Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আল্‌ বাকারা ৩২৭ অন্ধ হওয়ায় তাহা কবৃল করিতে পারে না। ইকরামা, হাসান, সুদ্দী, রবী", ইবান প্রমুখ হইতে " ইবৃন আবূ হাতিম অনুরূপ ব্যাখ্যা উদ্ধৃত করেন। আবদুর রহমান ইবৃন যায়দ ইবৃন আসলামও আলোচ্য আয়াতাংশের অনুরূপ ব্যাখ্যা দান করেন। তিনি প্রসঙ্গত আরও বলেন-যখন তাহারা ঈমান আনিল, তাহাদের অন্তরে ঈমানের আলো জলিল, যেভাবে আগুন জ্বালাইলে চারিদিক আলোকিত হয়। তারপর যখন কাফির হইল, আল্লাহ্‌ তা'আলা তাহাদের ঈমানের আলো বিলুপ্ত করিলেন, যেভাবে আগুন নিভিয়া গেলে আলো বিলুপ্ত হয় । ফলে তাহারা অন্ধকারে পতিত হইয়া কিছুই দেখিতে পাইল না! ইব্‌ন জারীরের বক্তব্যের সমর্থনে হযরত আব্বাস (রা) হইতে একটি বর্ণনা 'আলী ইব্‌ন আবু তালহা উদ্ধৃত করেন। তিনি বলেন আলোচ্য উপমাটি আল্লাহ্‌ পাক মুনাফিকদের জন্য প্রদান করিয়াছেন। তাহারা মুখে ইসলামের কথা বলিয়া মুসলমানরূপে গণ্য হয়। তাহাদের সমাজে বিবাহ-শাদী করে। তাহাদের সম্পত্তির ওয়ারিস হয় । তাহাদের গনীমতের মালের অংশ পায়। যখন মুনাফিকদের মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ তা'আলা তাহার এই সম্মান ও অধিকার লোপ করেন। ঠিক আগুন নিভিয়া গেলে যেভাবে আলো লোপ করা হয় তেমনি। আবুল 'আলীয়া হইতে পর্যায়ক্রমে রবী' ইবৃন আনাস ও আবু জাফর আর রাযী বর্ণনা করেন-আলোচ্য উপমার তাৎপর্য এই যে, আগুন নিভিয়া গেলে যেভাবে আলো চলিয়া যায়, তেমনি মুনাফিকের ঈমানের আলো কুফরীতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বিনুপ্ত হয়। যখন মুনাফিক মুখে কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, তখন সে আলো পায়। যখন আবার সংশয় জাগে, অমনি অন্ধকারে নিক্ষিপ্ত হয়। যাহ্হাক বলেন (৯) 5111 -৯3 অর্থাৎ তাহারা ঈমানের কথা বলিয়া যে নূর অর্জন করিয়াছিল তাহা আল্লাহ্‌ তুলিয়া নেন। আবদুর রাষ্যাক মা“মারের বরাতে কাতাদাহ হইতে বর্ণনা করেন 8 5311 5০4 ৮৫18-০ 21105252121 (1015 এ্৮০। আয়াতের তাৎপর্য এই যে, কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহ তাহাদিগকে আলো জোগাইল । দুনিয়ায় মু'মিন সাজিল। উহার ফলে তাহাদের পানাহার জুটিল। তাহাদের বিবাহ-শাদীর ব্যবস্থা হইল । জীবন-সম্পদের নিরাপত্তা হইল । যখন মারা যাইবে, আল্লাহ্‌ তাআলা সেই আলো কাড়িয়া নিয়া তাহাদিগকে চরম অন্ধকারে নিক্ষেপ করিবেন । ফলে তাহারা কিছুই দেখিতে পাইবে না। উক্ত আয়াত সম্পর্কে সাঈদ কাতাদাহ হইতে বর্ণনা করেন £ মুনাফিকরা 'লাইলাহা ইন্্ান্রাহ' বলিয়া দুনিয়ার জীবন আলোকময় করে। মু'মিনদের সঙ্গে বিবাহ-শাদী করে। তাহাদের গনীমতের সম্পদের ভাগ পায়। তাহাদের সম্পত্তির ওয়ারিস হয়। তাহাদের হাতে জান-মাল নিরাপত্তা পায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে মুনাফিক এই পার্থিব আলো হইতে বঞ্চিত হয়। কারণ, তাহার অন্তরে ঈমান নাই । তাহার আমলও সঠিক নহে । _. ইবৃন আব্বাস (রা) হইতে “আলী ইবৃন আবু তালহা বর্ণনা করেন ঃ ০৮০ ৪ 164০55 ১৩০৮৪ অর্থাৎ মৃত্যুর পরবর্তী আযাবের অন্ধকারে । ইব্ন আব্বাস রো) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন জুবায়র কিংবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করেন ৪,০1১ :5৪ ৪৫:১5 অর্থাৎ তাহারা কুফরীর

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।