00111091115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৩৫ হইতে, তিনি আব্দুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) হইতে এবং তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা : করেন- “নিশ্চয় এই কুরআন আল্লাহ্র উপহার । তাই তাহার উপহার হইতে যত পার আহরণ কর। নিশ্চয় এই কুরআন আল্লাহ্র রজ্ঞু। উহা সুস্পষ্ট আলো ও কল্যাণপ্রদ দাওয়াই । যে উহা শক্ত হাতে ধারণ করিল, সে সুরক্ষিত হইল । যে উহা অনুসরণ করিল, সে মুক্তি পাইল ! উহাতে কোন জটিলতা নাই যে, সরল করিতে হইবে । তেমনি উহাতে কোন কুটিলতা নাই যাহার জন্য [নুতপ্ত হইবে । উহার অনপমতেে কোন ক্রুটি নাই। যতই উহার বিরোধিতা হউক, উহা সৃষ্টি করা যাইবে না। তাই উহা তিলাওয়াত কর। আল্লাহ্ তা'আলা উহার প্রতি হরফে দশ দশ নেকী দিবেন। আমি নিশ্চয় ইহা বলি না যে, আলিফ লাম মীম মিলিয়া এক হরফের পুণ্য হইবে; বরং আলিফে দশ, লামে দশ ও মীমে দশ নেকী পাইবে।' এই সূত্রে অবশ্য হাদীসটি “গরিব*। তবে আবু ইসহাক আল হিজরী হইতে উহা মুহাম্মদ ইব্ন ফুযায়েল বর্ণনা করিয়াছেন । তাহার আসল নাম ইবরাহীম ইব্ন মুসলিম । তিনি একজন তাবেঈ । কিন্তু তাহার ব্যাপারে অনেক কথা আছে। আবূ হাতিম আর রাষী বলেন- তিনি মজবুত বর্ণনাকারী নহেন। আবুল ফাতাহ ইযদী বলেন- তাহার মারফ্ বর্ণনায় সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে । আল্লাহই ভাল জানেন । আমি বলি ঃ হয়ত হাদীসটি মূলত হযরত ইবৃন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি। সুতরাং উহাকে মারফু* করায় সংশয় সৃষ্টি হইয়াছে। তাহা হইলেও অন্য সূত্রে ইহার সমর্থন মিলে। আবু উবায়দ (র) আরও বলেন £ আমাদিগকে হাজ্জাজ- ইসরাঈল হইতে, তিনি আবু ইসহাক হইতে, তিনি আব্দুল্লাহ্ ইবৃন ইয়াধীদ হইতে এবং তিনি আব্দুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ “কোন বান্দাকেই কুরআন সম্পর্কিত ব্যাপার ছাড়া অন্য কোন ব্যাপারে প্রশ্ন করা হইবে না। যদি সে কুরআনকে ভালবাসিয়া থাকে, তাহা হইলে অবশ্যই সে আল্লাহ্ ও আল্লাহ্র রাসূলকেও ভালবাসে ।” চতুর্থ হাদীস ইমাম বুখারী (র) বলেন- আমাকে আমর ইব্ন মুহাম্মদ, তাহাকে ইয়াকুব ইব্ন ইবরাহীম, তাহাকে তাহার পিতা, সালেহ ইব্ন কায়সান হইতে এবং তিনি ইব্ন শিহাব হইতে একটি হাদীস বর্ণনা করেন । ইবৃন শিহাব বলেন- আমাকে আনাস ইব্ন মালিক (রা) এই খবর পৌছাইয়াছেন যে, “আল্লাহ্ তা'আলা রাসূল (সা)-এর উপর তাহার ইন্তিকাল পর্যন্ত ক্রমাগত ওহী পাঠাইতে থাকেন। তাহার মৃত্যুর প্রা্কালে অধিকাংশ ওহী অবতীর্ণ হয়। অতঃপর তিনি : ইন্তেকাল করেন।' ইমাম মুসলিম (র)-ও উক্ত হাদীস আমর ইব্ন মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন। তিনি একজন সমালোচকও । তাহা ছাড়া হাসান আল হালওয়ানী, আব্দ ইব্ন হামীদ ও ইমাম নাসায়ী, ইসহাক ইবৃন মানসূর আল-কাউসাজ হইতে উহা বর্ণনা করেন। তাহাদের চতুর্থ বর্ণনাকারী উহা ইয়াকুব ইবৃন ইবরাহীম ইব্ন সা“দ আয্ যুহরী (র) হইতে বর্ণনা করেন। হাদীসটির তাৎপর্য এই যে, আল্লাহ্ তা“আলা রাসূল (সা)-এর উপর এক এক বিষয়ে প্রয়োনীয় প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত ওহী নাধিল করিতে থাকেন । উহাতে কোন বিরতি ছিল না। শুধু জিবরাঈল ফেরেশতা “ইকরা বিসমি রাব্বিকা' ওহী লইয়া আসার পর প্রায় দুই বছর কিংবা
— Page 32 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.