001716115 ৩৩২ তাফসীরে ইব্ন কাছীর পাহাড় পরিমাণ নূর সামনে নিয়া, কেহ খেজুর গাছ পরিমাণ নূর নিয়া এবং ন্যুনতম পরিমাণ হইবে একটি বৃদ্ধাঙ্গুলির সমান নূর। কখনও উহা! প্রোজ্জল হইবে, কখনও উহা নির্বাপিত হইবে। ইবৃন আবু হাতিমও বলেন-আমাকে মুহাম্মদ ইব্ন ইসমাঈল আল-আহমাধী, তাহাকে আবু ইয়াহিয়া আল হাম্মানী, তাহাকে উকবা ইবনুল য়্যাকজান, তাহাকে ইকরামা এবং তিনি ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন-কিয়ামতের দিন এমন কোন তাওহীদ বিশ্বাসী হইবে না যাহাকে নূর দেওয়া হইবে না। তবে মুনাফিকের নূর নির্বাপিত হইবে, উহা দেখিয়া মু'মিনরা ঘাবড়াইয়া গিয়া বলিয়া উঠিবে-হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য পূর্ণ নূর প্রদান করুন| আয্ যিহাক ইব্ন মুযাহিম বলেন-কিয়ামতের দিন দুনিয়ায় ঈমানদার বলিয়া পরিচিত ছিল এমন প্রত্যেক ব্যক্তিকেই নুর দেওয়া হইবে। কিন্তু যখন পৎপ্রান্তে পৌছিবে, তখন মুনাফিকের নূর নিভিয়া যাইবে । তখন ঈমানদারগণ ঘাবড়াইয়া বলিবে-হে আমাদের প্রতিপালক প্রভু! আমাদিগকে পূর্ণ পথ চলিবার নূর প্রদান করুন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে স্থিরিকৃত হইল যে, মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত। খালেস মু'মিন । সূরা বাকারার প্রথম চারি আয়াতে তাহাদের পরিচয় দেওয়া হইয়াছে । খালেস কাফির । তাহাদের বর্ণনা পরবর্তী দুই আয়াতে প্রদত্ত হইয়াছে মুনাফিক । তাহারা দুই শ্রেণীর ৷ খালেস মুনাফিক । আগুন জ্বালানোর উপমা দিয়া তাহাদের পরিচয় তুলিয়া ধরা হইয়াছে । দ্বিধাগ্রস্ত মুনাফিক ৷ কখনও ঈমানের আলোকে প্রদীপ্ত হয়, কখনও কুফরীর অন্ধকারে নিমজ্জিত হয়। তাহাদিগকে বস্ত্র ও বিদ্যুতের উপমা দিয়া চিহ্নিত করা হইয়াছে। প্রথমোক্ত দলের অবস্থা হইতে তাহাদের মুনাফেকীর অবস্থা লঘুতর । এই বর্ণনার সহিত সূরা নূরের বর্ণনার কোন কোন দিকের মিল রহিয়াছে । সেখানে মুমিনদের উপমা বর্ণনা করা হইয়াছে। মু'মিনের অন্তরে আল্লাহ্ তা“আলা যে হিদায়েতের নূর সৃষ্টি করিয়াছেন, উহাকে কীচের চিমনী পরিবৃত্ত প্রদীপের সহিত উপমা দিয়াছেন এবং সেইটিকে উপমা দিয়াছেন উজ্জ্বল নক্ষত্রের সহিত। উহাই মু'মিনের অন্তরের যথার্থ রূপ । দীপ্ত ঈমান ও নির্ভেজাল পরিচ্ছন্ন শরীঅতের স্থায়ী প্রভাব উহাকে অনুরূপ করিয়াছে । শীপ্বই এই ব্যাপারে ইনশাআল্লাহ্ বিস্তারিত আলোচনা আসিতেছে । অতঃপর সেই সব কাফির বান্দার উপমা প্রদান করা হইয়াছে, যাহারা মনে করে তাহাদেরও ধর্মীয় ভিত্তি রহিয়াছে । আসলে তাহাদের কোনই ভিত্তি নাই। তাহারাই 'জাহিলে মুরাক্কাব' অর্থাৎ ভেজাল মূর্খ । তাহাদের সম্পর্কে আন্নাহ্ বলেন £ 0 ১০131 ৮১৯ 2৮০১5] 42০৯৩ হল ০194৫ 26105511255 053015 -১:০০১3 কাফিরদের আমলগুলি হইল মরীচিকার মত। তৃষ্ণার্ত ব্যক্তি দেখিয়া পানি মনে করে। যখন কাছে আসে, তখন কিছুই পায় না।” এডিসি নিন সার ররানি রাস রিনা রানা সারির তী রানার মুখ। |
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।