন্দেহের অবকাশ নাই।” কাতাদাহও আলোচ্য আয়াতের অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা) হইতে যথাক্রমে ইকরামা, শাবীব ইব্ন বাশার, আবু আসিম, আবূ যিহাক ইব্ন মুখান্লাদ, আবূ আমর, আহমদ ইবন আমর ইব্ন আবূ আসিম ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন £ 1521 411 11598 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্ন আব্বাস (রা) বলেন-রাতের আধারে কীকর বিছানো পথে চলমান পিপীলিকার চাইতেও শির্ক অতিশয় গুপ্ত ও সূক্ষ্ম জিনিস। মানুষ বলিয়া থাকে, “আল্লাহ্র কসম ও তোমার জীবনের কসম! এই কুকুরটি না থাকিলে আমার ঘরে চোর আসিত এবং ঘরে হাসগুলি না থাকিলে সবকিছু চুরি হইয়া যাইত, ইত্যাদি । এইগুলি শিরিকী কথা এবং আল্লাহ্র সহিত শরীক করার শামিল । “যাহা আল্লাহ্ চাহেন ও যাহা তুমি চাহ'-এই ধরনের বাক্যও শিরিকী বাক্য এবং তাওহীদের পরিপন্থী । “আল্লাহ্ না হইলে এবং তুমি না হইলে (আমার সর্বনাশ হইত)'-এইরূপ কথাও শিরিকী কথা।
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।